

Buy এক্সেকিউটিভ টু এক্সেকিউটিভ ডিরেক্টর Online in Bangladesh
লেখক: নজর-ই-জ্বিলানী
- Author: নজর-ই-জ্বিলানী
- Publisher: ব্রেইনল্যান্ড
- Number Of Pages: 256
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
চাকরীর বাজার বড়ই চঞ্চল। দেখা দেয় তবে ধরা দেয় না। সার্টিফিকেটের সাথে চাহিদার মিল নেই। চাকরীর দরখাস্ত জমা দেয় তবুও ডাক পায় না। আর ডাক পেলেও আশানুরূপ ফলাফল পায় না।বয়স বাড়ে - নিজের, ছোট বোনের, মায়ের-বাবার আর গোপন প্রিয়তমার। উপার্জনহীন আবর্জনা হয়ে ভেসে বেড়ানো নিত্য সঙ্গী।আমাদের শিক্ষিত ছেলে মেয়েদেরকে উদ্দেশ্য করে বইটি লিখা। উন্নতি করতে হলে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, দক্ষতা অর্জন করা দরকার। শুধু প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট আর সিজিপিএ দিয়ে আজকের দিনে চাকরী হয় না।যে সমস্ত গুণাবলী থাকলে একজন মানুষ সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারে আমার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে এক্সেকিউটিভ টু এক্সেকিউটিভ ডিরেক্টর বইতে তার প্রাঞ্জল বর্ণনা করেছি।
রিভিউ ও রেটিং (Review & Rating)

আমি বইটি পড়ার আগে ভাবতাম, ভালো সিজিপিএ আর কয়েকটা সার্টিফিকেট থাকলেই হয়তো ভালো ক্যারিয়ার গড়া সম্ভব। কিন্তু বইটি পড়ার পর বুঝলাম, বাস্তব কর্মজীবনে সফল হওয়ার জন্য ব্যক্তিত্ব, কাজের প্রতি মনোভাব, যোগাযোগ দক্ষতা এবং সফট স্কিল কতটা গুরুত্বপূর্ণ। লেখক নজর ই জ্বিলানী স্যার তাঁর ৩৩ বছরের কর্পোরেট অভিজ্ঞতা থেকে খুব সহজ ভাষায় দেখিয়েছেন, কীভাবে একজন সাধারণ কর্মী ধাপে ধাপে নিজেকে গড়ে তুলে নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেন। বইটি শুধু চাকরি পাওয়ার প্রস্তুতি নয়, বরং পুরো ক্যারিয়ারজুড়ে নিজেকে কীভাবে উন্নত করতে হবে, সেই দিকনির্দেশনাও দেয়। বইটির সবচেয়ে ভালো লেগেছে এর ৩৬৫ দিনের শেখার কাঠামো। প্রতিদিন অল্প সময় নিয়ে একটি বিষয় পড়া এবং তা বাস্তবে প্রয়োগ করার সুযোগ থাকায় বইটি পড়া যেমন সহজ, তেমনি নিয়মিত শেখার অভ্যাসও তৈরি করে। আমার মনে হয়েছে, যারা চাকরি খুঁজছেন, নতুন করে ক্যারিয়ার শুরু করতে চান, কিংবা কর্পোরেট জীবনে আরও ভালো করতে চান, তাদের জন্য "এক্সেকিউটিভ টু এক্সেকিউটিভ ডিরেক্টর" সত্যিই একটি মূল্যবান বই। নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ে তোলার একটি বাস্তবমুখী গাইডও বলা চলে।























