নিয়ামত পেয়ে হারিয়ে ফেলো না
বই কালেকশন

Buy নিয়ামত পেয়ে হারিয়ে ফেলো না Online in Bangladesh

লেখক: মাহমুদ বিন নূর

4.86
(42 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাহমুদ বিন নূর
  • Publisher: রাইয়ান প্রকাশন
  • Number Of Pages: 247
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 278৳ 37025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

মানুষ জন্মের পর থেকেই ভালোবাসার এক অদৃশ্য চাদরে মোড়ানো থাকে। সে যখন প্রথমবারের মত পৃথিবীর আলো-বাতাস দেখে, তখনই তার জন্য খুলে যায় আল্লাহর অসংখ্য নিয়ামতের দ্বার—নিঃশ্বাসের জন্য মুক্ত বাতাস, ক্ষুধা নিবারণের জন্য মায়ের দুধ, আর আশ্রয়ের জন্য একটি নিরাপদ কোল।আমরা এমন এক জীবন নিয়ে চলছি, যার প্রতিটি স্তরে নিয়ামতের ছোঁয়া লেগে আছে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত, প্রতিটি অবস্থা—সবই আল্লাহ তা'আলার দান। কিন্তু আফসোস, এই নিয়ামতগুলোর গুরুত্ব আমরা খুব সহজেই ভুলে যাই। মনে করি, এগুলো তো এমনিতেই পাওয়ার কথা। অথচ চোখ, কান, পা, মস্তিষ্ক, খাবার, পানি—এর যেকোনো একটিও ব্যাহত হলেই টের পাই, এগুলো কতটা মূল্যবান ছিল।এই বইটি নিয়ামতের গভীরতা নিয়ে ভাবতে সাহায্য করবে। নিয়ামত হারিয়ে ফেলার পর তা কীভাবে ফিরে পাওয়া যায়, সেটি বুঝতেও সাহায্য করবে। পাশাপাশি শেখাবে, কীভাবে প্রাপ্ত নিয়ামতকে সংরক্ষণ ও ধরে রাখা যায়।নিয়ামত কী, আল্লাহ কেন আমাদের নিয়ামত দেন, আবার কেন কখনো কখনো তা ফিরিয়ে নেন—এসব বিষয়েও বিস্তৃত আলোচনা রয়েছে এই বইটিতে।এছাড়াও, এখানে স্থান পেয়েছে নিয়ামত হারানোর কিছু বাস্তব ঘটনা, যা একজন সাধারণ পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে। পাশাপাশি ইতিহাস থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ কাহিনিও যুক্ত করা হয়েছে—সেসব মানুষ ও জাতির গল্প—যারা অকৃতজ্ঞতার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল।সারকথা—নিয়ামত কী, নিয়ামত আমাদের জীবনে কতটা জরুরি, নিয়ামত হারিয়ে ফেলার ক্ষতি, নিয়ামত হারানোর কারণ, তা ধরে রাখার উপায় এবং সেসব জাতির গল্প জানতে হলে পড়তে হবে—'নিয়ামত পেয়ে হারিয়ে ফেলো না' বইটি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.86
(42 টি কাস্টমার রিভিউ)
5
95%
4
0%
3
5%
2
0%
1
0%
Md. Salman Mia
Md. Salman Mia ভেরিফাইড
25 Mar 2026

আলহামদুলিল্লাহ। নিয়ামত পেয়ে হারিয়ে ফেলোনা বইটি অনেক ভালো। আল্লাহর দেয়া নিয়ামত পেয়ে আমরা যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাইনা তারা বইটি পড়ে দেখতে পারি তাদের জন্য অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বইটির লেখককে নেক হায়াত দান করুক এবং তাকে দ্বীনের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুক এবং দ্বীনের প্রতি অটল অবিচল রাখুক। আমিন

Md Abdullah
Md Abdullah ভেরিফাইড
25 Mar 2026

নিয়ামত পেয়ে হারিয়ে ফেলো না বইটি মানুষের জীবনের অমূল্য নিয়ামতগুলোকে চিনতে এবং সেগুলোর যথাযথ কদর করতে গভীরভাবে উদ্বুদ্ধ করে। মাহমুদ বিন নূর অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় আমাদের গাফেলতি ও অকৃতজ্ঞতার বাস্তব চিত্র তুলে ধরেছেন। বইটি পড়লে নিজের জীবন নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য হবেন। নিঃসন্দেহে এটি আত্মশুদ্ধির জন্য এক অনন্য দিকনির্দেশনা।

jak****com
jak****com ভেরিফাইড
25 Mar 2026

মানুষ সারাজীবন সুখের পেছনে দৌড়াতে গিয়ে অজান্তেই নিজের পাওয়া অগণিত নিয়ামতগুলোকে পেছনে ফেলে আসে। অথচ একটু থেমে যদি সে শুকরিয়া আদায় করত, যত্ন নিয়ে সেই নিয়ামতগুলোর কদর করত—তাহলেই তার হৃদয় ভরে উঠত এক গভীর প্রশান্তিতে। সত্যিকারের সুখ দূরে নয়, তা লুকিয়ে আছে কৃতজ্ঞতার মাঝেই—এই অনুভূতিটাই মনে করিয়ে দেয় “নিয়ামত পেয়ে হারিয়ে ফেলো না” বইটি।

osm****com
osm****com ভেরিফাইড
25 Mar 2026

আমার পড়া সবচেয়ে মোটিভেটেড বই গুলোর একটি নিয়ামত পেয়ে হারিয়ে ফেলো না। আল্লাহর দেয়া নেয়ামত গুলো চিনতে পারলে শুকরিয়া আদায় করা অনেক টা সহজ হয়ে যায়। এছাড়া শুকরিয়া আদায়ের তৃষ্ণা জেগে ওঠে। নিয়ামত পেয়ে হারিয়ে ফেলো না বইটাতে আল্লাহর নেয়ামত গুলো আকড়ে ধরায় অনেক বড় ভূমিকাই পালন করেছে আমার ক্ষেত্রে। আমি বলবো কারো মনে যদি বিন্দুমাত্র আল্লাহ ভীতি থাকে,তবে তার জন্য এই বইটা must be পড়তে হবে। পরিশেষে লেখক ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ কারীম ভাইয়ার হাত ও মেধায় বারাকাহ দান করুক, আমিন🤍

bin****com
bin****com ভেরিফাইড
25 Mar 2026

আল্লাহর অসংখ্য, অগণিত নিয়ামত পেয়ে ধন্য আমরা মানুষ জাতি। তবু আমরা না পাওয়া জিনিসগুলোর পেছনে ছুটতে ছুটতে ভুলে যাই সেসব নিয়ামতের কথা, যেগুলো আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়েছেন, যেসব নিয়ামতের শুকরিয়া করে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না এই এক জীবনে। এই বইতে আল্লাহ প্রদত্ত সেসব নিয়ামতের নাম, বিস্তারিত আলোচনা এসেছে। এসেছে সেসব নিয়ামতের শুকরিয়া আদায় করার, ধরে রাখার উপায়ের আলোচনা এবং অকৃতজ্ঞ জাতিসমূহের পরিণতি। আশা করা যায়, বইটা পাঠকের জন্য নতুন চিন্তার দুয়ার খুলে দেবে, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে তাঁর অফুরান নিয়ামত পেতে সাহায্য করবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)