আপনিও হতে পারেন একজন দায়ি
বই কালেকশন

Buy আপনিও হতে পারেন একজন দায়ি Online in Bangladesh

লেখক: আল্লামা আবদুল মালিক আল-কাসিম

4.60
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আল্লামা আবদুল মালিক আল-কাসিম
  • Publisher: রুহামা পাবলিকেশন
  • Number Of Pages: 120
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 90৳ 12025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

দাওয়াতের পুনরাবৃত্তি থেকে বিরত থাকা হলো প্রতিদান থেকে বঞ্চিত হওয়া। অন্যথায় পুনরায় দাওয়াত দেওয়া, আল্লাহর জন্য নিজেকে অবতরণ করার মাধ্যমে সাওয়াব ও প্রতিদান অর্জনে কীসের বাধা? উপযুক্ত সময় ও সুযোগ নির্বাচন করতে হবে, যখন দায়ি দেখবে যে, মাদউ দাওয়াত কবুলের জন্য প্রস্তুত। পুনরায় দাওয়াহ দেওয়া এবং প্রথম দাওয়াতেই মাদউর কবুল না করাতে বিশেষ হিকমত নির্ধারিত রয়েছে। অন্যথায় যদি প্রত্যেক দায়ির প্রথম দাওয়াতই কবুল হয়ে যেত, তাহলে দাওয়াতের ব্যাপারে এত মানুষ দ্বিধায় পড়ত না। এটি হলো সংগ্রাম, ধৈর্য এবং প্রতিদান প্রাপ্তির আশা। রাসুলুল্লাহ সা.-এর জীবনীতে আমাদের জন্য শিক্ষা রয়েছে। দাওয়াতের বিষয় এবং তাতে সবর করা এবং তার পুনরাবৃত্তি করা দাওয়াতের কর্মপদ্ধতি ও জীবনের প্রদীপ। এ জন্য দায়িকে প্রশস্ত মনের অধিকারী হতে হবে এবং অনেক ধৈর্যশীল হতে হবে। তিনি মাদউদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন। আর এটি এমন এক বিষয়, যা ধৈর্য ও অবিচলতার দাবি করে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.60
(5 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
0%
3
20%
2
0%
1
0%
Mahfuj Amin
Mahfuj Amin ভেরিফাইড
27 Oct 2025

ব‌ইটা সাইজে অনেক ছোট।(পকেট বুক থেকে কিছু টা বড়) । যারা দাওয়াত সম্পর্কে উদাসীন এবং এটাকে শুধু হুজুর দের কাজ মনে করেন তাদের জন্য ভালো । তবে অনুবাদ অনেক ক্ষেত্রেই সহজ হয়নি । সাধারণ একজন মানুষের বোধগম্য নয় কিছু কিছু অংশ। বাকি অভারল ঠিক আছে । ভাষা টা আরেকটু সরল হলে ৫ স্টার দিতাম

AMINUL ISLAM
AMINUL ISLAM ভেরিফাইড
09 Oct 2025

আমরা মনে করি মাদ্রাসায় না পড়লে দায়ী হ‌ওয়া যায় না কিন্তু দায়ী হতে প্রয়োজন নলেজ এবং সবসময় দাওয়াত দেওয়ার মানসিকতা। এই ব‌ইটা আমি শুরুর কয়েকটা পেইজ পড়েছি তাতেই বলছি ব‌ইটা সবার পড়া উচিত অল্প সময়েই পড়ে ফেলা যাবে সাইজে আর ৫ টা ব‌ইয়ের থেকে ছোট

Review Upload 1
Review Upload 2
আজিজুল হাকিম
আজিজুল হাকিম ভেরিফাইড
11 May 2025

বই টা পরলে আপনার ইসলাম এর জন্য কিছু একটা করতে মনে চাইবে ইনশাআল্লাহ

Rafiya Asma Eva
Rafiya Asma Eva ভেরিফাইড
01 Feb 2025

❤️

Ashikur Rahman
Ashikur Rahman ভেরিফাইড
24 Feb 2025

বইটি ছোট সাইজ এবং যারা দাওয়াত দেই তাদের জন্য উপকারী একটি বই

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটি কত পৃষ্ঠা?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১২০। ধন্যবাদ।

প্রশ্ন

বইটি কত পৃষ্ঠা?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১২০। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)