ডু হোয়াট ইউ আর
বই কালেকশন

Buy ডু হোয়াট ইউ আর Online in Bangladesh

লেখক: পল ডি. টিগার

4.35
(17 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: পল ডি. টিগার , বারবারা ব্যারন , কেলি টিগার
  • Publisher: রিডার্স পাবলিশার্স
  • Number Of Pages: 460
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 579৳ 67014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

এই বই কীভাবে আপনার জীবন বদলে দিতে পারে"ডু হোয়াট ইউ আর" বইটি ক্যারিয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য যেকোনো বই থেকে আলাদা। এটি কখনোই সবার জন্য একরকম পরামর্শ দেয় না—কারণ আমরা প্রত্যেকেই আলাদা। আর একজনের জন্য সঠিক পরামর্শ অন্যজনের জন্য তা পুরোপুরি অপ্রাসঙ্গিক হতে পারে। বইটি "পার্সোনালিটি টাইপ" নামক বৈজ্ঞানিকভাবে স্বীকৃত একটি পদ্ধতির ওপর ভিত্তি করে আপনার ব্যক্তিত্ব ও প্রতিভার সঙ্গে মানানসই ক্যারিয়ার খুঁজতে সাহায্য করে। এটি সিভি লেখার নিয়ম বা ইন্টারভিউয়ের পোশাকের মতো সাধারণ কোনো বিষয় নিয়ে নয়, যেগুলো আপনি অন্য কোথাও সহজেই পেতে পারেন। বরং আপনার সম্পর্কে অমূল্য অন্তর্দৃষ্টি প্রদান করে এবং আপনাকে এমন একটি কর্মজীবন খুঁজে পেতে সাহায্য করে, যা আপনার অন্তর্নিহিত প্রতিভার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে।আপনার ব্যক্তিত্বের ধরণ (পার্সোনালিটি টাইপ) এবং আপনার কাজের সক্ষমতার মধ্যে সম্পর্ক বুঝতে পারলে, আপনার নিজের ক্ষমতা এবং পছন্দগুলোকে আরও পরিষ্কার ভাবে চিনতে পারবেন। আর তা আপনাকে এমন একটি কাজ খুঁজে পেতে সাহায্য করবে, যেখানে আপনি সঠিকতার সুখ এবং সফলতা খুঁজে পাবেন।বইটি পড়তে শুরু করার পর আপনি বুঝবেন, ব্যক্তিত্বের ধরণ শুধু আপনার ক্যারিয়ার নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ব্যক্তিত্বের ধরণ এতটাই গুরুত্বপূর্ণ যে, বিশ্বের শীর্ষস্থানীয় ৫০০ কোম্পানির বেশিরভাগই এটি প্রতিদিন ব্যবহার করে।"ডু হোয়াট ইউ আর" বইটি কেন আপনি পড়বেন:✔ আপনি হয়তো একজন শিক্ষার্থী। প্রকৃত অর্থে আপনি বুঝতে পারছেন না, কোন ক্যারিয়ারটি বাছাই করা আপনার জন্য উপযুক্ত হবে?✔ আপনি হয়তো নিজের জন্য উপযুক্ত ক্যারিয়ার খুঁজে পাচ্ছেন না এবং এমন একটি কাজ করতে চান যেই কাজ তাদের আগ্রহের সঙ্গে মানানসই, পাশাপাশি আপনার দক্ষতা ও ব্যক্তিত্বের সঙ্গে খাপ খায়।✔ কিংবা আপনি হয়তো বর্তমান চাকরিতে ক্লান্ত বা অসন্তুষ্ট এবং নতুন সুযোগ খুঁজছেন, যা আপনাকে সত্যিকার অর্থে তাদের আনন্দ ও সন্তুষ্টি দেবে।✔ হয়তো আপনি কর্মজীবনে আরও ভালো ফলাফল পেতে চান এবং এমন একটি পরিকল্পনা খুঁজছেন যা আপনার কর্মদক্ষতা বাড়িয়ে সফল একটি চাকরি/ ব্যবসায়ীক জীবন উপহার দিবে।✔ অথবা আপনি একজন পিতা-মাতা/অভিভাবক হিসেবে সন্তানের ব্যক্তিত্ব বুঝে তাকে সঠিকভাবে গাইড করতে চাচ্ছেন।✔শিক্ষক হিসেবে আপনি শিক্ষার্থীদের গাইডলাইনের ক্ষেত্রে আরও অগ্রগতি আনতে চান।✔ নতুবা আপনি একজন কাউন্সেলর/পরামর্শদাতা হিসেবে ক্লায়েন্টদের জন্য সঠিক দিকনির্দেশনা দিতে চান।✔ আপনি একজন টিম ম্যানেজার হিসেবে দলের সদস্যদের শক্তি ও দক্ষতা সঠিকভাবে কাজে লাগিয়ে ফলাফল উন্নত করতে চান।✔ MBTI (Myers-Briggs Type Indicator) ব্যবহার করে নিজের ব্যক্তিত্বের গভীরতা, শক্তি এবং দুর্বলতা আবিষ্কার করতে চাচ্ছেন।"ডু হোয়াট ইউ আর" বইটি আপনার জন্য সঠিক সমাধান হতে পারে।এটি ধাপে ধাপে আপনাকে নিজের ব্যক্তিত্ব ও শক্তি বুঝতে সাহায্য করবে, সঠিক ক্যারিয়ার বেছে নিতে সহায়তা করবে এবং জীবনে সফল ও সন্তুষ্ট হতে সাহায্য করবে। একইসঙ্গে এটি আপনাকে এমন দক্ষতা দেবে যার মাধ্যমে আপনি অন্যদেরও সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন।ইন্টারনেটে এত তথ্য পাওয়া যায়, সেখানে কেন একটি বই পড়বেন?এটাই সত্য: এমন অসংখ্য সাইট রয়েছে, যেগুলো আপনাকে আপনার ব্যক্তিত্বের ধরন(Personality Type) আবিষ্কার করতে বা নিজেকে বোঝার জন্য নানা টুলস সরবরাহ করতে পারে। কিন্তু এই সাইটগুলোতে যত গভীর বিশ্লেষণ পাওয়া যায়, তার তুলনায় আপনার হাতে থাকা এই বইটি অনেক বেশি গভীরতা এবং মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে।তাই অবশ্যই অনলাইনে যান, আপনার ব্যক্তিত্বের ধরন যাচাই করুন এবং দেখুন সেখানে কী ধরনের তথ্য আছে (অনেক ভালো কিছু রয়েছে!)। তবে এখানে ফিরে আসুন, যদি আপনি জানতে চান আপনার জন্য মানানসই ও সন্তুষ্টির একটি ক্যারিয়ার/চাকরি কীভাবে খুঁজে পাবেন!“ডু হোয়াট ইউ আর“ নিয়ে সোহাগ ভাইয়ের প্রতিক্রিয়া“একটা বই আমি পড়ি “ডু হোয়াট ইউ আর” এবং এটা তোমাদের জন্য Must Read, Must মানে Must Read.বইটা পড়লে তুমি জানতে পারবা সারা পৃথিবীতে ১৬ টাইপের মানুষ আছে। আমরা সবাই ১৬টা টাইপের কোন এক টাইপের মধ্যে পরি এবং মজার বিষয় হলো ১৬ টা টাইপের মধ্যে এমন নাই যে, এই টাইপের মানুষ গুলো ভালো, এই টাইপের মানুষগুলো খারাপ, এরকম না। প্রত্যেকটা টাইপেরই Strength এর জায়গা আছে আবার প্রত্যেকটা টাইপের ঐ Weakness আছে।'ডু হোয়াট ইউ আর' বইটা কেন করবা সেটা বলি আমি যে টাইপের আমার জন্য কোন ধরনের প্রফেশনে গেলে Naturally ভালো করব এবং আমি যা করব Enjoy করব।আমি যখন বইটা করি পড়ি, পড়ার ফলে তখন থেকে আমি বুঝতে শুরু করলাম যে, কার কি প্রোফাইল, কার মনোজগত কীভাবে কাজ করে এবং আমার এক্সপেক্টেশনও চেঞ্জ হয়ে যায়।I highly recommend অবশ্যই অবশ্যই বইটা পড়বা। “মাহমুদুল হাসান সোহাগসিইও ও সহ-প্রতিষ্ঠাতা: অন্যরকম গ্রুপ,এলাকারবাজার.কম, উদ্ভাস এবং উন্মেষ কোচিং সেন্টার ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.35
(17 টি কাস্টমার রিভিউ)
5
76%
4
12%
3
6%
2
6%
1
0%
mdnadimsayedsourav sourav
mdnadimsayedsourav sourav ভেরিফাইড
10 Apr 2026

মোটামুটি আরেকটু সহজ করে লিখলে ভালো হতো।

Maruf Hosen
Maruf Hosen ভেরিফাইড
08 Mar 2026

this is amazing🤵‍♂️

Md. Afridi Hossain Abid
Md. Afridi Hossain Abid ভেরিফাইড
02 Jan 2026

সোহাগ ভাইয়ের ভিডিও সামনে আসাতে বইটি কিনেছিলাম। বাংলা অনুবাদটি নিম্নমানের, পড়ার সময় বার বার মনে হচ্ছিল যেন Google Translate use করে প্রতিটি বাক্য অনুবাদ করা হয়েছে। পড়ার আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। YouTube এ review দেখে online থেকে English version টি download করে পড়ছি, ভাগ্য ভালো download করেছিলাম। এখনও শেষ করি নি তবে নিজের personality type identify করতে পেরেছি। নিজেকে ভালো করে জানতে ও চিনতে চাইলে এই বইটি অবশ্যই পড়া উচিত। তবে শেষে বলতে চাই, বাংলা ভাষায় এমন দৈন্যতা খুবই বেদনাদায়ক। আমি আশা করব যারা ইংরেজী বই অনুবাদ করছেন তারা দয়া করে খেয়াল রাখবেন অনুবাদটি যেন প্রাণবন্ত হয়। এইসব বই Best seller বই হইতে পেড়েছে কঠিন বিষয়বস্তু সহজ ও প্রাণবন্ত করে লিখতে পারার জন্য। বই অনুবাদের প্রধান লক্ষ্য যাতে থাকে সর্বোচ্চ মানুষের জীবনে উপকারে আসা।

Review Upload 1
Review Upload 2
muj****com
muj****com ভেরিফাইড
14 Nov 2025

আমার জীবন পড়া সবচেয়ে সেরা বইগুলো মধ্যে একটি! 🖤

Said Bhuyan Radhy
Said Bhuyan Radhy ভেরিফাইড
18 Sep 2025

Nice!

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটির পৃষ্ঠা বা কাগজ কেমন..?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি অফসেট পেপারের । ধন্যবাদ।

প্রশ্ন

assalamu alikum...ai book tir e book available nei?

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির ই-বুক নেই।

প্রশ্ন

Available?

উত্তর

Dear customer, Yes, The book is available. It will be collected when the order is placed. Thanks for your question.

প্রশ্ন

বইটির পৃষ্ঠা বা কাগজ কেমন..?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি অফসেট পেপারের । ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)