

Buy মজলুম সাহাবি Online in Bangladesh
লেখক: মাওলানা নুরুল হাসান বুখারী
- Author: মাওলানা নুরুল হাসান বুখারী
- Publisher: ইহদা পাবলিকেশন
- Isbn: 978-984-29373-3-0
- Number Of Pages: 136
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরাম শুধু আল্লাহর একত্ববাদে বিশ্বাস করায় মক্কার কাফেরদের হাতে অমানবিক নির্যাতনের শিকার হন। কেউ হন প্রহারিত, কাউকে রোদের তাপে পাথরের নিচে চেপে রাখা হয়, আবার কাউকে অগ্নিদগ্ধ করা হয়। তবু তারা ইমানের শক্তিতে অবিচল ছিলেন। এই বইতে সেই হৃদয়বিদারক কাহিনি তুলে ধরা হয়েছে, যা আমাদের ইমানকে দৃঢ় করবে এবং ত্যাগের অনুপ্রেরণা দেবে। আমাদের বিগত বই ‘মজলুম নারী সাহাবি’-এর ন্যায় বক্ষ্যমাণ বইটি পুরুষ সাহাবিদের আত্মত্যাগের এক অনন্য দলিল।
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইটি এখনো পড়া হয়নি পুরো পড়ে রিভিউ দিবো
মজলুম সাহাবি বইটা সবার বুকসেল্ফে জায়গা করে নিক এবং সবার পড়ার সৌভাগ্য হোক। আল্লাহ সহজ করুন সবার জন্য।
যে সাহাবিরা অত্যচার ও নির্যাতন সহ্য করে আমাদের জন্য ইসলাম পৌঁছে দিয়েছে। সেই সাহাবিদের নিমর্ম নির্যাতনের ঘটনাগুলো এই বইতে সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। বইটি আপনারা সংগ্রহে রাখতে পারেন

সাহাবিদের নির্যাতনের গল্প শুনে হৃদয় ব্যাথিত হয়। কতটা কষ্ট তাঁরা সহ্য করেছেন ঈমানকে ধরে রাখতে এবং ইসলামকে নিজেদের ধর্ম হিসেবে গ্রহণ করাতে। আল্লাহ তায়ালা আমাদের ঈমানকে আরো মজবুত করুন।

মুসলমান হিসেবে সাহাবায়ে কেরাম রা. কে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করে থাকি। যে উনারা কোন পরিস্থিতি কীভাবে সমাধান করেছেন সেগুলো থেকে আমরা শিক্ষা নিই। ঠিক একজন মানুষ যখন নির্যাতন বা জুলুমের শিকার হয় তখন কী করা উচিত এই বইটা পড়লে মোটামুটি এমন কিছু ধারণা পাওয়া যাবে যে এত জুলুমের শিকার হওয়ার পরও তারা নিজেদের ঈমান কীভাবে ধরে রেখেছিলেন। আল্লাহ তায়ালা বইটিকে কবুল করুন





















