

Buy উসমান ইবনু আফফান রা. Online in Bangladesh
লেখক: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
- Author: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
- Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
- Isbn: 978-984-95932-1-8
- Number Of Pages: 608
- Language: বাংলা
- Edition: ২য় প্রকাশ, এপ্রিল ২০২২
পণ্য সারসংক্ষেপ (Summary)
উসমান ইবনু আফফান রাজিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা। আল্লাহর রাসুলের জামাতা। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবির একজন। তাঁর জীবন ইসলামের ইতিহাসে এক আলোকোজ্জ্বল অধ্যায়। মহত্ত্ব, মর্যাদা, নিষ্ঠা, জিহাদ ও আল্লাহর পথে দাওয়াতে তাঁর ভূমিকা অনস্বীকার্য। এই গ্রন্থে উসমানের জন্ম থেকে শাহাদাত পর্যন্ত বিস্তারিত ঘটনা আলোকপাত করা হয়েছে। আলোচনা করা হয়েছে তাঁর রাষ্ট্রনীতি সম্পর্কেও। বিচারের ক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠা, আইন প্রণয়ন, ন্যায়বিচার নিশ্চিতকরণ, ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা প্রভৃতি ক্ষেত্রে তিনি ছিলেন অবিস্মরণীয়। তাঁর অনন্য কীর্তি হচ্ছে, এক মাসহাফে উম্মতকে ঐক্যবদ্ধ রাখা। প্রাদেশিক গভর্নরদের সঙ্গে উসমানি কর্মপদ্ধতি, তাঁদের অধিকার, দায়িত্ব, পর্যবেক্ষণ ও তদন্তে উসমানি পদ্ধতি এবং সে-সকল গভর্নরের নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত আলোচনার পাশাপাশি তাঁর হত্যাসম্পর্কীয় ফিতনার কারণসমূহও উঠে এসেছে সবিস্তারে। উসমানি চিন্তাধারার আলোকে একজন আদর্শ রাষ্ট্রনেতার অবিচলতা, বিচক্ষণতা, ঐক্যের আকুতি, বিভক্তি থেকে বিরত থাকার ব্যাপারে সাবধানতা, নীরবে সয়ে যাওয়া, জ্ঞানীদের পরামর্শ ও রাসুলের আদর্শ শক্ত হাতে ধারণের দীক্ষা পাওয়া যাবে। এই গ্রন্থ জুননুরাইনের মহত্ত্ব তুলে ধরবে। পাঠকের সামনে প্রতিভাত হবে তাঁর ইমান, ইলম, আখলাক ও জীবনাচার। এতে আমরা পাব ইমানি চেতনা। আমলের আগ্রহ। ত্যাগের দীক্ষা।
রিভিউ ও রেটিং (Review & Rating)

তথ্যবহুল বই
হযরত উসমান (রা:) এর সীরাত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অধ্যয়নের পাশাপাশি ব্যক্তি ও খলিফা উসমান (রা:) কে পরিপূর্ণভাবে অনুধাবন করতে চান তাহলে বইটি অবশ্যই পড়ুন। এখানে ড. আলি মুহাম্মদ সাল্লাবি তার জ্ঞানভাণ্ডার থেকে হযরত উমর (রা:) এর জীবনীর কেবল প্রয়োজনীয় ও শিক্ষণীয় বিষয়গুলোই তুলে ধরেছেন।

উসমান ইবনু আফফান রাদি. ইসলামের তৃতীয় খলিফা, রাসুলের ﷺ একের পর এক দুই কন্যার জামাতা, যদ্দরুন প্রসিদ্ধ হয়েছেন যুন-নুরাইন নামে।লজ্জাকে যিনি চাদর বানিয়ে নিয়েছেন, ছিলেন ধৈর্য্যের আধার। আল্লাহ আমাদের উনার জীবনী অধ্যয়ন করে তা থেকে শিক্ষা নিয়ে নিজেকেও সেভাবে গড়ার তাউফিক দান করুন।
আপনি জানেন কি কেন তাঁকে যিন্নুরাইন বলা হয়? মৃত্যুর শেষ সময়ে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া দান করেছেন, যাতে এর দ্বারা আখিরাত কামনা করতে পারো। তিনি এজন্য দুনিয়া দেননি, চিরদিন তোমরা এখানেই থাকবে। নিশ্চয় দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। বাকি থেকে যাবে আখিরাত। এই ক্ষণস্থায়ী দুনিয়া যেন তোমাদের ধোঁকায় না ফেলে। আর চিরন্তন আখিরাত থেকে যেন তোমরা গাফেল না থাকো। চিরন্তনকে ক্ষয়মানের ওপর প্রাধান্য দাও। নিশ্চয় দুনিয়া শেষ হয়ে যাবে..’ – এই ছিল সেই সময়ের টপ বিলিয়নিয়ারের ব্যক্তির দুনিয়ার সাথে সম্পর্ক। তার হাতে দুনিয়া ছিল, কিন্তু অন্তর ছিল দুনিয়াশূন্য। এটাই প্রকৃত যুহুদ। তিনি দুনিয়াকে মন থেকে ছুড়ে মেরেছন, ফলে দুনিয়া তার পায়ে এসে পড়েছে। তার এই দুনিয়াবিমুখতার প্রতিচ্ছবি ও ঘটনাবহুল জীবন আমাকে গভীরভাবে ভাবিয়েছে। অনবদ্য বই৷

উসমান রা. এর অনন্য কীর্তি হচ্ছে, এক মাসহাফে উম্মতকে ঐক্যবদ্ধ রাখা। প্রাদেশিক গভর্নরদের সঙ্গে উসমানি কর্মপদ্ধতি, তাঁদের অধিকার, দায়িত্ব, পর্যবেক্ষণ ও তদন্তে উসমানি পদ্ধতি এবং সে-সকল গভর্নরের নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত আলোচনার পাশাপাশি তাঁর হত্যাসম্পর্কীয় ফিতনার কারণসমূহও উঠে এসেছে সবিস্তারে।





















