ইউসুফ ইবনু তাশফিন ও মুরাবিত সাম্রাজ্যের ইতিহাস
বই কালেকশন

Buy ইউসুফ ইবনু তাশফিন ও মুরাবিত সাম্রাজ্যের ইতিহাস Online in Bangladesh

লেখক: ড. আলী মুহাম্মদ সাল্লাবি

5.00
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
  • Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
  • Isbn: 9789849783411
  • Number Of Pages: 248
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 338৳ 45025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বক্ষ্যমাণ গ্রন্থটি রচিত হয়েছে মুরাবিত সাম্রাজ্যের উত্থান ও পতনের ইতিহাস নিয়ে। এতে উত্তর আফ্রিকা অঞ্চলে ইসলামের বিস্তার এবং এই অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর সুদীর্ঘ ইতিহাস তুলে ধরা হয়েছে। একটি নতুন সাম্রাজ্য কীভাবে প্রতিষ্ঠা করা সম্ভব, সেই আলোচনা পাবেন গ্রন্থটিতে। কেননা, একটা নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে অনেক ধাপ পেরোতে হয়। এর পরই মূলত একটি আদর্শ সাম্রাজ্য প্রতিষ্ঠা পায়। আর এর পেছনে নিয়ামক হিসেবে থাকেন এক-দুজন মহামানব। মুরাবিত সাম্রাজ্যেও একজন স্বপ্নপুরুষ ছিলেন, আর তিনি হচ্ছেন শায়খ আবদুল্লাহ ইবনু ইয়াসিন। তিনি তাঁর শিষ্য ও পরবর্তী প্রজন্মের মনমগজে একটি সাম্রাজ্যের রূপরেখা ও সংগ্রামের চেতনা ঢুকিয়ে দিয়েছিলেন। তাঁর সেই স্বপ্নপূরণে ইউসুফ ইবনু তাশফিনের মতো একজন মহান সারথীও তৈরি করে গিয়েছিলেন, যিনি এই সাম্রাজ্যকে একটি সফল ও আদর্শ সাম্রাজ্যে রূপান্তরিত করতে সক্ষম হন। এ ছাড়া গ্রন্থটিতে আমির ইয়াহইয়া ইবনু ইবরাহিম, আমির আবু বকর ইবনু উমর ও ইউসুফ ইবনু তাশফিনের জীবনী আলোচনা করা হয়েছে। বিশেষ করে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন আফ্রিকার বীর মুজাহিদ সুলতান ইউসুফ ইবনু তাশফিন। বাংলা ভাষায় যেহেতু সুলতান ইউসুফ ইবনু তাশফিন বা মুরাবিত সাম্রাজ্য নিয়ে কোনো গ্রন্থ নেই; আশা করি গ্রন্থটি এই শূন্যতা পূরণ করবে ইনশাআল্লাহ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(4 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Shihab Uddin
Shihab Uddin ভেরিফাইড
27 Nov 2023

এখানে আলোচনা হয়েছে আহলুস সুন্নাতের অনুসারী মুসলিমদের একটি সাম্রাজ্য অর্থাৎ, 'মুরাবিত সাম্রাজ্যে'র উত্থান ও পতনের ইতিহাস নিয়ে। নতুন রাজ্যের প্রতিষ্ঠা এবং কোনো সমাজের জাগরণ কীভাবে ঘটে, এর অন্তরালে মহান আল্লাহর যে অমোঘ নীতিগুলো রয়েছে, সেগুলোর প্রতি আলোকপাত করবে এই বই।

Abu Muhammad
Abu Muhammad ভেরিফাইড
21 Nov 2023

ইউসুফ বিন তাশফিন রাহিমাহুল্লাহ এর নাম একটা উপন্যাসে দেখলেও মুরাবিত সাম্রাজ্য নামে যে একটা স্বতন্ত্র সাম্রাজ্য ছিল সেটা জানতাম না। এই বিষয়ে বই প্রকাশ হওয়ায় এখন জানাটা আরো সহজ হয়ে গেলো...

Manajir Ahsan Jamil
Manajir Ahsan Jamil ভেরিফাইড
31 Oct 2023

দারুণ একটা বই। ছোটবেলায় উপন্যাসে পড়েছিলাম। এখন পড়লাম বিশুদ্ধ ইতিহাস।

বইপড়ুয়া
বইপড়ুয়া ভেরিফাইড
30 Oct 2023

ইউসুফ ইবনু তাশফিনকে নিয়ে বাংলাভাষায় প্রথম বই। অত্যন্ত সাবলীল অনুবাদ হয়েছে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)