

Buy রোড টু বিকামিং সিইও Online in Bangladesh
লেখক: নজর-ই-জ্বিলানী
- Author: নজর-ই-জ্বিলানী
- Publisher: ব্রেইনল্যান্ড
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
CEO হওয়া এখন শুধু কল্পনা না, বাস্তবতার দাবী। CEO হওয়ার মধ্যে আছে নিজের যোগ্যতার প্রমাণ, একটা প্রতিষ্ঠান পরিচালনা, পরিজনদের উন্নত জীবন, সামাজিক সন্মান, মানসিক পরিতৃপ্তি ও দেশ এবং প্রজন্মকে সামনে এগিয়ে নেওয়া।প্রতিবেশী একটা দেশ থেকেই ২৬ লক্ষ মানুষ চাকরী করে আমাদের দেশে এসে যার মধ্যে অনেক CEO আছে, এর মানে CEO হওয়ার অনেক সম্ভাবনা আছে। কেন আমাদের দেশের ছেলে মেয়েরা CEO হতে পারছে না তার নিখুঁত পর্যালোচনা দরকার সবার আগে। এরপর সেই সমস্যার সমাধান অর্থাৎ নিজেদেরকে সেইভাবে তৈরি করা যেভাবে ভিন দেশীরা এসে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে নিয়ে যায়।আমি এই বইতে একজন CEO হওয়ার জন্য যে যে যোগ্যতা দরকার তা আলোচনা করেছি। বিদেশীরা কোন কারণে চাকরী পায়? তার জন্য আলাদা একটা চ্যাপ্টার আছে। ২০০ পৃষ্ঠারও কম একটা বইয়ে একজন CEO হওয়ার বিস্তারিত লিখা সম্ভব না। তবে এই একটা বই'ই ধারণা দিতে পারবে কোন কোন পজিশানে কী কী বিষয় শিখতে হবে।যেখানে আমাদের দেশের ছেলে মেয়েরা শুধুই স্বপ্ন দেখে CEO হওয়ার কিন্তু কি করলে সেখানে পৌঁছা যাবে তার স্পষ্ট ধারণা তাদের অনেকেরই নাই। এটা নিয়ে কেউই তেমন উচ্চবাচ্য করেন না। আমি চেষ্টা করেছি একটা বইতে সামগ্রিক বিষয়ের ধারণা দেওয়ার।
রিভিউ ও রেটিং (Review & Rating)

আমার কাছে মনে হতো, CEO হওয়া মানেই অসাধারণ মেধা বা ভাগ্যের ব্যাপার। কিন্তু "রোড টু বিকামিং সিইও" পড়ার পর বুঝলাম, সঠিক মানসিকতা, নেতৃত্বের গুণাবলি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাই একজনকে সেই পর্যায়ে নিয়ে যায়। বইটির সবচেয়ে ভালো লেগেছে, এখানে CEO হওয়ার স্বপ্ন দেখানোর পাশাপাশি সেই লক্ষ্য অর্জনের জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, তার বাস্তবভিত্তিক দিকনির্দেশনাও দেয়া হয়েছে। বিশেষ করে আমাদের দেশের কর্পোরেট বাস্তবতা, নেতৃত্বের ঘাটতি এবং কেন অনেক শীর্ষ পদে বিদেশি পেশাজীবীরা এগিয়ে থাকেন, সে বিষয়গুলো লেখক খুবই যুক্তিসংগতভাবে তুলে ধরেছেন। নজর ই জ্বিলানী স্যার তাঁর ৩৩ বছরের কর্পোরেট অভিজ্ঞতা থেকে নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ, কৌশলগত চিন্তা এবং একজন সফল CEO-র প্রয়োজনীয় গুণাবলি সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন। তাই বইটি শুধু উচ্চপদে যেতে আগ্রহীদের জন্য নয়, বরং যেকোনো পেশাজীবীর জন্যই চিন্তার নতুন দিগন্ত খুলে দেয়। আমাদের মধ্যে যারা ভবিষ্যতে নেতৃত্বের আসনে নিজেকে দেখতে চাই এবং সেই লক্ষ্যে বাস্তবভিত্তিক প্রস্তুতি নিতে চাই, তাহলে আমি মনে করি "রোড টু বিকামিং সিইও" অবশ্যই আমাদের পড়ার তালিকায় থাকা উচিত।
the book is very important for next CEO

সবার পড়া উচিত।























