

Buy দ্বীনের পথে যাত্রা Online in Bangladesh
লেখক: তানজীল আরেফীন আদনান
- Author: তানজীল আরেফীন আদনান
- Publisher: উমেদ প্রকাশ
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
দশ বছর পরের কথা ভাবুন না, আপনার পরিবারের, বন্ধুদের, আত্মীয়দের অসংখ্য মানুষ দ্বীনের পথে আপনার সহযোগী। বাচ্চাদের কেউ কেউ কুরআন হিফয করে ফেলেছে, ঘরের সবাই একসাথে নামাজে যাচ্ছেন। এলাকার সবাই মিলে বিভিন্ন দ্বীনী উদ্যোগ নিচ্ছেন। এলাকার পরিবেশ অনেকটাই দ্বীনের অনুকূল।
রিভিউ ও রেটিং (Review & Rating)
দ্বীনের পথে যাত্রা“ বইটা পড়ার পর মনে হলো, এটা শুধু একটা বই না- বরং দ্বীনের পথে চলার এক পথনির্দেশক। এই বইটি আপনাকে দিকর্দেশনা দেবে। কীভাবে দ্বীনের পথে এসে অটল, অবিচল ও দ্বীনি কাজ আঞ্জাম দেওয়া যায়। আমার কাছে সব থেকে ভালো দিক হলো, এখানে লেখক জটিল ও কঠিন করে কিছু বলেন নি। বরং আমাদের দৈনন্দিন জীবনের সামাঞ্জস্য করে উপস্থাপন করেছেন। বিশেষ করে জেনারেল শিক্ষিত ভাই-বোনদের মাঝে এই প্রবণতা রয়েছে যে, দ্বীন মানা মনে হয় খুব কঠিন। আশা করা যায় এই বইটি অধ্যয়ন করার মাধ্যমে ভুল ধারণাগুলো দূর হবে। এবং দ্বীনের পথে চলা সহজ হবে।

দ্বীনের পথে চলার জন্য, বাধা বিপত্তি দূর করার জন্য অনবদ্য গাইডলাইন।
এক কথায় অসাধারণ একটা সংকলন এই বইটা। সকল সাধারণ মানুষের বইটা পড়া উচিত বিশেষ করে যুবকদের। আল্লাহ মাওলানা তানজীল আরেফীন ভাইয়ের কাজকে উম্মতের খেদমতে কবুল করুক🤲
মাশাআল্লাহ, পাঠক সমাজে বেশ সাড়া ফেলেছে বইটি























