কাশ্মীর ও আজাদির লড়াই
বই কালেকশন

Buy কাশ্মীর ও আজাদির লড়াই Online in Bangladesh

লেখক: আলতাফ পারভেজ

4.64
(19 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আলতাফ পারভেজ
  • Publisher: ঐতিহ্য
  • Isbn: 9789847764610
  • Number Of Pages: 95
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2019
৳ 149৳ 17012% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"কাশ্মীর ও আজাদির লড়াই" বইয়ের ফ্ল্যাপের লেখা: দক্ষিণ এশিয়ায় সবচেয়ে উত্তপ্ত ও বিক্ষত জনপদ কাশ্মীর। গত প্রায় ৭১ বছর কাশ্মীরীরা আজাদির জন্য লড়ছে। একই সঙ্গে বিশাল ভারত তার সর্বোচ্চ সামরিক শক্তি নিয়ে জম্মু-কাশ্মীর-লাদাখে উপস্থিত। কাশ্মীর ভ্যালি বর্তমান বিশ্বের সবচেয়ে সামরিকায়িত এলাকাগুলাের একটি। বিশ্ব দেখছে, প্রতিদিন কাশ্মীরে রক্ত ঝরছে- কিন্তু সমস্যার শান্তিপূর্ণ সমাধান আপাতত কোন উদ্যোগ চোখে পড়ছে না। কাশ্মীরীদের গণভােটের বহুল প্রচারিত দাবিও উপেক্ষিত এখন। বাংলাদেশ ও কাশ্মীরের রাজনৈতিক ইতিহাসে অনেক মিল থাকলেও বাংলাদেশিরা ঐ জনপদের ভৌগলিক, জাতিগত এবং রাজনৈতিক বিকাশধারার বিষয়ে কমই জানে। বাংলাদেশের প্রচার মাধ্যম ও একাডেমিক জগতে কাশ্মীর বিষয়ে গভীরতর মনােযােগ প্রায় অনুপস্থিত। কাশ্মীর বিষয়ে ভারত ও পশ্চিমের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত বিবরণগুলােই বাংলাদেশে প্রশ্নহীনভাবে সর্বদা প্রচারিত হতে দেখা যায়। বর্তমান প্রকাশনা এই শূন্যতা পূরণে ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এখানে জম্মু-কাশ্মীরলাদাখের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসের চুম্বক তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে স্থানীয় নির্ভরযােগ্য একাডেমিক সূত্রগুলােকে ব্যবহার করে। একই সঙ্গে কাশ্মীর সংঘাতের আঞ্চলিক তাৎপর্য বুঝতেও সাহায্য করবে এই কোষগ্রন্থ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.64
(19 টি কাস্টমার রিভিউ)
5
68%
4
26%
3
5%
2
0%
1
0%
শেখ আফজাল হোসেন
শেখ আফজাল হোসেন ভেরিফাইড
20 Jun 2025

কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানার জন্য গুরুত্বপূর্ণ একটি বই। বিশেষ করে, সঠিক ইতিহাস জানার জন্য। বর্তমানে ভারতীয় জাতীয়তাবাদী ও ভারতীয় হিন্দুত্ববাদীদের দৌরাত্ম্যের কারণে কাশ্মীর সম্পর্কে সঠিক ইতিহাস জানা দুষ্কর। তাই যারা কাশ্মীরের সঠিক ইতিহাস জানতে চান, তারা এই বইটি পড়লে উপকৃত হবেন, ইনশাআল্লাহ।

Md.Monowar Hossain
Md.Monowar Hossain ভেরিফাইড
17 Oct 2024

This book portrait of Kasmir's History, Culture, and Politics or we can say in one word a sneak peek of Kasmir.

Shahriar Kabir
Shahriar Kabir ভেরিফাইড
30 Mar 2023

আলতাফ পারভেজ একজন উঁচু মানের গবেষক লেখক। এ ধরণের লেখক যখন সংক্ষেপে সহজ ভাষায় কোনো বই লিখেন তখন তা সাধারণ পাঠকদের জন্য একটি অবশ্য পাঠ্য হয়ে পড়ে। কাশ্মীরের অতীত-বর্তমান রাজনৈতিক ইতিহাস ও ঘটনাপ্রবাহ সংক্ষেপে কিন্তু তথ্যপূর্ণ সাবলীল ভাষায় পড়তে এই বইটি আপনিও পড়তে পারেন।

Abdur Rahman Rafid
Abdur Rahman Rafid ভেরিফাইড
11 May 2022

good books

Md. Sahadat Hossain
Md. Sahadat Hossain ভেরিফাইড
12 Apr 2022

বাংলা ভাষায় কাশ্মীর সম্পর্কে জানতে অসাধারণ বই একটা।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)