একজন আলি কেনানের উত্থান পতন
বই কালেকশন

Buy একজন আলি কেনানের উত্থান পতন Online in Bangladesh

লেখক: আহমদ ছফা

4.65
(23 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আহমদ ছফা
  • Publisher: খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি
  • Isbn: 9789844080591
  • Number Of Pages: 79
  • Language: বাংলা
  • Edition: Edition, 2017
৳ 179৳ 20011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"একজন আলি কেনানের উত্থান পতন"বইটির প্রথমের কিছু অংশ: দে তর বাপরে একটা ট্যাহা। ভিখিরিরা সাধারণত ভিক্ষাদাতাকেই বাবা বলে ডাকে। আলি কেনান দাবি ছেড়ে বসল সম্পূর্ণ উল্টো। অর্থাৎ সে ভিক্ষাদাতার বাবা এবং একটা টাকা তাকে এখুনি দিয়ে দিতে হবে। একেবারে যাকে বলে কড়া নির্দেশ। এই চাওয়ার মধ্যে রীতিমত একটা চমক আছে। | লােকটা সদরঘাটের লঞ্চ থেকে এই বুঝি নেমেছে। পরনে ময়লা পাজামা-পাঞ্জাবি। দোহারা চেহারার ফুলাে ফুলাে মুখের মানুষটি। আলি কেনানের মুখ থেকে সদ্য নির্গত বন্দুকের গুলির মত শব্দ ক’টি শুনে কেমন জানি ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। গােল গােল সরল চোখ দুটি পাকিয়ে তাকায়। আলি কেনান ইত্যবসরে ভঁটার মত জ্বলজ্বলে চোখ দুটো লােকটার চোখের ওপর স্থাপন করে আরাে জোরের সাথে উচ্চারণ করে, কইলাম না তর বাপরে একটা ট্যাহা দিয়া দে। ন্ট লােকটা বােধহয় সারারাত লঞ্চে ঘুমােতে পারেনি। চোখে-মুখে একটা অসহায় অসহায় ভাব। অথবা এমনও হতে পারে কোর্টে তার মামলা আছে। যা-হােক লােকটি দ্বিরুক্তি না করে ডান হাতের প্রায় ছিড়ে যাওয়া ব্যাগটা বাঁহাতে চালান করে পকেট থেকে একখানা এক টাকার মলিন বিবর্ণ নােট বের করে আলি কেনানের হাতে দিয়ে ফুটপাথ ধরে হেঁটে চলে যায়। আলি কেনানের জীবনের এই প্রথম ভিক্ষাবৃত্তি। তাতে আশানুরূপ সফল হওয়ায় শরীরে মনে একটা তড়িৎ-প্রবাহ খেলে গেল। শুধুমাত্র একটা ধমকের জোরে পরের পকেট থেকে টাকা বের করে আনা যায়, আলি কেনানের জীবনে এটা একটা অভিনব ঘটনা। সেদিন থেকেই তার জীবনে নতুন একটা অধ্যায়ের সূত্রপাত হল। | আলি কেনান গত দুদিন ধরে কিছু খায়নি। শহরের কলের পানি ছাড়া ভাগ্যে তার অন্যকোন বস্তু জুটেনি। গত তিন মাস থেকে চম্পানগর লেনের একটি হােটেলে সে সকালের নাস্তা এবং দুবেলার খাবার খেয়ে আসছিল। প্রথম দু মাস সে নগদ পয়সা দিয়ে খেয়েছে। সেই সুবাদে হােটেল

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.65
(23 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
15%
3
0%
2
0%
1
0%
Md. Nazmus Sakib
Md. Nazmus Sakib ভেরিফাইড
25 Jun 2026

Good!

A S M Maruf
A S M Maruf ভেরিফাইড
25 Mar 2026

আহমদ ছফার 'একজন আলী কেনানের উত্থান-পতন' বাংলা সাহিত্যের একটি অনবদ্য রাজনৈতিক রূপকধর্মী উপন্যাস।

New Cast
New Cast ভেরিফাইড
09 Jan 2025

অনেক ভালো একটা বই... বাংলাদেশের মাজার পূজারী ভন্ডদের মুখোশ উন্মোচন করা হয়েছে

Md. Shahadot Hossain
Md. Shahadot Hossain ভেরিফাইড
03 Aug 2022

খুবই ভালো মানের লেখা।

Ashikur
Ashikur ভেরিফাইড
17 May 2022

মাস্টার পিস! বঙ্গালী আসল চরিত্র তুলে ধরেছে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)