

Buy অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিরিজ Online in Bangladesh
লেখক: লিউইস ক্যারল
- Author: লিউইস ক্যারল
- Publisher: বেনজিন প্রকাশন
- Isbn: 9789849908203
- Number Of Pages: 304
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
অ্যালিস'স অ্যাডভেঞ্চারস আন্ডার গ্রাউন্ড:একদিন এক সাদা খরগোশকে ছুটতে দেখে অ্যালিস তার পিছু নেয়। ছুটতে ছুটতে খরগোশের গর্তে পড়ে যায় সে, পাড়ি জমায় অদ্ভুত এক জগতে।যেখানে সবকিছুই উদ্ভট, রহস্যময় আর আশ্চর্যজনক।কথা বলা প্রাণী আর অদ্ভুত মানুষে ভরা মাটির তলার এই জগতে অ্যালিস কি পথ খুঁজে পাবে?এই বইতে শুরু হয় ওর অসাধারণ ও দুঃসাহসিক এক অভিযানের গল্প।অ্যালিস'স অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড:সাদা খরগোশের গর্ত দিয়ে অ্যালিস পৌঁছে যায় 'ওয়ান্ডারল্যান্ড' নামের এক অদ্ভুত দেশে। এদেশে অ্যালিস কখনো ছোট হয়ে যায়, কখনো হয় ইয়া লম্বা। এখানে রানির সৈন্যগুলো দেখতে হুবহু তাসের মতো; এদেশে পাগল আর খরগোশের চায়ের আসর জমে; এখানে বিড়াল মিটিমিটি হাসে।এই অদ্ভুত দেশে অ্যালিসের মজাদার অভিজ্ঞতার কাহিনি মুগ্ধ করবে শিশু থেকে শুরু করে সব বয়সি পাঠকদের।থ্রু দ্য লুকিং-গ্লাস অ্যান্ড হোয়াট অ্যালিস ফাউন্ড দেয়ার:অ্যালিস এবার ঘটনাক্রমে আয়নার জগতে প্রবেশ করে। আয়নার ওপারের পৃথিবীটা যেন দাবার ছকের মতো, যেখানে প্রতিটি পদক্ষেপ এক রোমাঞ্চকর চ্যালেঞ্জ। এখানে রানি, রাজা, নাইট আর মজার মজার চরিত্ররা অ্যালিসের সঙ্গী হয়।অ্যালিস কি দাবার ছকের এই বিচিত্র খেলা শেষ করতে পারবে?এই কাহিনি যেমন মজার, তেমনই শিক্ষা আর কল্পনার নতুন দুয়ার খুলে দিতে সক্ষম।এই তিনটি বই-ই শিশুদের নিয়ে যাবে কল্পনার এক বর্ণিল রাজ্যে। বইয়ের প্রতিটি পাতা যেন নতুন গল্পের প্রবেশদ্বার।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অ্যালিস'স অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড এর অনুবাদ বাংলাদেশের বিভিন্ন প্রকাশনী থেকে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে, কিন্তু সম্ভবত থ্রু দ্য লুকিং-গ্লাস এন্ড হোয়াট অ্যালিস ফাউন্ড দেয়ার এর কোনো বাংলা অনুবাদ এই প্রথম। এখানে দুইটা জিনিস পয়েন্ট আউট করা উচিত যে, এই বইটিতে অরিজিনাল ইংলিশ বইগুলোর ইলাস্ট্রেশনগুলোই রাখা হয়েছে এবং বইটিতে মোট ৩টি উপন্যাস রয়েছে ১.অ্যালিস'স অ্যাডভেঞ্চারস আন্ডারগ্রাউন্ড, ২.অ্যালিস'স অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড, ৩.থ্রু দ্য লুকিং-গ্লাস এন্ড হোয়াট অ্যালিস ফাউন্ড দেয়ার। বাকি আর কোনো কিছু জানার থাকলে Q and A সেকশন তো আছেই আর বইটিতে অনেক তথ্য প্রদান করা হয়েছে লেখক ও সত্যিকারের অ্যালিস-কে নিয়ে ! সুতরাং বইটি সংগ্রহ করুন এবং হারিয়ে যান অ্যালিস এবং তার অ্যাডভেঞ্চারগুলোর সাথে। Happy reading !
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কত পৃষ্ঠার?
৩০৪ পৃষ্ঠার
বইটি কত পৃষ্ঠার?
৩০৪ পৃষ্ঠার






















