

Buy আব্দুল কাদের জিলানি রহ.-এর একগুচ্ছ নাসিহাহ - একগুচ্ছ নাসিহাহ Online in Bangladesh
লেখক: শাইখ সালেহ আহমাদ শামি
- Author: শাইখ সালেহ আহমাদ শামি
- Publisher: হাসানাহ পাবলিকেশন
- Number Of Pages: 112
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
বই: আব্দুল কাদির জিলানি রহ. এর একগুচ্ছ নাসিহাহ সংকলক: ড. সালেহ আহমাদ শামি অনুবাদক: মুফতি জুবায়ের রশীদ পৃষ্ঠা: ১১২ ধরণ: পেপারব্যাক মলাট মূল্য: ১৬০ টাকা বই সম্পর্কে কিছু কথা.... আব্দুল কাদের জিলানী রহ.। ইতিহাসের এক প্রদীপ্ত মনীষা। প্রায় হাজার বছরব্যাপী মুসলমানদের চিন্তা ও মননকে আলোকিত করছেন। অধ্যাত্মিকতার বরেণ্য ইমাম হিসেবে তিনি সমধিক পরিচিত। কাল ও শতাব্দী পরম্পরায় তার মুখনিঃসৃত নাসিহাহ মানুষের আত্মোন্নতি, আত্মশুদ্ধির বিপ্লব সাধন করে চলছে। আঁধার ছেড়ে আলোর ভুবনে, পাপের আসর থেকে পুণ্যের মজলিসে কতো শতো লোকেরা ছুটে আসছে তার সুরভিত বাণীর প্রভাবে। সিরিয়ার বিশিষ্ট গবেষক শাইখ সালেহ আহমাদ শামী জীবনগড়ার অমূল্য পাথেয়মূলক তার একগুচ্ছ নাসিহাহ সংকলন করেছেন, বিশুদ্ধতা ও নির্ভরযোগ্যতায় যা প্রশ্নাতীত। বাংলাভাষী পাঠকদের জন্য অসামান্য এ গ্রন্থটির অনূবাদ প্রকাশিত হয়েছে হাসানাহ পাবলিকেশন থেকে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বইটা এককথায় অসাধারণ। আপনি যখনি ই বইটা পড়বেন নিজের নফসকে শুধরাতে পারবেন এবং আল্লাহর দিকে ধাবিত হবেন
আফসানা আক্তার মীম পোস্ট– ২১ ➖➖➖➖➖➖➖➖➖➖➖ #Rokomari_Book_Club_Review_Competition ❝তুমি সর্বদা উপদেশ গ্রহণ করো। কেননা অন্তর যখন উপদেশ থেকে বিরত থাকে, তখন সে অন্ধ হয়ে যায়– সেই সংকলনে রচিত “আব্দুল কাদের জিলানি রহ. এর একগুচ্ছ নাসিহাহ”...!❞ বিষয়বস্তুঃ ➖➖➖➖ আলোর ফেরিওয়ালা শাইখ আব্দুল কাদের জিলানি রহ. এর মাধ্যমে আধাঁর ছেড়ে আলোর ভুবনে,পাপের আসর থেকে পুণ্যের মজলিসে কতো শতো লোকেরা ছুটে আসছে তার সুরভিত বাণীর প্রভাবে। পাঠকের অনুভূতিঃ ➖➖➖➖➖➖➖ পড়ন্ত বিকেল সূর্য ডুবে ডুবে ভাব চারদিক কোলাহল। পাখি তার নীড়ে এসে বিশ্রাম নিচ্ছে, কোন এক ছাদে এক যুগল দাড়িয়ে গল্প করছে,একটা মেয়ে তার বেলকুনিতে দাড়িয়ে ফুলগাছ দেখছে। ছোট ছোট বাচ্চারা সবাই একসাথে খেলার প্রস্তুতি নিচ্ছে। আরেক দিকে রুমে বসে বই পড়ার প্রস্তুতি নিচ্ছিলাম আমি উত্তরের জানালা দিয়ে সবুজ গাছগুলো বাতাসে দুলছে, স্নিগ্ধময় বাতাস উপভোগ করতে এক কাপ চা আর বই “আব্দুল কাদের জিলানি রহ. এর একগুচ্ছ নাসিহাহ” নিয়ে বসেছিলাম। ছোটো ছোটো উপদেশমালা। এক নিঃশ্বাসে পড়ে ফেলা যায় এমন। একটি দুইটি তিনটি করে পড়তেই থাকি। আর মুগ্ধ হতে থাকি কারণ প্রতিটি শব্দ বাক্য হৃদয়ে দারুণ রেখাপাত করছে। পড়ন্ত বিকেল যেন আমাকে বরণ করে নিয়েছে। বাতাসের শব্দের সাথে সাথে প্রতিটি উপদেশ যেন আমার সাথে ফিসফিসিয়ে কথা বলছে। পুরো বিকেল ঘনিয়ে যেন সন্ধ্যা হতে চলেছে আধার ডেকে আসছে তাও যেন বইটি ছাড়তে ইচ্ছে করছিলো না। এমনই একটি চমৎকার বই– ❝আব্দুল কাদের জিলানি রহ. এর একগুচ্ছ নাসিহাহ❞ যা আছে বইটিতেঃ ➖➖➖➖➖➖ পৃথিবীর বুকে মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছিলো। যুগে যুগে ইসলাম ধর্ম মুসলিম উম্মাহর মাঝে ছড়িয়ে দিতে মহান আল্লাহ তা'আলা অনেক নবী রাসূলগণ প্রেরণ করেছিলেন। আধাঁরে মেঘে ডাকা আবহাওয়া ধীরে ধীরে ইসলাম আত্মশুদ্ধির ফলে পরিচ্ছন্ন হতে থাকে। হযরত মুহাম্মদ (সা) ছিলেন ধরনীর বুকে সর্বশেষ রাসূল। উম্মাতে মুহাম্মদীরা যেন তখন সঠিক দ্বীনের আলো দেখতে পেয়েছিলো। কিন্তু রাসূলুল্লাহর তিরেধানের পর উম্মাতে মুহাম্মদীরা একা হয়ে যাপন করতে থাকে বিভিন্ন পাপাচার,খুন খারাপি,যুদ্ধ বিগ্রহ ইত্যাদির উপর। আল্লাহ তা'আলা আলেমদেরকে নবীদের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে নবী রাসূলের পর বহু কামেল মানুষের আবির্ভাব হয়েছে। এরই প্রেক্ষিত এমনই একজন শাইখ আব্দুল কাদের জিলানি রহ.। তার উপদেশমালা রচিত বইটির প্রতিপ্রাদ্য বিষয় হচ্ছে সাধারণ আত্মভোলা মানুষগুলোকে শয়তানের ছলনায় পরে বিচিত্র গুনাহ থেকে মুক্তির পথ দেখাতে এবং তাওবার দিকে ফিরে আসা। মোট ১৪৩টি উপদেশ নিয়ে সজ্জিত বইটি। সূচি অনুযায়ী শাইখের জীবনী নিয়ে বিশদ আলোচনা আছে এবং দুনিয়ার মোহ থেকে ফিরে আাসার মতো ইত্যাদি উপদেশগুলো নিয়েই আলোচনা হয়েছে। আত্মশুদ্ধি অর্জনের জন্য লেখক দিয়েছেন অসাধারণ সব নাসিহাহ। আলোচনা করেছেন মৌলিক থেকে দৈনন্দিন বিষয়াদি কাজে লাগা সেইসব উপদেশ যা অবশ্যই পাঠ্যনীয় একটি বই। সেই সাথে নাসিহাহগুলোর মাধ্যমে বুঝিয়েছেন কীভাবে বিভিন্ন সমস্যার পরিত্রাণের সমাধানের পথ উত্তোলন করা যায় এবং জীবনঘনিষ্ঠ মৌলিক দিকগুলোকে বেশি প্রাধান্য দিয়েছেন বইটিতে। তাছাড়া লেখকের বর্ণনার সুবিন্যস্ত ধারা,আলোচনার সাবলীলতা এবং সংকলন ও অনুবাদের পোক্তহাত বারংবার মৌলিকত্বের দিক নিয়ে অনুভূতি জাগিয়েছে পাঠ্যে। কেন বইটি পড়তে হবেঃ ➖➖➖➖➖➖➖ শাইখের মুখ নিঃসৃত সেইসব নাসিহাহগুলো মানুষের আত্মশুদ্ধির বিপ্লব সাধন করে আসছে কাল ও শতাব্দীর যুগ যুগ ধরে। তাই আপনিও আত্মশুদ্ধির সুরভ পেতে আঁধারে ডাকা অন্তরকে আলোর দিকে ধাবিত করতে বইটি একটু হাতে নিয়ে দেখুন – মনে হবে বই যেন আপনার সাথে কথা বলছে। পুরো গ্রন্থটি পড়ার পর পাঠকের হৃদয়ে গভীর রেখাপাত করবে বলে আমি আশাবাদী। সহজ সাবলীল ভাষা ও দৃষ্টিনন্দন প্রচ্ছদ দেখে ভালো লাগলো। লেখক পরিচিতি সংক্ষেপঃ ➖➖➖➖➖➖➖➖➖ আব্দুল কাদের জিলানি রহ. যার নাম শুনেনি ধরনীর বুকে এমন কোনো বাঙালী মুসলিম পাওয়া যাবে না। শৈশব তার পিতৃহীন মায়ের আদরে কষ্টে আনাহারে পড়াশুনা চালিয়ে যান বাগদাদে। হঠাৎ বাগদাদে দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার হাতে ছিলো না এক কানাকড়ি পয়সা শূন্য হাত আবার চারদিকে খাবারের অভাব মারা যাওয়ার অবস্থা তার কষ্টের গ্লানি বেয়ে বেয়ে সে সেখানকার এক মসজিদে পৌছে সেসময় এক লোক তাকে খাবারের আহ্বান যানান কিন্তু তার স্বভাবজাত লজ্জা তাকে বাধা দিচ্ছিলো অবশেষে লোকের পিড়াপিড়িতে অল্প একটু খাবার খেয়েছেন। আশ্চর্য ব্যাপার হলো এই খাবারের পয়সার মালিক ছিলেন আব্দুল কাদির। ঔ লোকটি তার জন্য পয়সা গুলো নিয়ে আসছিলো কিন্তু ৩দিন ধরে খোঁজে আব্দুল কাদেরকে খোঁজে না পেয়ে এবং তার নিজের পকেটের টাকা শেষ হওয়াতে সে ঔ টাকায় খাবার কিনে। ৪৮৮ হিজরিতে তার মূল শিক্ষাজীবন শুরু হয় বাগদাদে। তিনি তার মজলিসে দুর্বল ঈমানদারদের ঈমান ও ইয়াকিনের বলে বলীয়ান করতে আপ্রাণ চেষ্টা করতেন।মোটকথা- তিনি তার ওয়াজে প্রত্যেক শ্রেণির লোকদের সংশোধন করার প্রয়াস চালাতেন। ফলে বিপথগামী লোকেরা পেত সঠিক পথের দিশারী। অন্ধকার থেকে তারা আলোর দিকে পরিচালিত হতো। তারা অজ্ঞতা ও অন্ধকার কূপ থেকে ইলম ও ঈমানের সুউচ্চ স্তম্ভে আহোরণ করত। তবে এটা না বললে নয় তিনি ওয়াজ নসিহতের সময় সামান্য রসিকতাও করতেন। এছাড়া তিনি সবসময় বড়দের মূল্যায়ন করতেন। তার রচিত তিনটি গ্রন্থ রয়েছে। শাইখ আব্দুল কাদির জিলানি ৯০ বছর বেচেঁ ছিলেন। সামান্য অসুস্থতায় ৫৬১ হিজরিতে তার ইন্তেকাল হয়। এক নজরেঃ ➖➖➖➖ বইঃ আব্দুল কাদের জিলানি রহ. এর একগুচ্ছ নাসিহাহ সংকলনঃ শাইখ সালেহ আহমেদ শামি অনুবাদঃ জুবায়ের রশীদ প্রকাশনিঃ হাসানাহ পাবলিকেশন রেটিংঃ ৪.৯/৫ মূদ্রিত মূল্যঃ ১৬০৳ ক্যাটাগরিঃ ইসলামি বই: আত্ম উন্নয়ন প্রকাশকালঃ মার্চ ২০২১
রিভিউ লেখক : মুহাম্মদ রুবেল মিয়া #Rokomari_Book_Club_Review_Competition রিভিউ নং : ০৪ বইয়ের নাম : আব্দুল কাদের জিলানি রহ.-এর একগুচ্ছ নাসিহাহ সংকলক : সালেহ আহমাদ শামি অনুবাদক : জুবায়ের রশীদ প্রকাশক : হাসানাহ পাবলিকেশন পৃষ্ঠা সংখ্যা : ১১২ মুদ্রিত মূল্য : ১৬০ টাকা প্রাক-কথন : শাইখ আবদুল কাদের জিলানি রহ.। আধ্যাত্মিকতার জগতে এক প্রোজ্জ্বল নাম। দুনিয়ার এমন কোনো মুসলিম ভূখণ্ড নেই, যেখানে আত্মশুদ্ধির বয়ানে তাঁর নাম স্মরণ করা হয় না। তাঁর অমূল্য কথাগুলো যুগ যুগ ধরে মুসলিমদের আধ্যাত্মিক সাধনায় উজ্জীবিত করছে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টির উপায় বাতলে দিচ্ছে। তাঁর সেই অমূল্য কথা এবং নাসিহাহ থেকে কিছু নাসিহাহ শাইখ সালেহ আহমাদ শামি তুলে ধরেছেন "একগুচ্ছ নাসিহাহ" বইয়ে। যে কথাগুলো সহিহ সনদ দ্বারা আমাদের কাছে পর্যন্ত পৌঁছেছে। বই আলোচনা : শাইখ আবদুল কাদের রহ. এর নাসিহাহ সংকলন "একগুচ্ছ নাসিহাহ" বইটিতে বিভিন্ন বিষয়ে করা শাইখ রহ. এর প্রায় কয়েকশত নাসিহাহ তুলে ধরা হয়েছে। এতে আত্মশুদ্ধির পরিচয়, কালিমার নিগূঢ় তত্ত্ব, অন্তরের অহমিকা, অন্তরের রোগ, অন্তরের মরিচা, নিফাক, তাওবা, নিজের ইমান এবং ইসলামকে শুদ্ধকরণ, আত্মার চিকিৎসা, জিহ্বার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে করা শাইখ রহ. এর নাসিহাহ তুলে ধরা হয়েছে, যা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও বইটির প্রথমে শাইখ আবদুল কাদের রহ. এর সংক্ষিপ্ত জীবনী এবং উনার সম্পর্কে আমাদের সালাফদের বিভিন্ন উক্তিও উপস্থাপন করা হয়েছে। পাঠপ্রতিক্রিয়া : আবদুল কাদের জিলানি রহ.। সেই ছোট থেকেই উনার নাম শুনে আসছি। শুধু সঠিক আকিদায় বিশ্বাসী মুসলিমই নয়, ভ্রান্ত আকিদায় বিশ্বাসী মুসলিমদেরও উনার প্রশংসা করতে দেখেছি। কারণ, উনিতো হলেন আধ্যাত্মিকতার জগতের সম্রাট। আমাদের এলাকায় উনাকে বড়পীর বলে আখ্যায়িত করা হয়। এতোবড়ো একজন বুজুর্গ ব্যক্তির নাসিহাহগুলো আমাদের চলার পথের পাথেয় বই নয়। উনার নাসিহাহগুলো দিলে আলোড়ন তুলে, হৃদয়কে উদ্বেলিত করে এবং গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহ তাআলার নিকটজন হওয়ার আকাঙ্ক্ষা মনে জাগিয়ে তুলে। একগুচ্ছ নাসিহাহ বইয়ে তুলে ধরা শাইখ রহ. এর নাসিহাহগুলো আমাদের সকলেরই পাঠ করা উচিত। এবং আমাদের জীবনে সেই নাসিহাহগুলো বাস্তবায়ন করা উচিত। তাহলে আমাদের জীবনটা আলোয় আলোয় ভরে যাবে ইনশাআল্লাহ। আমাদের জিন্দেগীটা হয়ে উঠবে একজন মুসলিমের জিন্দেগী।
😍😍























