

Buy তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে Online in Bangladesh
লেখক: মাওলানা আবু তাহের মেছবাহ
- Author: মাওলানা আবু তাহের মেছবাহ
- Publisher: দারুল কলম
- Isbn: 9789849066408
- Number Of Pages: 307
- Language: বাংলা
- Edition: 1st Published, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
"তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে" বইটির সম্পর্কে কিছু কথা: আলকাউছারের পাতায় যারা পড়েছেন তারা নিশ্চয় জানেন, এটি আমার তুরস্কের সফরনামা নয়, বরং ইস্তাম্বুলের সফরনামা। কারণ আমি তুরস্কে যাইনি, গিয়েছি ইস্তাম্বুলে। আমার সফরের পরিধি সমগ্র তুরস্কে বিস্তৃত ছিলাে না, ছিলাে শুধু ইস্তাম্বুল পর্যন্ত। তাছাড়া আমাদের হৃদয়ের যা কিছু সম্পর্ক তা প্রত্যক্ষভাবে তুরস্কের সঙ্গে নয়, ইস্তাম্বুলের সঙ্গে, একসময় যার নাম ছিলাে কনস্টান্টিনােপল, নবুয়তের পাক যবানে যা উচ্চারিত হয়েছে ‘কুস্তুনতুনিয়্যাহ' বলে। বইয়ের ভেতর এই সম্পর্কেই আরো বিস্তারিত পাবেন।
রিভিউ ও রেটিং (Review & Rating)

অসাধারণ
মুহাম্মদ আল ফাতিহ রহিমাহুল্লাহ! একটা ডকুমেন্টারি দেখে পুনরায় ফিরে গেলাম এই বইটি পড়ার সময়কালে! ভাবছিলাম, এই বইটা নিয়ে আমার অনুভূতি গুলো কেনো আমি লিখে রাখলাম না? প্রথমবার পড়ার অনুভূতি কি এখন ঠিকঠাক লিখতে পারবো আদৌও? বইটা পড়েছিলাম ২০২০ এ কভিডের সময়, শহর-গ্রাম জুড়ে যখন লকডাউন! এটি একটি ভ্রমণকাহিনী। বইটি আমাকে তুর্কিস্তানে নিয়ে গিয়েছে, নিয়ে গিয়েছে মুহাম্মদ আল ফাতিহ’র যুগে। আমি স্মৃতিকাতরতা অনুভব করেছি। কল্পনায় আমি বসফরাসের পানি ছুয়েছি, যেই নদীর পানি আমার পূর্বপুরুষের পবিত্র রক্তে রঞ্জিত হয়েছিল। আমি মুহাম্মদ আল ফাতিহ’র বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হয়েছি! বারবার! এবং বারংবার! তার মায়ের তারবিয়াত আমাকে প্রভাবিত করেছে। প্রভাবিত করেছে তার উস্তায! তার উস্তাযের সেই তাওয়াককুল! দু’আ! সিজদাহ্ তে পড়ে থাকা! সুবহানাল্লাহ! কোভিড টাইম, পুরো বিশ্ব মৃত্যু আতঙ্কে দিশাহারা! মুসলিমদের কথা ভিন্ন! তাদের কারো কারো আবার শহীদ হবার তামান্না পূরণ হয়ে যাচ্ছে বিনা রক্তপাতে। নিশ্চিত মৃত্যুর পূর্বে সবাই গুরুত্বপূর্ণ দায়িত্ব গুলো পূর্ণ করতে ব্যস্ত। চারপাশে শুধু বিয়ের খবর ভাসছে! মুসলমানদের কারো কারো আবার মৃত্যুর পূর্বে শেষ বারের মতো কাবা দেখার তামান্না! এই তামান্না কার না থাকে! কিন্তু এই বইয়ের প্রভাব আমার উপর এতোটাই বিস্তৃত করলো যে আমার মন, প্রাণ তুর্কিস্তানে গিয়ে পৌছালো! তাই এই সংকটের সময়ে কাবা’র ইচ্ছা পোষণ না করে কেনো ওখানে যেতে চাচ্ছি বান্ধবীর এই প্রশ্নের কোনো উত্তর আমার ছিলো না! উল্লেখ্য, বইটি যেই পরিমাণে ভালো লেগেছে, সেই হিসেবে দাম এতো কম দেখে আমি প্রচন্ড অবাক হয়েছিলাম। অথচ অনেক অর্থব বইয়েও অনেক দাম রাখে! পরে বুঝলাম দাম আসলে কোনো বইয়ের মানকে জাস্টিফাই করতে পারে না।

very good
খুবই উপভোগ্য একটি ভ্রমণকাহিনী।ভ্রমণের পথে লেখক তার অন্তর্দৃষ্টি দিয়ে যা দেখেছেন তা অত্যন্ত হৃদয়গ্রাহী করে বর্ণনা করে। পাঠকে আপন করে তাকেও ভ্রমণের স্বাদ পাইয়ে দেবার চেষ্টা করেছেন।প্রতিটি বিষয়ের সাবলীল বর্ণনা দেয়ার পাশাপাশি কিভাবে কোন বিষয় থেকে কোন শিক্ষাটা নিলে মানুষ তাকওয়াবান হবে তা তুলে ধরেছেন

আবু তাহের মিসবাহ সাহেবের অত্যাত্ন একটি সুন্দর বই📙























