

Buy উপমহাদেশ কাবিলের বোন Online in Bangladesh
লেখক: আল মাহমুদ
- Author: আল মাহমুদ
- Publisher: সৃজনী
- Isbn: 978-984-96190-0-0
- Number Of Pages: 496
- Language: বাংলা
- Edition: 1st Published, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
অন্ধকারে হঠাৎ গুলির শব্দে নৌকাটা দুলে উঠল। যাত্রীরা উবুড় হয়ে পড়ল এ-ওর গায়ের ওপর। নৌকার পেটের ভেতর থেকে ময়লা পানির ঝাপটা এসে আমার মুখটা সম্পূর্ণ ভিজিয়ে দিল। শার্ট ও গেঞ্জির ভেতর ছলছলানো পানি ঢুকে ঝুলতে লাগল। আর ফোঁটা ফোঁটা চুইয়ে পড়তে লাগল পাটাতনে। ততক্ষণে বুড়ো মাঝি ও তার ছোট ছেলেটা বৈঠা গুটিয়ে নিয়ে পাটাতনে লম্বা হয়ে শুয়ে পড়েছে। কে একজন ছিটকে এসে আমাকে দুহাতে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠেছে। কান্না ও শরীরের ছোঁয়াতেই আমার বুঝতে বাকি রইল না, একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরে ফোঁপাচ্ছে। আমার অস্তিত্বের সমর্থন পেয়েই কিনা জানি না, মেয়েটার কান্না আরও শব্দ করে একটু রোদন বা বিলাপের মতো হয়ে উঠল। আর সাথে সাথেই আখাউড়ার দিক থেকে সারিবাঁধা পটকা ফাটানোর মতো গর্জন করে বইতে লাগল গুলির শব্দ। সিসার বাতাস কেটে চলে যাওয়ার শিস উঠছে। এর মধ্যেই আমাদের গাইড আনিসের বাজখাঁই গলা শোনা গেল, 'কে কাঁদছে? এই হারামজাদি একদম চুপ করে থাক।'
রিভিউ ও রেটিং (Review & Rating)
মুক্তিযুদ্ধ নিয়ে খুব চমৎকার একটি ঐতিহাসিক উপন্যাস । যুক্ত ভারত ভেঙ্গে পাকিস্তান এই শিকড় থেকে উপন্যাসের শুরু। এখানে তিনি অত্যন্ত নিখুঁতভাবে পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের গোড়ার সমস্যাগুলো অত্যন্ত দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সে সাথে তুলে এনেছেন ভাষা আন্দোলন থেকে শুরু করেন স্বাধীন বাংলাদেশের জন্ম পর্যন্ত ধারাবাহিক ঘটনাগুলো। মানব-মানবীর প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট চাওয়া-পাওয়া নিয়ে যাপিত জীবনের বড় ক্যানভাসে মুক্তিযুদ্ধকে এঁকেছেন । শেষ পর্যন্ত পাওয়া না পাওয়ার অসহনীয় কথামালার এই বিপুল আয়োজন যে কোন পাঠকের চক্ষু শিক্ত করবে। এই গ্রন্থে তিনি প্রমাণ করেছেন তিনি শুধু কবি আল মাহমুদ নন তিনি জীবন থেকে নেয়া সময়ের সাহসী দ্রষ্টা ও স্রষ্টা।























