প্রবৃত্তির অনুসরণ করবেন না
বই কালেকশন

Buy প্রবৃত্তির অনুসরণ করবেন না Online in Bangladesh

লেখক: শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

5.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
  • Publisher: হুদহুদ প্রকাশন
  • Isbn: 987974812188
  • Number Of Pages: 96
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2019
৳ 109৳ 20046% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

প্রবৃত্তির অনুসরণ নিঃসন্দেহে মানুষকে কল্যাণকাজে বাধা দেয়। সৎকাজে বিমুখ করে। বিবেক-বুদ্ধি নাশ করে। কারণ, প্রবৃত্তির অনুসরণ মানুষের মাঝে মন্দ স্বভাব ও বদ আখলাক উৎপন্ন করে। মানুষকে মন্দ ও নোংরা কাজে উৎসাহিত করে। মানবতার বন্ধন দুর্বল ও ছিন্ন করে। অন্যায়-অপকর্মের পথ উন্মুক্ত করে। প্রবৃত্তি ফেতনার বাহন আর দুনিয়া পরীক্ষার স্থান। অতএব, আপনি প্রবৃত্তি থেকে দূরে থাকুন, নিরাপদ থাকবেন। দুনিয়ার প্রতি বিমুখ হোন, লাভবান হবেন। দুনিয়ার আমোদ-প্রমোদ ও আনন্দ-উপভোগের বাহার দেখিয়ে নফস যেন আপনাকে ধোঁকায় না ফেলে। দুনিয়ার উন্মুক্ত সৌন্দর্য যেন আপনাকে প্রবঞ্চিত না করে। এ দুনিয়ার খেল-তামাশা একদিন শেষ হয়ে যাবে। যুগের বাহারী সৌন্দর্য এক সময় পুরোনো ও মলিন হয়ে যাবে। কিন্তু আপনি যে হারামে লিপ্ত হবেন এবং যে গুনাহ করবেন, তার দায় আপনার কাঁধে চিরকাল থেকে যাবে। প্রবৃত্তি মানুষের সবচেয়ে বড় দুশমন। তাই প্রত্যেকের উচিত, অন্য যেকোনো দুশমনের তুলনায় প্রবৃত্তির মোকাবিলা আরও দৃঢ় ও মজবুতভাবে করা; তার বিরুদ্ধে সর্বদা লড়াই চালিয়ে যাওয়া।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Al- Mominul Islam
Al- Mominul Islam ভেরিফাইড
14 Jun 2022

অসাধারণ একটি বই। প্রত্যেকটি মানুষের এই বইটি পড়া উচিত। আল্লাহ লেখক ও অনুবাদককে উত্তম পুরস্কার দান করুক।

Ashik
Ashik ভেরিফাইড
03 Nov 2019

মাশাআল্লাহ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর অসাধারণ বইয়ের তালিকা এটি অন্যতম। বইটি বইটি বর্তমানে যুবক সমাজের জন্য খুবই জরুরী বলে আমি মনে করি। বইটিতে প্রবৃত্তির অনুসরণ এর বিভিন্ন ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করা হয়েছে। আর প্রবৃত্তির অনুসারী মধ্যে যুবকদের সংখ্যা বেশি। যুবকরা আজ প্রবৃত্তির তাড়নায় অশ্লীলতায় লিপ্ত হচ্ছে যা অতি নিন্দনীয় একটি বিষয়।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)