

Buy উমাইয়া খিলাফতের ইতিহাস (৬খণ্ড একত্রে) Online in Bangladesh
লেখক: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
- Author: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
- Publisher: মুহাম্মদ পাবলিকেশন
- Number Of Pages: 2400
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
ইতিহাসের সোনালি শাসন খিলাফতে রাশিদা। খিলাফতে রাশিদার পর শুরু হয় ইসলামি ইতিহাসের দুর্যোগকাল–বংশীয় খিলাফতের সূচনা, জামালযুদ্ধ, সিফফিনযুদ্ধ, কারবালা, ইমাম হুসাইনের শাহাদত! একের পর এক ঘটতে থাকা ইতিহাসের আলোচিত-সমালোচিত অধ্যায়! . পৃথিবীর দিকে দিকে ইসলামের বিজয় অভিযান; শিয়া-খারিজিদের উত্থান, খিলাফতকেন্দ্রিক অস্থিরতা, ইসলাম রক্ষায় সাহাবি-তাবিয়িগণের আত্মত্যাগ, লোমহর্ষক ঘটনায় ভরপুর বিস্ময়কর আলো-আঁধারি; ইসলামের মহান সাহাবিদের নিয়ে মিথ্যা রটনাকারীদের কল্পকথার বিশ্লেষণ–এর সবই উমাইয়া খিলাফতের ইতিহাস পরিক্রমা। . উমাইয়া শাসক উমর ইবনু আবদুল আজিজ, যিনি কিয়ামত পর্যন্ত সুশাসনের দৃষ্টান্ত হয়ে পৃথিবীতে টিকে থাকবেন; কীভাবে ইনসাফের পাল্লা প্রতিষ্ঠিত করেছেন; বিদ্রোহ দূর করে খিলাফতে রাশিদার সোনালি শাসন ফিরিয়ে এনেছেন–এমন সবকিছুই উমাইয়াদের অধ্যায়। . খিলাফতের দীর্ঘ ইতিহাসে খুবই আলোচিত-সমালোচিত পাঠ উমাইয়া খিলাফত। বিশ্বখ্যাত ইতিহাসবিদ ড. আলি মুহাম্মদ সাল্লাবির কলমে উঠে এসেছে সত্যসন্ধ ইতিহাসের সাহসী উচ্চারণ। ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন উমাইয়া খিলাফতের আদ্যোপান্ত। প্রামাণিক বিশ্লেষণে ইতিহাস কত সুন্দরভাবে ফুটে ওঠে–এই গ্রন্থ খুলে দেবে সেই জানালা।
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইয়ের গুণগত মান ও বাইন্ডিং আমার মন জয় করেছে
খোলাফায়ে রাশেদীনের পর ইসলামি সাম্রাজ্যের শাসনভার কয়েকযুগ পর্যন্ত উমাইয়া বংশের নেতৃত্বে পরিচালিত হতে থাকে।মুয়াবিয়া রাযিয়াল্লাহু আনহুর পর উমাইয়া বংশ হতে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া খিলাফতের দায়িত্ব বহন করেন।পরবর্তীতে তার পুত্র মুয়াবিয়া ইবনে ইয়াজিদ এবং এরপর সাহাবী আবদুল্লাহ ইবনু জুবায়ের রাযিয়াল্লাহু আনহুর হাতে ইসলামি খেলাফতের দায়িত্ব হস্তগত হয়।ইসলামি খেলাফত ব্যবস্হায় সাহাবিদের মধ্য হতে সর্বশেষ খলিফা ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের রাযিয়াল্লাহু আনহু।আলোচ্য বইটিতে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাযিয়াল্লাহু আনহুর জীবনী আলোচিত হলেও প্রথমে উমাইয়া বংশের শিকড়,বনু হাশিমের সাথে উমাইয়াদের সম্পর্ক,ইয়াজিদের বেড়ে উঠা, শাসনকাল,হুসাইন ইবনু আলী রাযিয়াল্লাহু আনহুর সাথে তার সংঘাত, হুসাইন রাযিয়াল্লাহু আনহুকে হত্যা,কারবালা নিয়ে বানোয়াট ও অতিরঞ্জিত ভিত্তিহীন বর্ণনার অপনোদন,ইয়াজিদের ব্যাপারে অবস্থান এসব বিষয়ে আলোচনা করা হয়েছে। কেননা আবদুল্লাহ ইবনু জুবায়ের রাযিয়াল্লাহু আনহুর বিদ্রোহের পিছনে উপরোক্ত ঘটনাগুলোও প্রাসঙ্গিক ছিল।শুরু থেকেই তিঁনি এসব ব্যাপারে বেশ সক্রিয় ও সোচ্চার ছিলেন।পরবর্তীতে ইতিহাসের বর্ণনাপরম্পরা রক্ষার্থে আবদুল্লাহ ইবনু জুবায়ের রাযিয়াল্লাহু আনহুর অধ্যায়ে তাঁর বংশ,পিতা-মাতার পরিচয়,স্ত্রীও সন্তানাদির পরিচয়,খোলাফায়ে রাশেদীনের শাসনআমলে তাঁর মর্যাদা,তাঁর শাসনকাল ও বায়আত,মারওয়ান ইবনুল হাকামের বিদ্রোহ এবং আবদুল্লাহ ইবনু জুবায়ের রাযিয়াল্লাহু আনহুর খিলাফতের পতন ও শোকগাথার মধ্য দিয়ে বক্ষমান গ্রন্থটির ইতি টানা হয়েছে। বই সম্পর্কে মন্তব্যঃ সাহাবিদের জীবনী নিয়ে বাংলাভাষায় পূর্বে এরূপ তথ্যসমৃদ্ধ ও বিশ্লেষণমূলক গ্রন্থ খুঁজে পাওয়া দুষ্কর ছিল।ধারাবাহিক বর্ণনায় ইসলামি খিলাফতের ইতিহাস বাংলায় নেই বললেই চলে।সেই দৃষ্টিকোণ থেকে "কালান্তর" প্রকাশনীর সিরাত,খোলাফায়ে রাশেদীনের জীবনীগ্রন্থ ও কয়েকখণ্ডে উমাইয়া খিলাফতের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা সত্যিই প্রশংসার দাবি রাখে।মহান আল্লাহ তাদের নিয়তের বিশুদ্ধতা বজায় রেখে উম্মাহকে আরও কাজ উপহার দেয়ার তৌফিক দান করুন এবং তাদের কাজে অফুরন্ত বরকত দান করুন। বইটি কেন পড়া উচিতঃ প্রথমত,বনু উমাইয়া সম্পর্কে অনেকের মাঝেই ভুল ধারণা বিদ্যমান।অনেকে ইয়াজিদের কারণে পুরো বনু উমাইয়া বংশকে তিরস্কার করে থাকেন।অথচ প্রথমদিকের ইসলামগ্রহনকারী মুহাজির সাহাবী ও খোলাফায়ে রাশেদীনের চতুর্থ খলিফা উসমান ইবনু আফফান রাযিয়াল্লাহু আনহু ছিলেন উমাইয়া বংশের।এছাড়াও আবু সুফিয়ান রাযিয়াল্লাহু আনহুর কন্যা,রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উম্মুল মুমিনীন উম্মে হাবীবা রাযিয়াল্লাহু আনহাও ছিলেন উমাইয়া বংশের।বস্তুত উমাইয়া বংশের অনেকেই প্রথমদিকে ইসলামগ্রহন করেন,ইসলামের খেদমতে বিশাল ত্যাগ স্বীকার করেন।তাছাড়া কয়েক পূর্বপুরুষ পিছনে ফিরে তাকালেই বনু উমাইয়া ও বনু হাশিম গোত্রের বংশপরম্পরা পরস্পরের সাথে মিলে যায়।পরবর্তীতে বনু উমাইয়া ও বনু হাশিমের মাঝে দ্বন্দ্বের বিষয়ে যেসব ভিত্তিহীন বর্ণনা লোকমুখে প্রচলিত লেখক সেগুলোর যথাযোগ্য খন্ডন করেছেন। দ্বিতীয়ত,ইয়াজিদ সম্পর্কে পুরো মুসলিম উম্মাহ আরও বিশেষভাবে বললে এদেশের মুসলিমদের মাঝে নানাধরণের ধোঁয়াশা বিরাজ করে।কেউ তাকে তাকফির করেন,কেউ লানত দেন আবার কেউ বা তাকে নির্দোষ হিসেবে জাহির করতে চান।এসব প্রান্তিকতার মূল কারণ হল- ইয়াজিদের শাসনআমল,তার কর্মপন্হা সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকা,বিশুদ্ধ সূত্র হতে তথ্য সংগ্রহ না করে শিয়া-রাফেজীদের মিথ্যা, বানোয়াট ও অতিরঞ্জিত কাহিনীর ওপর নির্ভর করা।এসব কারণে ইয়াজিদ সম্পর্কে একটি নির্মোহ পর্যালোচনা ও অবস্থান গ্রহন সম্ভবপর হয়ে উঠে না।গ্রন্হটি এই কাজটি অনেকটাই সহয করে দিবে আশা করা যায়। তৃতীয়ত,আশুরা সম্পর্কে অজ্ঞতা ও ইসলামের প্রকৃত নির্দেশনা,হুসাইন রাযিয়াল্লাহু আনহুর বিদ্রোহের পর্যালোচনা এবং কারবালা সম্পর্কে ইসলামবিদ্বেষী গোষ্ঠীর জবাব খন্ডনে বেশ শক্তপোক্ত প্রমাণ স্হাপন করা হয়েছে এই গ্রন্থে। চতুর্থত,যাঁকে কেন্দ্র করে এই মূল গ্রন্থ; সাহাবী হযরত আবদুল্লাহ ইবনু জুবায়ের রাযিয়াল্লাহু আনহু, তাঁর বিষয়ে জ্ঞান লাভের বরকতও হাসিল করা যাবে এই গ্রন্থ হতে।সাহাবী রাযিয়াল্লাহু আনহুমগণ হলেন এই উম্মতের শ্রেষ্ঠতম প্রজন্ম ও গ্রহনযোগ্য আদর্শ।তাঁদের জীবনীকে আমরা রেফারেন্স হিসেবে ধরে নিজেদের জীবন পরিচালনা ও কর্মপন্হা নির্ধারণ করতে পারি।উম্মাহর এমন শাসরুদ্ধকর ক্রান্তিলগ্নে সাহাবী রাযিয়াল্লাহু আনহুমগণের অবস্থান কেমন ছিল,তাঁদের মূলনীতি ও চিন্তা ইত্যাদি বিষয় জেনে আমরা বর্তমানের ফিতনা ও দুর্যোগের সময় নিজের করণীয় ও বর্জনীয় নির্ধারণ করতে পারব।ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পরবর্তী প্রজন্ম বুঝতে পারে তাদের ভুল কি ছিল,কোন পদক্ষেপ গ্রহন করলে বিজয় তরান্বিত হয় এবং কিভাবে ভবিষ্যৎ কর্মপন্হা ও কৌশল নির্ধারণ করতে হয়।যারা পুরোনো ধ্যানধারণা বলে ইতিহাসকে অবজ্ঞা করে তারা কখনো সফল হতে পারে না; কেননা ইতিহাসের ঘটনাগুলো বারবারই পুনরাবৃত্তি ঘটে।এজন্যই মহান আল্লাহ আল কুরআনে পূর্বেকার জাতিদের ইতিহাস বর্ণনা করেছেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম এ থেকে শিক্ষা নিতে পারে।হাদিসে এসেছে,মুমিন একই গর্তে দুইবার দংশিত হয়না।সুতরাং প্রত্যেক বিচক্ষণ ও উদ্যমী মুমিনের উচিত ইতিহাস সম্পর্কে সচ্ছ ও সুস্পষ্ট ধারণা রাখা। বইঃ আবদুল্লাহ ইবনু জুবায়ের রাঃ সিরিজঃ উমাইয়া খিলাফতের ইতিহাস-২ লেখকঃ ড. আলী মুহাম্মাদ সাল্লাবী অনুবাদঃ আবু আবদুল্লাহ আহমদ, মহিউদ্দীন কাসেমী সম্পাদনাঃ সালমান মুহাম্মদ প্রকাশকঃ কালান্তর প্রকাশনী প্রকাশকালঃ জুলাই ২০২২ মুদ্রিত মূল্যঃ ৩৯০৳ পৃষ্ঠাঃ ২৭৫(হার্ডকভার)

সুখপাঠ্য দারুণ এক আত্মজীবনি। ইতিহাসের অনেক উপাদান আছে। বিশেষ করে এদেশের রাজনৈতিক ইতিহাস রচনার প্রচুর উপকরণ আছে। দেশভাগের প্রসঙ্গটিও গুরুত্বপূর্ণ।

ইসলামী ইতিহাস সম্পর্কে জানতে বইটি পড়া উচিৎ।

অসাধারণ একটি কালেকশন
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইয়ের প্রকাশনীর নাম?
প্রিয় গ্রাহক, বইটি "মুহাম্মদ পাবলিকেশন" থেকে প্রকাশিত।
বইয়ের প্রকাশনীর নাম?
প্রিয় গ্রাহক, বইটি "মুহাম্মদ পাবলিকেশন" থেকে প্রকাশিত।























