

Buy আদর্শ নেতা মুহাম্মদ রসূলুল্লাহ সা. Online in Bangladesh
লেখক: মাওলানা আবদুস শহীদ নাসিম
- Author: মাওলানা আবদুস শহীদ নাসিম
- Publisher: শতাব্দী প্রকাশনী
- Isbn: 9789846450792
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st Published, 2011
পণ্য সারসংক্ষেপ (Summary)
মানুষ কর্তৃক মানুষের গুণাবলীর প্রশংসা একটি স্বাভাবিক ও গতানুগতিক স্বীকৃতি। এ প্রক্রিয়া চলছে, চলে আসছে, সবখানে, সর্বত্র। এ স্বীকৃতিরও একটা মর্যাদা আছে। তবে এতে বিভিন্ন ক্ষেত্রে অতিরঞ্জন থাকাটা অস্বাভাবিক নয়।কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা কর্তৃক মানুষের গুণাবলীর স্বীকৃতি কতো বড় সম্মান ও মর্যাদার প্রতীক, তা আর বলার অপেক্ষা রাখেনা। কোনো ব্যক্তির আদর্শ, মহতগুণাবলী এবং ব্যক্তিত্ব ও নেতৃত্বের শ্রেষ্ঠত্ব যখন স্বীকৃতি পায় তার স্রষ্টার আলোকময় অনির্বাণ বাণীতে, তখন তার আকাশ ছোঁয়া অনাবিল পবিত্র মর্যাদার কাছে তো তুচ্ছ হয়ে পড়ে পূর্ণিমার চাঁদ।একদিকে তিনি ছিলেন মানুষ, সাধারণ একজন মানুষ, সবার মতো সামাজিক মানব। মানুষের মাঝে দিনের সূর্য, রাতের পূর্ণিমা। মানবের মাঝে মানবের সবচে' প্রিয় মানুষ। মানুষের মুক্তিদূত। মানুষের অনুবর্তনের কেন্দ্র।












![কেমন ছিল নবীজির সা. আচরণ [২য় খণ্ড]](https://rokbucket.rokomari.io/ProductNew20190903/130X186/350872a51_215483.jpg)










