

Buy ওয়াসওয়াসা : শয়তানের কুমন্ত্রণা Online in Bangladesh
লেখক: ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ (রহ.)
- Author: ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ (রহ.)
- Publisher: সত্যায়ন প্রকাশন
- Isbn: 9789848041260
- Number Of Pages: 112
- Language: বাংলা
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
আপনি কি ওযু-গোসল বা ইস্তিঞ্জার সময় এক অঙ্গ বারবার ধুচ্ছেন, তবুও কি মনে হচ্ছে ধোয়া হয়নি ঠিকমতো? ওযু করার পর কি বারবার মনে হচ্ছে যে, প্রসবের ফোঁটা পড়ছে, অথবা বায়ু বের হয়ে যাচ্ছে? আল্লাহ, রসূল, ঈমানের, অথবা ইসলামের কোনো আইনের ব্যাপারে মাথায় কি খারাপ চিন্তা আসে? নামাজে কি আপনি বারবার রাকাত ভুলে যাচ্ছেন? সিজদা কয়েটা দিয়েছেন—সন্দেহ লাগে? ঘরে রেখে আসা গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আপনি কি অতিরিক্ত দুশ্চিন্তা কাজ করছে? আপনি কি অপ্রয়োজনে টয়লেটে অতিরিক্ত সময় ব্যয় করছেন? ওয়াসওয়াসা, অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা। এই ওয়াসওয়াসায় আমরা সবাই কম বেশি ভুগি। যুগে যুগে অনেক আলিম এই সমস্যার সমাধান নিয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। এই বিষয়ে আধ্যাত্মিক জগতের বিখ্যাত আলিম ইবনুল-কাইয়্যিম রহ.-এরও রয়েছে ‘ওয়াসওয়াসা’ নামে স্বতন্ত্র গ্রন্থ। এই গ্রন্থে তিনি তুলে ধরেছেন ওয়াসওয়াসার প্রকারভেদ, এর কারণ, এবং কার্যকরী সমাধান। সেই গ্রন্থের বাংলারূপ ‘ওয়াসওয়াসা: শয়তানের কুমন্ত্রণা।’
রিভিউ ও রেটিং (Review & Rating)
আলহামদুলিল্লাহ বইটি অনেক সুন্দর


. বই: ওয়াসওয়াসা -শয়তানের কুমন্ত্রণা লেখক : আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ (রহ) প্রকাশনী : সমর্পণ প্রকাশন বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা অনুবাদক : আশরাফুল আলম সাকিফ সম্পাদক : আবদুল্লাহ আল মাসউদ, শাইখ মানজুরুল কারীম পৃষ্ঠা : ১১২ কভার : পেপার ব্যাক ভাষা : বাংলা পার্সোনাল রেটিং: ৫/৫ প্রকাশ সাল: ২০১৯ -- ◾প্রারম্ভিক কথনঃ “বাহিরের শত্রু,আমার কি ক্ষতি করবে? যখন আমার সবচেয়ে বড় শত্রু আমার নফস। " -ইমাম ইবনে তাইমিয়্যাহ (রাহ) নফসের চেয়ে বড় শত্রু আর কেউ নেই। সাথে তো অভিশপ্ত শয়তান আছেই। সে সর্বদা আদম সন্তানকে কুমন্ত্রণা দিতে থাকে। ওযু থেকে শুরু করে গোসল, নামাজ ও রোযা সব বিষয়েই সে ওয়াসওয়াসা দিতে থাকে। যার ফলস্বরূপ, মানুষ সুন্নাহ পরিপন্থী কাজ করে। অনেকেই না জানার কারণে ভুলভাল কাজ করতে থাকে। এজন্যই আমাদের জানতে হবে। এক্ষেত্রে ইমাম ইবনু কায়্যিম রাহি. রচিত “ওয়াসওয়াসা- শয়তানের কুমন্ত্রণা " বইটি বেশ উপকারী। ◼️ফ্ল্যাপ থেকেঃ একেবারে সূচনালগ্ন থেকেই শয়তান মানব-জাতিকে পথভ্রষ্ট করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ তাআলার দ্বীন থেকে বিচ্যুত করার জন্য সে মানুষকে কুমন্ত্রণা দেয় চতুর্দিক থেকে। শয়তানের কুমন্ত্রণা গ্রহণ করতে করতে মানুষ এক সময় নিজের আমলের ব্যাপারে সন্দিহান হয়ে যায়। সন্দিহান হয় নিজের পবিত্রতার ব্যাপারে, সালাতের রাকাতের ব্যাপারে, আমলের ধারাবাহিকতার ব্যাপারে... মাঝে মধ্যে তো রাসূল (স.) যা করার অনুমতি দিয়েছেন, অতিরিক্ত সন্দ্রেহে পড়ে মানুষ সেগুলোও উপেক্ষা করে। অথচ প্রকৃত সফলতাতো রাসূল (স.)- এর সুন্নাহ অনুযায়ী আমল করার মধ্যেই। সাহাবিগণ ও পূর্ববর্তী নেককার বান্দারা সব আমলেই সুন্নাহসম্মত পদ্ধতি অনুসরণ করতেন। অতিরিক্ত সতর্কতার নামে বাড়তি কিছু যোগ করতেন না। সুন্নাহর প্রতি এই সীমাহীন ভালোবাসাই ছিল তাদের সফলতার মুক্তো। চলুন না কিছু মুক্তো কুড়িয়ে আসি। ◾ পাঠসজ্জা: ইমাম ইবনু কায়্যিম রাহি. রচিত ওয়াসওয়াসা-বইটিতে প্রায় তেত্রিশটি অধ্যায়ে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সব বিষয়ে নানান দিকনির্দেশনা, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানান প্রশ্ন তার উত্তর ও মাসায়েল আলোচনা করা হয়েছে। সাথে রয়েছে কুরআন, হাদিস ও নানান বড় বিজ্ঞ ইমাম-শাইখদের মতামত থেকে নেওয়া মাসাআলাও। ◼️মূল্যায়ন: আদম সন্তানের প্রধান ২ শত্রু হলো শয়তান ও নফস। এই দুইয়ের কাজ হচ্ছে আমাদের কুমন্ত্রণা দেওয়া, ভুল কাজে পরিচালিত করা। কিন্তু এসব কুমন্ত্রণা থেকে বাঁচতে জানতে হবে সঠিক সমাধান। বইটিতে দৈন্দিন জীবনের নানান সমস্যার সমাধান ও মাসাআলা আলোচনা করা হয়েছে। বইয়ের ভাষা সহজ, ঝরঝরে ও প্রাঞ্জল। ওযু, ওযুর পাত্র,গোসল,পবিত্রতা,কুরআন তিলাওয়াত ও তালাকের মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লেখক; যা নিয়ে আমরা প্রতিনিয়ত বিভ্রান্তিতে পড়ি। বইটি পড়ে খুব উপকৃত হয়েছি। যেসব বিষয়ে ভুল জানতাম তা সঠিকটা জানা হলো। বিশেষ করে স্পর্শকাতর কিছু বিষয়ে আমরা প্রায়ই ওয়াসওয়াসার সমস্যায় ভুগি, সেটার সমাধানও পেয়েছি। আমার মনে হয় বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলেরই পড়া উচিত। ©️ Review By Fahmida Afrin

বইটি পড়ে ভালো লেগেছে।
সবার পড়া উচিত























