আমার নবি মুহাম্মাদ (স.)
বই কালেকশন

Buy আমার নবি মুহাম্মাদ (স.) Online in Bangladesh

লেখক: জাকারিয়া মাসুদ

4.87
(19 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: জাকারিয়া মাসুদ
  • Publisher: সন্দীপন প্রকাশন লিমিটেড
  • Number Of Pages: 504
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 578৳ 75023% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

কোন ব্যক্তিকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি?হ্যাঁ, ঠিকই ধরেছেন। তিনি হচ্ছেন মুহাম্মাদ (স)। ঈমান আনতে গেলে তাঁকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসতে বাধ্য। কিন্তু এই ভালোবাসার মানুষটির জীবনচরিত কেমন ছিল, সেটা আমরা অনেকেই জানি না। কিংবা পড়া থাকলেও ঠিকমতো তাঁকে হৃদয় দিয়ে অনুভব করতে পারি না। এটা আসলে ঈমানের দাবির সাথে কিছুটা সাংঘর্ষিক হয়ে যায়। তাঁর প্রতি আমাদের ভালোবাসার সত্যায়ন তখনি হবে, যখন তাঁর সীরাত মোতাবেক আমরা নিজেদেরকে পরিচালনা করতে পারব। যখন তাঁকে হৃদয়ের গভীর থেকে অনুভব করতে পারব। নয়তো এই ভালোবাসা কেবল মিছে দাবিই রয়ে যাবে।আমরা আমাদের পছন্দের খেলোয়াড় সম্পর্কে বলতে পারি আদ্যোপান্ত। প্রিয় তারকার ইতিবৃত্ত থাকে আমাদের নখদর্পণে। তাহলে কেন সেই মহামানবের সীরাত সম্পর্কে গভীরভাবে জানব না, যাঁকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি? সেই প্রিয়নবিজির (স) জীবনী নিয়েই লেখা হয়েছে এই বই। গল্পের ঢঙ ও সাবলীল গদ্যরীতি অনুসরণ করা হয়েছে এখানে। পড়তে গিয়ে পাঠক বিরক্তি ফিল করবেন না আশা করি। পাশাপাশি মনোযোগ ধরে রেখে একটা অধ্যায়ের শেষ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন অনায়াসেই।সবচেয়ে বড় কথা হলো, নিজের জীবনের সাথে সীরাতকে আপনি রিলেইট করে পড়তে পারবেন। বর্তমান সময়ের সাথে মেলাতে পারবেন ১৪০০ বছর আগেকার ঘটনাবলি। বুঝতে পারবেন, সীরাত কিভাবে আপনার জীবন-সমস্যার সমাধান দিয়ে যাচ্ছে। কিভাবে হাত বুলিয়ে পরম মমতায় আপনাকে সতর্ক করে যাচ্ছে। শেষমেশ আপনিও বলতে বাধ্য হবেন—“ইয়া রাসুলাল্লাহ! আমার জীবন-যৌবন সব আপনার জন্যে কুরবান হোক!”তবে আর দেরি কেন?আসুন ডুব দিই সীরাতের ভুবনে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.87
(19 টি কাস্টমার রিভিউ)
5
89%
4
5%
3
5%
2
0%
1
0%
Sourov Islam Siam
Sourov Islam Siam ভেরিফাইড
06 Jun 2026

হৃদয়স্পর্শী লেখনী, হৃদয়স্পর্শী সিরাত 🤍

Md:Parvez pk
Md:Parvez pk ভেরিফাইড
23 May 2026

আলহামদুলিল্লাহ,অনেক সুন্দর একটি সিরাত গ্রন্থ।

Md. Ebrahim Hossain
Md. Ebrahim Hossain ভেরিফাইড
08 Mar 2026

জাকারিয়া মাসুদের লেখা "আমার নবী মুহাম্মদ" বইটা পড়া শেষ করলাম। মুসলিম হিশেবে আমাদের সকলের উচিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী পড়া এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করা। এই বইটা খুব সহজ ভাষায় লেখা যেটা ইয়াং জেনারেশনের জন্যে সহজে বোধগম্য। বইটা পড়ার জন্যে রিকমেন্ড করলাম। বইটার বিশেষত্ব হলো সহজ ভাষা এবং বর্তমান সময়ের সাথে বিভিন্ন উদাহরণ দিয়ে এটা বলা যে আমরা এখন নবীর শিক্ষা থেকে কতই না দূরে আছি!!!

Review Upload 1
Review Upload 2
khadija Shetu
khadija Shetu ভেরিফাইড
15 Oct 2025

বইটা খুব ভালো। পড়ে কোন জটিলতা মনে হয়নি।খুব ই সরল ভাষায় নবিজি সা: এর জীবন ঘটনা থেকে লিখা হয়েছে।

Md. Al Amin
Md. Al Amin ভেরিফাইড
24 Sep 2025

আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটি সীরাতগ্রন্থ।

Review Upload 1
Review Upload 2

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)