আঁধার থেকে আলোতে
বই কালেকশন

Buy আঁধার থেকে আলোতে Online in Bangladesh

লেখক: উস্তাদ আলি হাম্মুদা

4.80
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: উস্তাদ আলি হাম্মুদা
  • Publisher: দাওয়া পাবলিকেশন
  • Number Of Pages: 144
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2024
৳ 150৳ 30050% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

একটু চোখ খুলে দেখুন তো, এই সমাজে যারা পাপ ছড়াচ্ছে, পাপ করছে তারা কি আদতেও সুখের জীবন কাটাচ্ছে? তারা কাউকে বিশ্বাস করতে পারছে না। অদৃশ্য এক ব্যক্তির আদেশের পিছে ছুটছে। তাদের খাওয়া-দাওয়ার কোনো ঠিকঠিকানা নেই। তাদের জীবনযাত্রার কোনো নির্দিষ্ট অবস্থা নেই। তাদের কোনো স্বাধীনতা নেই। থাকার মধ্যে আছে শুধু কিছু টাকা আর ক্ষমতা। সেটাও যে টিকে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। তাদের এই ক্ষমতা, সম্পদ টিকিয়ে রাখার দুশ্চিন্তা নিয়ে চলতে হয় পুরোটা সময়। একটা সময় এসে আপনি নিজেকে খুঁজে পাবেন একাকী, নিঃসঙ্গ হিসেবে। মানুষ একটা সময় নিজেও বুঝতে পারে না, সে কীভাবে কী করবে। পাপে নিমজ্জিত হয়ে সে এমন অবস্থানে যায় যে, সে বুঝতেও পারে না এই পাপ তাকে কীভাবে কুরে কুরে খাচ্ছে।এদের মধ্যে কেউ কেউ হয়তো নিজের পরিবার বা ভালো কোনো বন্ধুর সোহবতে এসে আবারও জীবনের অর্থ খুঁজে পায়। কিন্তু তত দিনে সে নিজের জীবনের বড় একটা অংশ নষ্ট করে ফেলেছে। এমন জীবন সে কাটিয়ে এসেছে যা নিয়ে কাউকে সে বলতেও পারে না। একজন মুসলিম তার জীবনের বেশির ভাগ সময় ফাহেশায় কাটিয়ে শেষ করেছে—এর মতো দুঃখজনক কিছুই হতে পারে না।খেয়াল করে দেখুন তো, কোনো পাপীকে কি কখনো সবার সামনে এসে বলতে শুনেছেন যে সে জিনা করে, ড্রাগসের ব্যাবসা করে, খুন-হত্যা-রাহাজানি করে, ছিনতাই করে? না, কেউই জনসম্মুখে এসব বলতে চায় না। কারণ সে তার এই পাপাচার নিয়ে সর্বদাই লজ্জায় থাকে। তারা চাইলেই নিজের পরিচয় সবার সামনে দিতে পারে না। এইসব লোকদের কখনো তার পেশা জিজ্ঞেস করলে সে আপনাকে নয়-ছয় বোঝাবে। তার কোনো ব্যাবসা আছে। কিন্তু সেই ব্যাবসা সম্পর্কে জিজ্ঞেস করলে তারা কিছু বলতে চায় না। কারণ তারা লজ্জা পায়।ইমাম হাসান আল-বসরি রাহিমাহুল্লাহ বলেন, “মানুষ কত দামি বাহনে চড়ছে কিংবা কত সম্পত্তি জমা করছে, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তার চেহারায় পাপের জন্য অনুশোচনা থাকা। কারণ আল্লাহ এই পাপীদের জন্য শাস্তি নির্ধারণ করে রেখেছেন দুনিয়া ও আখিরাতে।”

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.80
(5 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
20%
3
0%
2
0%
1
0%
Md. Atiqur Rahman Atiq
Md. Atiqur Rahman Atiq ভেরিফাইড
09 Jun 2026

sundor boi sobar pora uchit

880****272
880****272 ভেরিফাইড
08 Mar 2025

প্রতিটি শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেন। কিন্তু তার পিতামাতা এবং পরিবেশ তাকে ভিন্ন ভিন্ন ধর্মে দীক্ষিত করে। অর্থাৎ আলোকিত একটা জীবন আবার অন্ধকারে রুদ্ধ হয়ে যায়। জীবনে নেমে আসে অন্ধকার। তেমনি মানব জীবনের নানা পরিস্থিতি আমাদেরকে মোকাবিলা করতে হয়। পাপাচারে লিপ্ত হয়ে কলুষিত হয়ে যায় জীবন। এই পাপাচার ও অন্ধকারচ্চন্ন জীবন থেকে আলোর পথে আসার জন্য বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমার জীবনে। প্রতিটি যুবক-যুবতিদের বইটি পড়ার পরামর্শ দিচ্ছি। সুযোগ ও সামর্থ্য থাকলে বইটি ফ্রি বিতরণ করতাম।

880****910
880****910 ভেরিফাইড
04 Feb 2025

বই রিভিউ: আঁধার থেকে আলোতে লেখক: উস্তাদ আলী হাম্মুদার লেকচার অবলম্বনে অনুবাদ: মো. আল আমিন রাকিব প্রকাশক: দাওয়া পাবলিকেশন বইটি সম্পর্কে সংক্ষেপে: "আঁধার থেকে আলোতে" বইটি মূলত একজন মানুষের অজ্ঞতা, বিভ্রান্তি এবং আত্মিক অন্ধকার থেকে সত্যের আলোয় আসার অনুপ্রেরণামূলক ভ্রমণকে কেন্দ্র করে লেখা। উস্তাদ আলী হাম্মুদার বক্তব্যের ওপর ভিত্তি করে এটি অনুবাদ করা হয়েছে, যেখানে জীবনের বাস্তব অভিজ্ঞতা, ইসলামের দিকনির্দেশনা এবং পরিবর্তনের পথ সম্পর্কে গভীর আলোচনা করা হয়েছে। বইয়ের বৈশিষ্ট্য: ✔ সহজবোধ্য ও হৃদয়ছোঁয়া ভাষায় লেখা ✔ ইসলামের সত্যতা ও প্রভাবশালী পরিবর্তনের গল্প ✔ ব্যক্তিগত উন্নতি ও আত্মশুদ্ধির অনুপ্রেরণা ✔ বাস্তব অভিজ্ঞতা ও কুরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা কেন পড়বেন? যারা জীবনের সত্য খুঁজছেন, ভুল পথ থেকে ফিরে আসতে চান, বা ইসলামের আলোয় আত্মশুদ্ধির নতুন দিগন্ত খুঁজে পেতে চান, তাদের জন্য বইটি অবশ্যপাঠ্য। এটি এক ধরনের আত্মজিজ্ঞাসা ও আত্মউন্নয়নের দিকনির্দেশনা, যা যে কোনো পাঠককে অনুপ্রাণিত করবে। সংক্ষেপে মূল্যায়ন: "আঁধার থেকে আলোতে" শুধু একটি বই নয়, বরং এটি সত্য ও ইসলামের পথে ফিরে আসার একটি অনুপ্রেরণামূলক দলিল। বইটি পড়ার পর যে কেউ নতুনভাবে নিজের জীবনকে দেখার ও পরিবর্তন আনার তাগিদ অনুভব করবেন।

Raihan Bin Ansar
Raihan Bin Ansar ভেরিফাইড
08 Dec 2024

আঁধার থেকে আলোতে বইটি একজন মানুষের জীবনের ভেতর থেকে উঠে আসা এক অনুপ্রেরণাদায়ক গল্প। এটি একটি অনুপ্রেরণামূলক বই , যেখানে লেখক তার জীবনসংগ্রামের অভিজ্ঞতা এবং সফলতার কাহিনী তুলে ধরেছেন। বইটি কেবল জীবনের চ্যালেঞ্জগুলোর কথা বলে না, বরং কীভাবে সেই চ্যালেঞ্জগুলো পেরিয়ে একজন ব্যক্তি নিজেকে নতুন আলোতে খুঁজে পেতে পারে, সেটিও দেখায়। বইটির বিশেষত্ব এর সহজ ও প্রাঞ্জল ভাষা, যা পাঠককে গভীরভাবে ছুঁয়ে যায়। লেখক তার জীবনের নানা ধাপে, সামাজিক প্রতিবন্ধকতা, হতাশা, এবং সংগ্রামের কথা বলেছেন। একইসাথে, সেগুলো কীভাবে তার আত্মবিশ্বাস, অধ্যবসায়, এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে অতিক্রম করেছেন, সেটাও তুলে ধরেছেন। বইটি শুধু ব্যক্তিগত নয়, এটি একটি সার্বজনীন বার্তা দেয়—যে কোনো পরিস্থিতিতেই আলো খুঁজে পাওয়া সম্ভব, যদি কেউ সাহস আর আত্মবিশ্বাস ধরে রাখে। এটি পাঠকদের অনুপ্রাণিত করবে জীবনের প্রতিকূলতাকে জয় করতে এবং নতুন দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখতে। "আঁধার থেকে আলোতে" এমন একটি বই যা যেকোনো বয়সের পাঠককে অনুপ্রেরণা যোগাবে। এটি হতাশা কাটিয়ে সামনে এগিয়ে চলার এক নির্ভীক বার্তা।

Dawah publication
Dawah publication ভেরিফাইড
06 Dec 2024

"আঁধার থেকে আলোতে" বইটি আত্মউন্নয়ন, অনুপ্রেরণা, এবং জীবনের সংকট থেকে উত্তরণের এক মর্মস্পর্শী গ্রন্থ। এটি পাঠকদের জীবনের কঠিন মুহূর্তগুলোতে শক্তি, সাহস, এবং আশা খুঁজে পেতে সহায়তা করে। বইটি এমন এক যাত্রার কথা বলে, যেখানে আঁধারকে জয় করে আলোর সন্ধান পাওয়া যায়। বইটির মূল বিষয়বস্তু: 1. আত্মজাগরণ: বইটি জীবনযাত্রার বাধা ও চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার দীক্ষা দেয়। 2. আশার আলো: হতাশা ও দুঃখের মুহূর্তে কীভাবে নিজেকে আলোর দিকে ফিরিয়ে আনা যায়, তা শেখায়। 3. ইতিবাচক পরিবর্তন: নিজেকে বদলানোর উপায়, মানসিক দৃঢ়তা তৈরি করা, এবং সফলতার পথে এগিয়ে যাওয়ার কৌশল বইটিতে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। 4. প্রেরণাদায়ক গল্প: এতে বিভিন্ন বাস্তব জীবনের গল্প বা উদাহরণ থাকতে পারে, যা পাঠকদের অনুপ্রাণিত করে। পঠনের অভিজ্ঞতা: বইটি সহজ ভাষায় রচিত এবং পাঠকদের মনের গভীরে প্রভাব ফেলার মতো। এর প্রতিটি অধ্যায় গভীর চিন্তাশীল এবং এমনভাবে সাজানো, যা একটি নেতিবাচক পরিস্থিতি থেকে ইতিবাচক মনোভাবের দিকে নিয়ে যায়। বিশেষ দিক: হতাশাজনক পরিস্থিতিতে আশা ও অনুপ্রেরণার বার্তা। জীবন বদলে দেওয়ার মতো সহজ অথচ কার্যকর পরামর্শ। আবেগ ও বাস্তবতার মধ্যে একটি সুন্দর ভারসাম্য। সমালোচনা: কিছু পাঠকের জন্য বইটির কিছু অংশ হয়তো বেশি আবেগনির্ভর বা দার্শনিক মনে হতে পারে। তবে যাদের জীবনের গভীর অর্থ খুঁজে পাওয়ার ইচ্ছা রয়েছে, তাদের জন্য এটি অবশ্যপাঠ্য। উপসংহার: "আঁধার থেকে আলোতে" এমন একটি বই, যা জীবন নিয়ে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে এবং চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস জোগায়। এটি শুধু একটি বই নয়, বরং একজন মেন্টর বা পথপ্রদর্শকের মতো কাজ করে। যারা জীবনের কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজছেন, তাদের জন্য এটি একটি অমূল্য গ্রন্থ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Eta ki Hard Cover?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।

প্রশ্ন

Eta ki Hard Cover?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)