

Buy উইঘুরের কান্না Online in Bangladesh
লেখক: মুহসিন আব্দুল্লাহ
- Author: মুহসিন আব্দুল্লাহ
- Publisher: প্রজন্ম পাবলিকেশন
- Isbn: 9789849466976
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 4th Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
জিনজিয়াং প্রদেশের উইঘুরদের উপর কমিউনিস্ট রাষ্ট্র চীনের দমনপীড়নের অভিযোগ বেশ পুরোনো। বর্তমান শতাব্দীতেও জাতিগত পরিচয়ে নিপীড়নের স্বীকার তারা। কথায় কথায় নিষিদ্ধ আর সন্দেহ হলেই গ্রেপ্তার। দুনিয়ার অদ্ভুত সব বৈষম্যমূলক নিষেধাজ্ঞা হয়তো এখানেই খুঁজে পাওয়া যাবে। গোফ ছাড়া দাড়ি রাখা নিষেধ । ১৮ বছরের নিচে পুরুষের মসজিদে প্রবেশে আছে নিষেধাজ্ঞা। মানা আছে নারীদের হিজাব পরার উপরেও। কিন্তু বলা হয়ে থাকে হিজাব উইঘুর নারীদের যতটা না ধর্মীয় তার থেকে বেশি সাংস্কৃতিক উপাদান। এ ছাড়াও রাস্তায় দলবদ্ধ হয়ে হাটা কিংবা টুপি পরতেও মানা এখানে। এমন কি বাচ্চাদের ধর্মীয় নাম রাখার ক্ষেত্রেও আছে নিষেধাজ্ঞা। নিষিদ্ধ ২৯ টি ধর্মীয় নাম।উইঘুরদের ধর্মীয় সকল কাজ দেখা হয় সন্দেহের দৃষ্টিতে। তাই রোজা রাখা কিংবা নামাজ পড়া এখানে বিশাল সন্ত্রাসী কাজ। ফলে নামাজ পড়লে কিংবা রোজা রাখার অপরাধে এখানে গ্রেফতার করা হয় নাগরিকদের। চীনা ভাষায় কুরআন অনুবাদের অপরাধে সালিহ হাজিম নামে উইঘুর নেতাকে গ্রেফতার করা হয়েছিলো যিনি কিছুদিন আগে কারাগারেই মৃত্যুবরণ করেন। আবার আলজাজিরার এক প্রতিবেদনে দেখা যায় জিনজিয়াংয়ে উইঘুর সম্প্রদায়ের এক ব্যক্তি লম্বা দাড়ি রাখায় তাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। তার স্ত্রীকে দেওয়া হয় দুই বছরের কারাদণ্ড কারণ দাড়ি রাখার বিষয়টি জেনেও কর্তৃপক্ষকে জানায় নি সে! মনে হতে পারে নিজ দেশে পরবাসী এক জাতির গল্প বলা হচ্ছে। কিন্তু এত কিছুর পরেও তারা ভুলে যাননি নিজেদের পরিচয়। বরং শত অত্যাচারের মধ্যেও সব সময় সরব থেকেছে নিজেদের অধিকার নিয়ে। প্রতিবাদ করেই যাচ্ছে। লড়াই করে যাচ্ছে প্রতিনিয়ত। উইঘুরদের ইতিহাস, সংগ্রাম আর নির্যাতন সম্পর্কে জানতে ডুব দিতে হবে “উইঘুরের কান্না” বইয়ে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

সুন্দর বই ।

==== বইয়ের কাহিনী/সার-সংক্ষেপ ==== বিশ্বে যতগুলো ঐতিহ্যগতভাবে মুসলিম জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃত রয়েছে তাদের মধ্যে উইঘুর অন্যতম। যাদের আদি বসবাস চীন, তুর্কমেনিস্থান, কাজাখস্তানের বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে। তবে উইঘুরদের কথা যখনই আমাদের সামনে আসে সেটা মোটেও স্বস্তিদায়ক হয় না। নম্র ও ভদ্র জাতি হিসেবে খ্যাত উইঘুররা বরাবরই চীনা কমিউনিস্ট শাসন ও আগ্রসনের কবলে জর্জরিত। নিজ দেশেও তারা যেন এক পরবাসীর মতো জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে। নিজেদের ঐতিহ্যগত রীতি-নীতি, সমাজ ব্যবস্থা, শিক্ষা-সংস্কৃতি সবই যেন চীনা আগ্রাসনে আজ হুমকির সম্মুখীন কিংবা বিলুপ্তের পথে। এই বই সেই এক বঞ্চিত জাতির আত্মচিৎকার; যে জাতি আজ একা লড়াই করতে করতে পর্যদুস্ত। ==== পাঠ প্রতিক্রিয়া ==== প্রথম বিশ্বযুদ্ধের পর মুসলিম খিলফতের পতনের মাধ্যমে সারাবিশ্বেই মুসলিমদের উপর শুরু হয় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অদৃশ্য আগ্রাসন; যা ক্রমশঃ দৃশ্যমান হতে থাকে ২য় বিশ্বযুদ্ধের পর থেকে। ফিলিস্তিন, চেচেন, কাশ্মীর, হায়দ্রাবাদ, রোহিঙ্গা, উইঘুর এর জ্বলন্ত উদাহরণ। বইটিতে শুরুতে উইঘুর জাতির নানা উত্থান-পতনে, তাদের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে যা দারুণ তথ্যপূর্ণ ছিলো। এরপর ক্রমশঃ তাদের উপর চীনা সরকারের আগ্রসন নীতিগুলো তুলে ধরা হয়েছে। যা পড়ে সত্যিই বিস্মিত হয়েছি। এ যেন আরেক ফিলিস্তিন ও রোহিঙ্গা মুসলিমদের মতো এক নিপীড়িতদের করুণ আর্তনাদ; যা চীন সরকারের কঠোর নজরদারি ও দমননীতির কারণে সেখানেই চাপা পড়ে যাচ্ছে দিনের পর দিন। বিশ্বের একপেশে ও পশ্চিমা ঘেঁষা মিডিয়ার কারণে সেই আর্তনাদ যেন শোনার বা দেখার কেউ-ই নেই। আরোও কষ্টকর বিষয় হলো চীনা বাণিজ্যনীতির কারণে আজ উন্নত ও উন্নয়নশীল মুসলিম দেশগুলোও যেন এই বিষয়ে মুখে কুলুপ এঁটে বসে রয়েছে। সব জানা সত্ত্বেও যেন তারা কিছুই জানে না বা কিছুই শোনে না। বইয়ে কিছু কিছু পশ্চিমা মিডিয়া, এনজিও, হিউম্যান রাইটস ওয়াচ ও গবেযণা প্রতিষ্ঠানের রেফারেন্স, খবরও তুলে ধরা হয়েছে যারা আবার উইঘুরদের বর্তমান অবস্থা ও তাদের উপর অত্যচারের কথা বিশ্বের কাছে তুলে ধরছে। কিন্তু সেই একই প্রতিষ্ঠানগুলো আবার ফিলিস্তিন, চেচেন, কাশ্মীর, হায়দ্রাবাদ, রোহিঙ্গাদের বিষয়ে কোন কথা বলে না! অর্থাৎ এখানেও দ্বিচারিতা। তার মানে তারা উইঘুরদের পক্ষে যেটুকু কথা বলছে বা উইঘুরদের আশ্রয় দিচ্ছে শুধু চীনকে আন্তর্জাতিকভাবে চাপে রাখার কৌশল হিসেবে; মোটেও মানবিক দৃষ্টিকোণ থেকে নয়। এমন এক নির্যাতিত জাতির কথা পড়ে সত্যিই অনেক কষ্ট লাগলো। বইটি ছোট-বড় সকল মুসলিম ভাই-বোনদের পড়ার অনুরোধ করছি; এমনকি সচেতন যেকোন পাঠকের জন্য আবশ্যক একটি পড়ার বই। প্রোডাকশনঃ বইয়ের প্রচ্ছদ ভালো ছিলো। তবে একটা বিষয় বুঝলাম না বইয়ের ২য় সংস্করণেও বানানে এত ‘া-কার’, ‘ি-কার’, ‘ু-কার’ ইত্যাদির ভুল থাকে কী করে? যা পড়ার সময় বেশ বিরক্তি তৈরি করেছে। ব্যক্তিগত রেটিংঃ ৭.৫/১০।
সুন্দর বই
দারুণ বই
উইঘুরদের নিয়ে অনেক অজানা তথ্য
প্রশ্ন ও উত্তর (Q/A)
eta pabo Kobe?
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে।
eta pabo Kobe?
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে।























