

Buy অপারেশন ভারতীয় হাইকমিশন Online in Bangladesh
লেখক: মহিউদ্দিন আহমদ
- Author: মহিউদ্দিন আহমদ
- Publisher: প্রথমা প্রকাশন
- Isbn: 9789849540052
- Number Of Pages: 136
- Language: বাংলা
- Edition: সপ্তম মুদ্রণ, ২০২৬
পণ্য সারসংক্ষেপ (Summary)
হাইকমিশনার সমর সেনকে জিম্মি করার জন্য জাসদ-সৃষ্ট বিপ্লবী গণবাহিনীর জয়জন তরুণ পঁচাত্তরের ২৬ নভেম্বর ঢাকার ভারতীয় দূতাবাসে অভিযান চালান। এটি ব্যর্থ হয়, নিহত হন চার তরুণ। ইতিহাসের টালমাটাল এই পর্বের রোমাঞ্চকর বিবরণ আছে এ বইয়ে। সেই সঙ্গে উঠে এসেছে কয়েক স্বপ্নবান তরুণের জীবনের গল্প।
রিভিউ ও রেটিং (Review & Rating)

🔸বই: অপারেশন ভারতীয় হাই কমিশন ▪️লেখক: মহিউদ্দিন আহমদ 🔹পৃষ্টা: ১৩৫ / মুদ্রিত মূল্য: ৩০৯ ▫️প্রথমা প্রকাশন। বিপ্লবী হওয়া তো এতো সহজ ব্যাপার না। যেই পথে গেলে নিজের পরিবার, মা-বাবা,ভাই-বোন এমনকি নিজের জীবনের মায়াও ত্যাগ করে দিতে হয়। কিন্তু, নিজের ত্যাগগুলোই যখন মানুষের সামনে নেতিবাচকভাবে প্রকাশ পায় নিজের স্বার্থ দেখা কিছু লোকের মাধ্যমে। অপারেশন ভারতীয় হাই কমিশন বইটিতে পড়ছিলাম ১৯৭৫ সালে ঢাকা শহরে ঘটে যাওয়া কয়েকজন বিপ্লবী তরুণদের সাহসের কথা যা প্রকাশ হলো তাদের সাক্ষাৎকার এর মাধ্যমে। বাংলাদেশে তখন চলছিলো ক্ষমতা দখল করে নেওয়ার পায়তারা। সেই সময় কিছু তরুণদের লক্ষ্য ছিলো এক তবে হলো অন্য কিছু। তখন কি হয়েছিলো জানতে আপনাকে বইটি সাহায্য করবে। বইটির লেখক বাংলাদেশের ইতিহাস নিয়ে অনেক বই ইতিমধ্যে বাজারে বের করেছেন। যেহেতু ইতিহাস নিয়ে লিখা তাই কতটা নিরপেক্ষভাবে উপরিউক্ত বইটি লিখেছেন তা আমার জানার মধ্যে নেই৷ অন্যান্য আরও লেখকদের বই পড়ে তা বিবেচনা করতে হবে।

ইতিহাসের মর্মান্তিক কাহিনী

One thing the writer forgot yo mention that the Operation was a huge blander for JSD as. the country of Bangladesh. The very statehood of Bangladesh was shaken by these kind of blinders done by JSD, but the writer try to glorified them as heroes of the nation. What a pitty.
এক মর্মস্পর্শী ইতিহাস।
Good























