আল্লাহ’স মাউন্টেন
বই কালেকশন

Buy আল্লাহ’স মাউন্টেন Online in Bangladesh

লেখক: সেবাস্টিয়ান স্মিথ

4.63
(8 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সেবাস্টিয়ান স্মিথ
  • Publisher: নন্দন
  • Number Of Pages: 384
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2019
৳ 349৳ 48027% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"আল্লাহ'স মাউন্টেন" বইয়ের ফ্ল্যাপের লেখা: চেচেনরা বরাবরই স্বাধীনচেতা জাতি। রাশিয়ার সাথে তাদের বিরোধ শুরু হয় প্রায় আড়াইশো বছর আগে। ১৯৯৫ সালের যুদ্ধে এএফপি'র সিনিয়র করসপন্ডেন্ট সেবাস্টিয়ান স্মিথ পুরো যুদ্ধটাই কাভার করেন। ঘুরে বেড়িয়েছেন যুদ্ধবিধ্বস্ত চেচনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত, সাক্ষাতকার নিয়েছেন অসংখ্য যুদ্ধপীড়িত মানুষ, গেরিলা ও রাশিয়ান সৈনিকদের। একসাথে বসে চা খেয়েছেন স্বয়ং যোখার দুদায়েভ, শামিল বাসায়েভের মতো কীংবদন্তি চেচেন গেরিলা নেতাদের। যুদ্ধের ভয়াবহ ও শ্বাসরুদ্ধকর বর্ণনা ছাড়াও এই বইয়ের লক্ষাধিক শব্দের বুননে উঠে এসেছে ককেশাস অঞ্চলের কয়েক'শ বছরের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, জারদের সময় থেকে শত বছর ধরে চলে আসা রাশিয়া-চেচনিয়া যুদ্ধ, ইমাম শামিলের দীর্ঘ ত্রিশ বছরের সংগ্রাম থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের স্বরুপ, আধুনিক রাশিয়ার রাজনীতি, এসপিওনাজ, প্রোপাগাণ্ডা, তেলের বাজার নিয়ে পরাশক্তিগুলোর দ্বন্দ্ব, ভ্লাদিমির পুতিনের উত্থান- কোনো কিছুই বাদ রাখেননি সেবাস্টিয়ান স্মিথ। রিয়েল লাইফ থ্রিলারের রুদ্ধশ্বাস অভিযানে আপনাকে স্বাগতম।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.63
(8 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
25%
3
0%
2
0%
1
0%
Humayun Himu
Humayun Himu ভেরিফাইড
07 Jun 2022

বইটি পড়ে একটি অজানা অঞ্চলের মুসলিমদের সংগ্রামের কথা জানতে পেরেছি। ককেশাস অঞলের মুসলিম জাতিসমূহ বিশেষ করে চেচেন জাতির বীরত্বপূর্ণ ইতিহাস বইটিতে সুন্দরভাবে লেখক ফুটিয়ে তুলেছেন। বইটির অনুবাদও খুব ভাল মানের মনে হয়েছে।

Jubayer Hussain
Jubayer Hussain ভেরিফাইড
02 Apr 2022

ককেশাস ও রাশিয়া কে জানতে বইটি তুলনাহীন।

Nazmus Sakib
Nazmus Sakib ভেরিফাইড
16 Feb 2022

অসাধারণ একটি বই। আল্লাহর সাহায্য যে মুমিনদের জন্য সবসময় থাকে তা বই থেকে খুব ভালোভাবে উপলব্ধি করা যাবে।

Abdullah Al Hridoy
Abdullah Al Hridoy ভেরিফাইড
02 Oct 2021

অসাধারণ বই

AR Hasan
AR Hasan ভেরিফাইড
10 Jan 2020

রাশিয়ান ইতিহাসে ঈমাম শামিল অকুতোভয় । তার ঈমানদ্বীপ্ত চেতনা সকল কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি করে দিয়েছিল । তার গেরিলা যুদ্ধ ছিল খুবই বিখ্যাত । রাশিয়ানরা ডিনা মাইন দিয়ে পাহাড় উড়িয়ে দিতো । যেহেতু রুশদের সম্মুখ যুদ্বের সাহস ছিল না তাই তারা বোমা মেরে ময়দান সাফ করে তবেই আসতো পতাকা লাগাতে । এত অসুবিধার মধ্যেও ঈমাম শামিল ছিলেন নির্ভয় ....

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)