এ ডেথ ইন টোকিও
বই কালেকশন

Buy এ ডেথ ইন টোকিও Online in Bangladesh

লেখক: কেইগো হিগাশিনো

4.67
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: কেইগো হিগাশিনো
  • Publisher: শিরোনাম প্রকাশন
  • Isbn: 9789849415331
  • Number Of Pages: 272
  • Language: বাংলা
  • Edition: 2nd Edition, 2024
৳ 300৳ 50040% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

টোকিওর প্রাণকেন্দ্রে নিহোনবাশি ব্রিজের বিখ্যাত কিরিন ভাস্কর্যের কাছে মিলল এক লাশ। অদ্ভুত বিষয়, কিছুক্ষণ আগেই লোকটাকে টলতে টলতে হেঁটে যেতে দেখেছে এক প্যাট্রোল অফিসার। এদিকে পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে গাড়ির তলায় পড়ে ভয়াবহ আহত হল ইয়াশিমা নামের এক যুবক। আর তার পকেটেই সন্ধান মিলল খুন হওয়া ব্যক্তির মানিব্যাগের। খুনটা কি আসলে সেই যুবকই করেছে? ভিক্টিমের সাথে তার সংযোগটা কি? আর কেন-ই বা বুকে ছুরি গাথা লোকটা নিজেকে নিহোনবাশি ব্রিজের ওই ভাস্কর্যের নিচে নিয়ে গেল? ছোট ছোট কিছু সূত্র আর অব্যক্ত কিছু প্রশ্নের জবাব সন্ধানই ডিটেকটিভ কিয়োচিরো কাগাকে পৌঁছে দিতে পারে খুনির কাছে। কিন্তু একেকটা প্রশ্নের উত্তর হাজারো প্রশ্ন ছুড়ে দিচ্ছে তার দিকে। এরকম সমস্যায় আগে পড়েনি কাগা। একবার কোন কেসের তদন্তে নামলে সমাধান না করে পিছু হটে না সে। সেই রেকর্ড অক্ষুণ্ণ থাকবে তো?

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.67
(6 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
17%
3
17%
2
0%
1
0%
880****669
880****669 ভেরিফাইড
31 Jan 2026

excellent!

Shuraiya Shelley
Shuraiya Shelley ভেরিফাইড
25 Dec 2025

what a excellent story book it is.

Nahdi Nafshan
Nahdi Nafshan ভেরিফাইড
17 Oct 2025

Pretty good kintu Keigo higashinor onno storygular tulonay eita ektu pichiye. But still enjoyable.

Swarna
Swarna ভেরিফাইড
02 Dec 2024

আহ, অবশেষে শেষ হয়ে গেল ডিটেকটিভ কাগার আরো একটি কাহিনী। একমাস লেগে গেলো বইটি শেষ করতে। এ দেখে আবার মনে হতে পারে, বইটি বুঝি ভালো না। কিন্তু না, বইটি ছিল হাওয়াই মিঠাই এর মত; চাইলে টুপ করে পড়া হয়ে যেত কিন্তু আমি খুব সাবধানে একটু একটু করে পড়েছি যেন শেষ না হয়ে যায়। বইটি যখন পড়া শুরু করি তার কিছুদিন পরই অফিসে আমার ওপর চলতে থাকে কাজের স্টিম রোলার। কাজগুলো যখন চারদিক থেকে চেপে এসে দম বন্ধ করে দেয়ার উপক্রম করত তখন এই আশাতেই যেন বাঁচতাম যে, বাসায় কাগা আছে। কাগার নতুন কোন অনুসন্ধান, ছোট্ট কোন ক্লু জানার আশাই আমাকে কাজের পাহাড় ডিঙানোর এনার্জি দিত। যাহোক, এবার বইয়ে আসি। জাপানিজ থ্রিলার বিশেষ করে হিগাশিনোর কাহিনীর অন্যতম বৈশিষ্ট্য স্লো বার্নিং। যদি একটু খিঁচ খেয়ে ধরে থাকেন তবে অন্যরকম থ্রিলার পাঠের আনন্দ পাবেন। টোকিও শহরে নিহনবাশি এলাকায় নতুন আসা এক নারী নিজ বাসায় খুন হন। এই খুনের ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে ওই এলাকাবাসীদের জীবনের বিভিন্ন গল্প। গতানুগতিক থ্রিলারের মত খুনের পরে খুন, বীভৎস লাশ, রহস্যময় চিহ্ন এইসব কিচ্ছু নেই। আছে অনেক স্টোরি। সিনেমা কিংবা বই- আমার স্টোরিবেজড কাহিনী ভালো লাগে বেশি। তাই কারো কারো কাছে নিউকামার ভালো নাও লাগতে পারে। কিন্তু আমার কাছে রহস্য উদ্ঘাটনের মারমার কাটকাট কাহিনীর চেয়ে এই গল্পগুলো কোন অংশে কম ইন্টারেস্টিং লাগে নি। কাগার ক্ষুরধার মস্তিষ্কের বিশ্লেষণ, ছোট ছোট বিষয়গুলোর দিকে নজর, তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা সব মিলিয়ে বইটা বেশ উপভোগ্য। বইয়ের প্রোডাকশন ভাল। শিরোনাম প্রকাশনীর 'ম্যালিস' এ বেশ কিছু টাইপো, বানান ভুল, ভুল যতি চিহ্ন ছিল কিন্তু 'নিউকামার' এ টাইপো পেয়েছি একটা মনে হয়, বানান ভুল চোখেই পড়েনি। বাঁধাই ভাল, জ্যাকেট আলাদা খুলে পড়া যায়, বুকমার্ক ফিতা ছিল সাথে দুটো বুকমার্ক গিফট পেয়েছি।

Ahsan Hriday Ahmed
Ahsan Hriday Ahmed ভেরিফাইড
25 Mar 2024

আহামরি ভালো লাগেনি। বেশ অনেক জায়গা কাটছাঁট করেছে মনে হয়।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)