

Buy তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে Online in Bangladesh
লেখক: গাজী মিজানুর রহমান (বিসিএস)
- Author: গাজী মিজানুর রহমান (বিসিএস)
- Publisher: আদর্শ
- Isbn: 978-984-97287-6-4
- Number Of Pages: 112
- Language: বাংলা
- Edition: 1st Edition 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
বই পরিচিতি আমাদের তরুণ প্রজন্মের একটি অংশ যেন নতুন করে বড় স্বপ্ন দেখতে ভুলে গেছে, আরেকটি অংশ স্বপ্ন দেখতে ভয় পায়। আমি একজন স্বপ্নচারী। তাই আমি নিজে নতুন স্বপ্ন দেখতে এবং অন্যকে স্বপ্ন দেখাতে ভীষণ পছন্দ করি। যারা নতুন স্বপ্ন দেখতে ভুলে গেছে ব্যর্থতার ভয়ে কিংবা হতাশার কারণে, ‘তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে’ বই তাদের নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। শুধু নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিতই করবে না, স্বপ্নকে ছুঁতে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করবে। বড় স্বপ্ন দেখা ও বড় স্বপ্ন পূরণ নিয়ে বিদ্যমান ধারণা বদলে দিবে। এই বইটি কেবল বড়দের জন্যই নয়, ছোটোরাও পড়তে পারবে। আপনি যদি অভিভাবক হয়ে থাকেন, তাহলে আপনার সন্তান বা ভাই-বোনদেরও বইটি উপহার দিতে পারেন। বইটি বড় বড় স্বপ্ন দেখতে ও স্বপ্ন পূরণে পরিশ্রম করতে তাদের অনুপ্রাণিত করবে। বড় স্বপ্ন দেখা নিয়ে তাদের ভয়-ভীতি দূর করে বড় স্বপ্ন দেখতে ও বড় স্বপ্ন ছুঁতে তাদের চিন্তা-জগতকে নতুন করে নাড়া দিবে, নতুন করে ভাবতে খোরাক জোগাবে। উৎসর্গ যে মহান মানুষটি শীতের সকালে নিজে ঠান্ডা ভাত খেয়ে আমাদের গরম ভাত খেতে দিয়েছেন, যে মানুষটির কাছ থেকে শিখেছি কীভাবে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে হয়, সেই মমতাময়ী মায়ের চরণে। ভূমিকা যারা নতুন নতুন স্বপ্ন দেখতে পছন্দ করে, যারা তাদের স্বপ্নকে ছুঁতে উদগ্রীব, এই বইটি সেইসব স্বপ্নবাজদের জন্য। তাই, তোমার স্বপ্ন পূরণে তোমার ভূমিকা-ই হোক এ বইয়ের ভূমিকা।
রিভিউ ও রেটিং (Review & Rating)
ভাল।আমার খুবই ভাল লেগেছে। অনেক কিছু শেখার আছে বইটি থেকে
Best motivation book❤️
আমার আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের দেখি যে, তারা স্বপ্ন দেখতে ভুলে গেছে। সমাজের ভয়ে, পরিবারের চাপে কিংবা নিজের কাছে হার মেনে। আমি দেখি আর ভাবি যে, কেনো তারা এভাবে ঝরে পরছে? আপনি যদি সফল হতে চান তবে আপনার স্বপ্নকে লক্ষ্যে পরিণত করতে হবে। এমনকি আপনি যখন ঘুমিয়ে আছেন, তখনও আপনার মনে স্বপ্ন থাকে। কিন্তু সাফল্য অর্জনের জন্য, আপনি যখন জেগে থাকবেন তখন আপনার স্বপ্ন সম্পর্কে চিন্তা করতে হবে এবং একটি পরিকল্পনা করতে হবে। সফলতা রাতারাতি ঘটে না, ঠিক যেমন ব্যর্থতা একবারে ঘটে না। আমরা প্রতিদিন যে ছোট ছোট জিনিসগুলি করি তা নির্ধারণ করে যে আমরা সফল বা ব্যর্থ। তাই এখনই বড় কিছু করতে না পারলেও হাল ছাড়বেন না। উপরে এতক্ষন যে কথাগুলো বলছিলাম সে কথাগুলো হয়তো আমি আজ থেকে ৪ মাস আগেও বলতে পারতাম না। কারন, এই কথাগুলো আমাকে অনুধাবন করতে হয়েছে। আর এই অনুধাবনের পেছনে রয়েছে স্যার গাজী মিজানুর রহমান এর লেখা “তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে” বইটি। এই বইয়ের পাঠপ্রতিক্রিয়া আলাদা করে আর বলবো না। শুধু এতটুকু বলব যে, আমি নতুন করে স্বপ্ন দেখতে শিখেছি। সবাইকে এই বইটি পড়ার অনুরোধ রইলো। #রকমারি_গাজী_মিজানুর_রহমান_বুক_রিভিউ #Rokomari_Gazi_Mizanur_Rahman_Book_Review বই: তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে লেখক: গাজী মিজানুর রহমান রিভিউকারীর নামঃ তাসমিয়া আফরিন

" তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে " বইটি পড়তে পেরে আমি খুব আনন্দিত, উচ্ছেসিত, উৎফুল্ল। পুরো বইটিকেই আমার আস্ত একটা অনুপ্রেরণার লাইব্রেরী মনে হয়েছে। লেখক এত সুন্দর করে সাবলীল বাসায় বাস্তব জীবনের সাথে সঙ্গতি রেখে জীবনে এগিয়ে যাওয়ার, লক্ষ্য পূরণ করার বিষয়াবলী গুলো কে তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনীয়। "মানুষ যেমন একদিনে সফলতা অর্জন করতে পারে না, একইভাবে মানুষ একদিনে ব্যর্থ হয় না। মানুষের সফলতা কিংবা ব্যর্থতা হলো তার ছোট ছোট কাজের যোগফল মাত্র।" - লিখাটি " তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে " বইটি থেকে নেওয়া। কিছুদিন আগেও আমি খুব হতাশায় ভুগতাম প্রতিনিয়ত।কিছুতেই বুঝতে পারছিলাম না কেনো আমি বারবার ব্যর্থ হচ্ছি। অবাক করা হলেও এটাই সত্যি যে আমি গাজী মিজানুর রহমান স্যারের এই বইটি পড়ার শুরুতেই যখন উপরে উল্লেখিত উদ্ধৃতিটা পেলাম তখন থেকেই বুঝতে পারলাম আমার ছোটো ছোটো ভুল কাজ গুলোর কারণেই আমি বারবার ব্যর্থ হচ্ছি। এরপর আমার ভুল অভ্যাস গুলো নিয়মিত বাদ দিতে থাকলাম। এখন আলহামদুলিল্লাহ আমি আমার বহু খারাপ অভ্যাস পরিত্যাগ করতে পেরেছি বইটির কল্যাণে। " তুমি লক্ষ্যে পৌঁছানোর জন্য কতটুকু কাজ করেছ ? " আমরা বড়ো লক্ষ্য/ স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন পুরন করার জন্য কাজ করতে চাই না ।আবার সেই স্বপ্ন পূরণ না হলে হতাশার চরম সাগরে নিমজ্জিত হই।কিন্তু এরপর ও বুঝতে পারিনা আমাদের ভুল টা কোথায়? আসলে আমাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের প্রতিদিন সেই লক্ষ্যের পিছনে কাজ করে যেতে হবে। আর এই বিষয়গুলোই খুব চমৎকার ভাবে এই বইটিতে তুলে ধরেছেন প্রিয় লেখক গাজী মিজানুর রহমান স্যার। বইটির বেশ কয়েকটি ইতিবাচক দিক আমাকে মুগ্ধ করেছে । ✓ লেখক তার মনের ভালোবাসা মিশিয়ে লিখাগুলো লিখেছেন । ✓ প্রতিটি শিরোনাম এর নিচে শিরোনামের সাথে সম্পর্কিত বিখ্যাত মণীষীদের বিভিন্ন বাণী জুড়ে দিয়েছেন যা পাঠককে পরবর্তী লিখা গুলো পড়তে অনেক উদ্বুদ্ধ করে। ✓ কোন কাজটি আমার করা উচিত , কোনটি উচিত নয়। পূর্বে কি ভুল করেছি,সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাবো,পরিকল্পনা কি ইত্যাদি প্রকাশ করার সুযোগ হিসেবে তিনি প্রতিটি টপিক শেষে একটু ছক জুড়ে দিয়েছেন যা পাঠক কে খুব আগ্রহী করে তুলে এবং সচেতন মন মানসিকতার জন্ম দেয়। ✓ বইটিতে লেখক তার বাস্তব জীবনের সুসময় , দুঃসময় , অ্যাডমিশন জার্নি, বিশ্ববিদ্যালয়ে পর্যায়ের অভিজ্ঞতা সব কিছু শেয়ার করেছেন যা পাঠককে সরাসরি বাস্তবতায় ভাবতে সাহায্য করে।এবং এই দিকটা একজন পাঠকের মনে সবচেয়ে বেশি অনুপ্রেরণার যোগান দেয়। ✓ বইটির কভার এবং পৃষ্ঠা গুলো খুব ই ভাল মানের ।এতে কোনো পাঠক বইটি পড়ার সময় একটুর জন্য হলেও বিরক্তি বোধ করার সুযোগ নেই। আমি আমার জীবনের যত অনুপ্রেরণা মূলক বই পড়েছি তন্মধ্যে " তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে " বইটি আমার কাছে খুব ইউনিক লেগেছে এবং আমার পছন্দের তালিকায় এই বইটি থাকবে সবার আগে। ধন্যবাদ গাজী মিজানুর রহমান স্যারকে আমাদের অনুপ্রেরণাকামি পাঠকদের এরকম চমৎকার একটি বই উপহার দেওয়ার জন্য। বি: দ্র: আমি গতকাল ৩০ সেপ্টেম্বর রাতেই রিভিউ টি সাবমিট করেছিলাম ,, কিন্তু আমার নেট সংযোগের সমস্যা অথবা ওয়েবসাইটের সমস্যার কারণ আমার রিভিউ টি যথা সময়ে সাবমিট হয়নি। আশা করি আমার এই বিষয়টি বিবেচনা করবেন। #Rokomari_Gazi_Mizanur_Rahman_Book_Review Contest

" তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে" অসাধারণ একটি বই। লেখক তার মনের মাধুরী মিশিয়ে বইটি লিখেছেন সহজ ও সাবলীল ভাবে। দৈনন্দিন জীবনের নানা কাজে নানাভাবে ব্যর্থ হয়ে আমরা মোটিভেশন হারিয়ে ফেলি। অনেক সময় আমরা সামনের দিকে আর অগ্রসর হওয়ার সাহস করি না , থেকে যাই। স্বপ্ন দেখি ঠিকই কিন্তু সেই স্বপ্ন পূরনের জন্য সংগ্রাম করিনা।একটা সময়ে মোটিভেশন বা অনুপ্রেরণা গুলো আমরা হারিয়ে ফেলি। বিবেকহীন হয়ে কতই না ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের এই বিভিন্ন সমস্যা সমাধানের উপায় এই বইটিতে খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে যা ব্যক্তিগতভাবে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আরো ভালো লেগেছে বইটিতে প্রত্যেকটি টপিক ভিত্তিক আলোচনার পর সেই ভিত্তিতে আমাদের কোনটা করা উচিত কোনটা অনুচিত এই বিষয়গুলো ছক আকারে প্রকাশ করা। বইটির প্রতিটি কথা ,প্রতিটি শব্দ এক একটি উদ্দীপনার জন্ম দেয়। আমাদের জীবনে সবারই নানান লক্ষ্য থাকে। একটা সময়ে গিয়ে আমরা সেই লক্ষ্যের কথা ভুলে যাই বা লক্ষ্যহীন পথে হাঁটতে থাকি। তাই আমি মনে করি লক্ষ্যহীন মানুষের জীবনে একবার হলেও এই বইটি পড়া উচিত। "বেশিরভাগ মানুষ তার স্বপ্নকে ছুঁতে পারেনা তার সক্ষমতা উপলব্ধি করতে না পারার কারণে। তারা জানেই না তাদের দ্বারা কি কি করা সম্ভব" - উক্তিটি স্যার গাজী মিজানুর রহমানের লিখা " তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে" বইটি থেকে নেওয়া। সত্যি বলতে আমরা নিজেরাও জানিনা আমাদের দ্বারা কি কি করা সম্ভব। আমাদের আত্মবিশ্বাস জোগাতে,মনোবল বাড়াতে , সামনে এগিয়ে যাওয়ার উদ্দীপনা সৃষ্টি করতে গাজী মিজানুর রহমান স্যার চমৎকার ভাবে তার বাস্তব জীবনের বিভিন্ন ঘটনা এই বইটি তে তুলে ধরেছেন। যার মাধ্যমে পাঠক খুব সহজেই বইটির প্রতিটি কথার সাথে রিলেট করতে পারবে । আমরা কিভাবে অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখবো ,, কিভাবে নিজের বাড়তি ভ্যালু অ্যাড করবো এই সকল পথ বাৎলে দেওয়া হয়েছে এই বইটিতে। "জীবনে কঠিন বাধাসমূহ আসে তোমাকে ধ্বংস করতে নয়। বরং আসে তোমার ভেতরে লুকনো শক্তি অনুধাবন করাতে, বাধা সমূহকে বুঝিয়ে দাও যে তুমিও কম কঠিন নও" এ.পি.জে. আব্দুল কালাম স্যারের এই উক্তিটি যেনো গাজী মিজানুর রহমান স্যারের " তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে" বইটির এপিঠ -ওপিঠ। কিভাবে আমরা আমাদের জীবনের নানা প্রতিকূলতা , বাঁধা-বিপত্তি পেরিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো,আমাদের স্বপ্নকে জয় করতে পারবো সেই সকল নির্দেশনাই দেওয়া হয়েছে বইটি তে । আমি নিশ্চিত করে বলতে পারি কেউ বইটি একবার পড়লে মনের ভিতর থেকে তার সব হতাশা , চিন্তা দূর হয়ে যাবে । কারণ বইটি নিত্যনতুন কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। " তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে" বইটিকে আমি 5 স্টার ✨ রেটিং দিতে চাই।এটি আমার জীবনের সবচেয়ে সেরা বইটি হিসেবে স্থান করে নিয়েছে।🥰 ধন্যবাদ জানাই Gazi Mizanur Rahman স্যার কে আমাদের স্বপ্ন পূরণের পথ সুগম করতে সাহায্য করার জন্য।🥰🖤 #রকমারি_গাজী_মিজানুর_রহমান_বুক_রিভিউ ইতি, Imtiazul Hoque, HSC 23 ব্যাচ ফটিকছড়ি , চট্টগ্রাম। ফোন: 01576-732248























