

Buy আর রাহীকুল মাখতূম - সাদা Online in Bangladesh
লেখক: আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
- Author: আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
- Publisher: আল কোরআন একাডেমী পাবলিকেশন্স
- Isbn: 98484900222
- Number Of Pages: 582
- Language: বাংলা
- Edition: ৪১তম সংস্করণ, ২০২২
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘আর রাহীকুল মাখতূম’ বই সম্পকে কিছু কথাঃ সীরাতে নববী প্রকৃতপক্ষে আল্লাহর শেষ পয়গম্বরের বাস্তব প্রতিচ্ছবি। বিশ্ব মানবতার মুক্তির দিশারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানব জাতির সামনে তা উপস্থাপন করেছিলেন। এর মাধ্যমে আল্লাহ পাক মানুষকে অন্ধকার থেকে বের করে আলোয় এবং বান্দাদের বন্দেগী থেকে বের করে আল্লাহর বন্দেগীর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন ।প্রিয় নবীর আদর্শ মুসলমানদের জন্যে এক বাস্তব নমুনা ও ঘটনাবহুল কর্মসূচী। এর আলোকে মুসলমানদের কথা ও কাজ নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে এটাই স্বাভাবিক। আল্লাহ রব্বুল আলামীনের সাথে মানুষের সম্পর্ক, আত্মীয় স্বজন, ভাই বন্ধুদের সাথে মানুষের সম্পর্ক আল্লাহর রসূলের আদর্শ অনুযায়ী হওয়া উচিত।হযরত আয়েশাকে (রা:) জিজ্ঞাসা করা হয়েছিল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি বলেছিলেন, পবিত্র কোরআনই ছিল তাঁর চরিত্র।কাজেই যে ব্যক্তি দুনিয়া ও আখিরাতের যাবতীয় কাজে আল্লাহ পাকের পথের পথিক দুনিয়া থেকে মুক্তি পেতে চায়, তার জন্য আল্লাহর রসূলের অনুসরণ ছাড়া অন্য কোন পথ নেই। এ ধরনের মানুষকে যথেষ্ট ভেবে-চিন্তে, বুঝে-শুনে অবিচল বিশ্বাসের সাথে আল্লাহর রসূলের সীরাত অনুসরণ করতে হবে।আর রাহীকুল মাখতুম নামের এই গ্রন্থ আল্লামা শেখ ছফিউর রহমানের পরিশ্রমের চমৎকার ফসল। ১৩৯৬ হিজরিতে তিনি রাবেতায়ে আলামে ইসলামীর সীরাতুন্নবী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং এই গ্রন্থ প্রথম স্থান অধিকারের শ্রেষ্ঠত্ব লাভ করে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
রাসুল (সা:) এর জিবনী জানার জন্য বেস্ট একটা বই।

এই বই নিয়ে নতুন করে প্রসংশা করার যোগ্য আমি নই। এক কথায় ১০/১০

দাম হিসেবে বই ভালোই আছে, দাম কম হওয়া বইয়ের পৃষ্ঠা একটু পাতলা। এছাড়া বাকি সব ঠিক আছে।

আমি আর রাহীকুল মাখতূমের অন্যান্য অনুবাদ বইও দেখেছি। তবে আমার কাছে মনে হয়েছে খাদিজা আখতার রেজায়ীর অনুবাদ সবচাইতে সাবলীল লেগেছে আমার কাছে। অন্যান্য বইয়ের অনুবাদের ভাষা গুলো অনেক একটু কঠিনই লেগেছে। তাই আমি এই সিরাত বইটি পড়তেই বেশি সাজেস্ট করবো।

রাসুল (সা.) এর জীবনী, যা প্রত্যেক মুমিনদের ই জীবনে একবার হলেও পড়া দরকার। আর এর জন্য এই বই টি সেরা। তবে বইয়ের পেইজ কোয়ালিটি আমার কাছে বেশি ভালো লাগে নি। পেইজ আরো প্রিমিয়াম কোয়ালিটির হইলে ভালো হইতো।


প্রশ্ন ও উত্তর (Q/A)
available আছে ভাই
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
পৃষ্ঠা নরমাল নাকি প্রিমিয়াম
প্রিয় গ্রাহক, বইটি হোয়াইটপ্রিন্ট। ধন্যবাদ।
available ache ki?
প্রিয় গ্রাহক, জি, বইটি এভেইলেবল। অর্ডার করলে প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।
এই সিরাত গ্রন্থটি কোন প্রকাশনীর?
প্রিয় গ্রাহক, সিরাত গ্রন্থটি 'আল কোরআন একাডেমী পাবলিকেশন্স' থেকে প্রকাশিত।












![কেমন ছিল নবীজির সা. আচরণ [২য় খণ্ড]](https://rokbucket.rokomari.io/ProductNew20190903/130X186/350872a51_215483.jpg)










