জীবন ও কর্ম : উসমান ইবনে আফফান রা. - দ্বিতীয় খণ্ড
বই কালেকশন

Buy জীবন ও কর্ম : উসমান ইবনে আফফান রা. - দ্বিতীয় খণ্ড Online in Bangladesh

লেখক: ড. আলী মুহাম্মদ সাল্লাবি

4.38
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
  • Publisher: মাকতাবাতুল ফুরকান
  • Isbn: 9789849229278
  • Number Of Pages: 368
  • Language: বাংলা
  • Edition: 1st published, 2018
৳ 289৳ 56048% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"জীবন ও কর্ম : উসমান ইবনে আফফান রা.(দ্বিতীয় খণ্ড)" বইয়ের পিছনের কভারের কথা: আজকের সমস্যা-সঙ্কুল পৃথিবীতে, যেখানে ভেতর এবং বাহির থেকে ‎ইসলামের উপর নানাবিধ আক্রমণ করা হচ্ছে, মুসলমানগণ সত্যিকার ‎অর্থেই একজন দৃঢ় ও যোগ্য নেতৃত্বের অভাবে ভুগছে। তবে ‎সবসময়েই এ অবস্থা ছিল, তা কিন্তু নয়। ইসলামী ইতিহাসে প্রথম ‎‎শ্রেণির তালিকাভুক্ত নেতার সংখ্যা অনেক।‎ ড. আলী মুহাম্মাদ সাল্লাবীর জীবন ও কর্ম : উসমান ইবনে আফফান ‎রা. কিতাবে একজন অনুসরণীয় নেতার চরিত্র বিস্তারিতভাবে বর্ণনা ‎করা হয়েছে। এর সঙ্গে উল্লেখ করা হয়েছে তার প্রশংসনীয় গুণাবলীও। ‎খুলাফায়ে রাশেদীনের তৃতীয় খলীফা উসমান ইবনে আফফান রা. ‎কীভাবে ইসলামী সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন, কুরআনের একক ‎প্রতিলিপি তৈরি করেছিলেন এবং পরিশেষে এক জটিল পরিস্থিতিতে ‎উদ্ভূত ফিতনাকে কীভাবে মোকাবেলা করেছিলেন—তা খুবই ‎হৃদয়গ্রাহী করে উপস্থাপন করেছেন।‎ এতদসঙ্গে যুন্নুরাইন (উসমান রা., দুই নূরের অধিকারী)-এর খলীফা-‎পূর্ব জীবনের উপরও লেখক সারগর্ভ আলোচনা করেছেন। তার এই ‎বর্ণনা এতই সাবলীল যে, রাসূল সা.-এর প্রতি তার একনিষ্ঠতা, ‎কুরআনের সাথে তার গভীর সম্পর্ক এবং ইসলামী রাজ্যগঠনে তার ‎উদাত্ত দানশীলতা সহজেই পাঠকের দৃষ্টিতে এক অনাবিস্কৃত সম্পদ ‎বলে মনে হবে। ‎

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.38
(3 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
33%
3
0%
2
0%
1
0%
Md Rakib Hasan
Md Rakib Hasan ভেরিফাইড
10 May 2024

========= কাহিনী/বইয়ের সার-সংক্ষেপ ========== ১ম খন্ডের পর... উসমান (রাঃ) কোরআন সংকলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কোরআান জমা করার ব্যাপারে তিনি পূর্ববর্তী খলিফাকে অনুসরণ করেন এবং যার তত্ত্বাবধানে ছিলেন বড় বড় ইমাম ও ফকীহ সাহাবীরা এবং এই মহাগুরুত্বপূর্ণ কাজে নেতৃত্বে ছিলেন আলী ইবনে আবু তালেব রাযিয়াল্লাহু আনহু। উসমান (রাঃ) একটিমাত্র কপি নিজের কাছে রেখে সেটিই বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেন যাতে উম্মাহর মাঝে কোরআন পাঠ নিয়ে আর বিভক্তি তৈরি না হয়। তবে মুসলিম বাহিনী যখনই এক অপরাজেয় শক্তি হিসেবে গোটা বিশ্বের কাছে জানান দিতে শুরু করেছে ঠিক তখনই ঠিক তখনই ৩য় খলিফা উসমান ইবনে আফফান (রাঃ) এর নেতৃত্বে থাকা এই উম্মাহ ক্রমশঃ ও ধীরে ধীরে গোমরাহীর দিকে যেতে শুরু করে। এই ফিতনার মূল কারণগুলো ছিলো: সহজ ও উন্নত জীবন-যাপনের প্রভাব, সামাজিক-সাংস্কৃতিক পরিবর্তন, নতুন প্রজন্মের আগমন, সামাজিক গুজবের ব্যাপকতা, ক্ষমতা, গণিমতের সম্পদ ও নেতৃত্বের লোভ ইত্যাদি। নতুন এইসব ফিতনার কারণে সাধারণ লোকজনদের মাঝে প্রাদেশিক গভর্নরদের সম্পর্কে নানা কুৎসা রটিয়ে দেয়া হয়; যার পেছনে মুখ্য ভূমিকা পালন করে সাবায়ীরা। এইসব ফিতনা নিবারণে উসমান (রাঃ) আন্তরিকভাবে চেষ্টা করলেও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের নিয়ন্ত্রণে রাখা আর সম্ভপর হয়ে ওঠেনি। ফিতনার কঠিন মুহূর্তেও উসমান (রাঃ) অত্যন্ত নিষ্ঠা, ধৈর্য ও সহিষ্ণুতার সাথে তা মোকাবেলার আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু কতিপয় ক্ষমতালিপ্সু বিপথগামীদের অবস্থা এমন হয় যে, তাদের শেষ পর্যন্ত উদ্দেশ্যই হয়ে দাঁড়ায় যে, হয় উসমান (রাঃ) এর স্বেচ্ছায় খলিফা হতে পদত্যাগ অথবা তাকে হত্যা! ========= পাঠ প্রতিক্রিয়া ========== এই খুলাফায়ে রাশেদীন সিরিজের উসমান ইবনে আফফান (রাঃ) এর জীবনীগ্রন্থের এটি ২য় খন্ড। ২য় খন্ডে মূলত তার শাসনামলের সময়ে কোরআন সংকলন, ইসলামের বিভিন্ন রাজ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা এবং সবশেষ উসমান (রাঃ) এর শহীদ হওয়ার হওয়ার বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। আসলে খেলাফত শাসনামলে মুসলিমদের আর্থিক ও সামাজিক স্বচ্ছলতা তৎকালীন সময়ে একদিকে যেমন বিশ্বের শীর্ষ পরাশক্তিতে পরিণত করেছিলো ঠিক তেমনি এর কারণেই মানুষের মাঝে সহজ ও উন্নত জীবন-যাপনের প্রভাব, সামাজিক-সাংস্কৃতিক পরিবর্তন নতুন নতুন ফিতনা তৈরিতে মূল নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে। সেই ফিতনা সম্পদ লাভের ফিতনা, সেই ফিতনা ক্ষমতার লোভের ফিতনা, সেই ফিতনা মুসলিম উম্মাহর মাঝে বিভক্তি সৃষ্টির ফিতনা, যে ফিতনার ভবিষ্যতবাণী করেছিলেন হজরত মুহাম্মদ (সাঃ) এবং সেই ফিতনারই শেষ পর্যন্ত বলি হন উসমান (রাঃ)। লেখকের ভাষায়, আল্লাহর ওয়াদা, তিনি মুসলিম উম্মাহকে খরা কিংবা দুর্ভিক্ষ দিয়ে সমূলে শেষ করে দেবেন না এবং তাদের চিরকাল শত্রুর অধীনে শাসিত হিসেবে রাখবেন না; এতে শত্রু যত ক্ষমতা ও দাপটের অধিকারী হোক না কেন। আল্লাহ যে ব্যাপারে ওয়াদা করেননি যে, এ উম্মতের মধ্যে মতবিরোধ হবে না। সুতরাং নিজেদের মধ্যে মতবিরোধের কারণে তারা তাদের শত্রুর নিকট অরক্ষিত হয়ে উঠবে। ফিতনার বিস্তারিত এবং উসমান (রাঃ) এর শহীদের সময়কালীন প্রায় সকল ঘটনার বিস্তারিত বর্ণনার সাথে মিথ্যা ও বানোয়াট ঘটনাগুলোও তুলে ধরা হয়েছে। পাশাপাশি কতিপয় সাহাবীদের বিরূদ্ধে তোলা সম্পূর্ণ মিথ্যা অভিযোগগুলোর যুক্তি খন্ডনসহ সেসবকিছু ইসলামের দৃষ্টিকোণ থেকে সুক্ষ্মভাবে বিশ্লেষণও করা হয়েছে যা অত্যন্ত প্রশংসনীয়। ইসলামের খিলাফতের তৎকালীন ইতিহাস সম্পর্কে জানতে ও গবেষণার কাজে বিশ্লেষণ করতে যারা আগ্রহী তাদের জন্য অবশ্য পাঠ্য একটি বই। বইয়ের অনুবাদের ভাষা, কাহিনীর বর্ণনাশৈলী ভালো ছিলো। সকল মুসলিমদের জন্য ও খলিফাদের সময়কালের যাবতীয় বিষয়ের খুঁটিনাটি জানার জন্য বইটি পাঠ করা আবশ্যক বলে মনে করি। প্রোডাকশনঃ কভার ডিজাইন, বইয়ের বাইন্ডিং, ফন্ট সাইজ, পৃষ্ঠার কোয়লিটি দারুণ ছিলো। ২য় সংস্করণেও বেশ কিছু বানান ভুল চোখে পড়লো, যা আগের বইগুলোতে এতটা চোখে পড়েনি। বিষয়টি কিছুটা দৃষ্টিকটু লেগেছে। ব্যক্তিগত রেটিংঃ ৮/১০।

Shafiul Alam
Shafiul Alam ভেরিফাইড
25 Nov 2021

অসাধারণ।

Saif Ullah Munshi
Saif Ullah Munshi ভেরিফাইড
09 Oct 2021

G

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)