

Buy আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Online in Bangladesh
লেখক: মুহাম্মদ যাইনুল আবিদীন
- Author: মুহাম্মদ যাইনুল আবিদীন
- Publisher: মেশক প্রকাশন
- Number Of Pages: 272
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
বইয়ের সংক্ষিপ্ত বিবরণ:ফুলের সৌরভ, চাঁদের জোছনা, সূর্যের আলোনদীর ভাঙন,ভোরের বায়ু আর মানুষের সুখ দুখআশা স্বপ্ন সংগ্রাম — সবকিছু সরল ছন্দে কাব্যময় যেখানে — তাঁর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!তাঁর শৈশব, জন্মস্থান মক্কা, স্মৃতিময় তায়েফ, বক্ষবিদারণের অলৌকিকতা, মা হালীমা, মা আমেনা, দাদা আব্দুল মুত্তালিব আর চাচা আবু তালিবের কাহিনি যে অসামান্য মায়াজাল তৈরি করে — কবির কল্পনা সেখানে নুয়ে পড়ে শ্রদ্ধায়।অতঃপর কর্মময় পবিত্র যৌবন, ব্যবসায় দক্ষ হয়ে ওঠা এবং হাজরে আসওয়াদ স্থাপনে তাঁর কুশলী সালিশ যে ভবিষ্যতের ইঙ্গিত দেয় — পৃথিবী আজও অবাক তাঁর সেই সাফল্যের বিশালতায় এবং গভীরতায়।তিনি শেষ নবী, তিনি শ্রেষ্ঠ নবী। অথচ মানুষ হিসেবে তাঁর যে সৌন্দর্য — মানব-ইতিহাসে তার কোনো উপমা নেই।এই বই তাঁর সেই সুন্দরতম জীবনের মধুময় ছবি। পড়তে পড়তে মক্কার জীবন, বাধা বিঘ্নতার ঝড় তুফান, তাঁর পাহাড়ের মতো দৃঢ়তা; তারপর মদীনায় — দাওয়াত যুদ্ধ নির্মাণ শিক্ষা এবং কয়েকশ' অনুসারী থেকে দশ লাখ অনুসারীতে গিয়ে যখন শেষ হয় বইয়ের পাতা — পাঠক অশেষ অতৃপ্তি নিয়ে বসে থাকে নিথর। চোখে ভালোবাসার জল...পড়তে পড়তে পাঠক কাতর হয়, ভাবে — অনেক বইয়ের পরেও এমন একটি বইয়ের দরকার ছিল!
রিভিউ ও রেটিং (Review & Rating)
পুরো পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন। নেই আলোর দিশা। হানাহানি, মূর্তিপূজা, জুলুম, পাপাচারে সীমা ছাড়িয়ে উবে গেছে সব আলোর আশা। যেন এক নিঃস্ব পৃথিবী। তখনই প্রস্তুতি শুরু হলো এক মহামানবের অপেক্ষার। পরিপূর্ণ এক খুঁতহীন সত্তা - যাঁর আগমন ঘটেছিল মরুর বুকে। যে ফুলের সৌরভে সুরভিত আরবের বুক। বিশুষ্ক মরুভূমিতে রাব্বুল আলামীনের রহমত নিয়ে আর্বিভাব হয়েছিলেন তিনি। রহমাতুল লিল আলামীন, খাতামুন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। . এক নিস্তব্ধ মধ্যরাতে টেবিল ল্যাম্পের মৃদু আলোতে বসেছিলাম পৃথিবীর এই শ্রেষ্ঠ মানবের জীবনী পড়তে । ‘আমাদের নবীজি ’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বইটির নাম। মোট দুইটি পর্বে- (মক্কা, মদীনা) বিভক্ত। প্রিয় নবীর পুরো জীবনীকে এই দুটি পর্বে উপস্থাপন করা হয়েছে। এ এক আশ্চর্য মনোযোগে বইটা পড়া শেষ করেছিলাম। অন্তর তোলপাড় করা লেখা! নবীজির জীবন লেখকের লেখনীতে এক আশ্চর্য অসীম অনন্য দক্ষতায় ফুটে ওঠেছে। লেখাগুলো পড়লেই যে কেউ বলতে বাধ্য হবে লেখক নবীজির জীবনী নিয়ে নানা ভাষায় লেখা অনেকগুলো গ্রন্থ অধ্যয়ন করে এই অপূর্ব সীরাত বইখানা লিখেছেন। . সিরাতের বই এত সুখপাঠ্য ও মজাদার হয়, না পড়লে বুঝা যায় না। নন্দিত গদ্যশিল্পী মুহাম্মদ যাইনুল আবিদীন (হাফি.), গদ্য ধাঁচে লিখেছেন এই সিরাত বইটি। বইয়ের পৃষ্ঠায় ভাষার এত মধুরতা ও সৌন্দর্য ছড়িয়ে আছে, পড়ে অভিভূত হই। সাবলীল ও ঝরঝরে লেখায় এত মুগ্ধতা, বারবার পড়তে ইচ্ছে হয়। . বাংলা ভাষায় রচিত এই মৌলিক সীরাতগ্রন্থ শুধু কিশোরদের নয়, সকল শ্রেণির পাঠকের জন্য উপযোগী ও উপকারী। খুব, খুব এবং খুবই চমৎকার একটি সিরাত বই ! এমন একটা অনন্য সিরাত বই সবার টেবিলে থাকা দরকার, সবারই পড়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের এই প্রিয় লেখকের খিদমাতকে কবুল করুন, আমীন। . রেটিং : ৫/৫ __________ বই বৃত্তান্ত __________ ◉ বইয়ের নাম : আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ◉ লেখক : মুহাম্মদ যাইনুল আবিদীন হাফি. ◉ পৃষ্ঠাসংখ্যা : ২৭২ ◉ মুদ্রিত মূল্য : ৫৪০ ৳ ◉ প্রকাশক : মেশ্ক প্রকাশন ✍️ Sahar Rahmeen
সেরা












![কেমন ছিল নবীজির সা. আচরণ [২য় খণ্ড]](https://rokbucket.rokomari.io/ProductNew20190903/130X186/350872a51_215483.jpg)










