তোত্তোচান: জানালার পাশে ছোট্ট মেয়েটি
বই কালেকশন

Buy তোত্তোচান: জানালার পাশে ছোট্ট মেয়েটি Online in Bangladesh

লেখক: তেৎসুকো কুরোয়ানাগি

4.86
(36 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: তেৎসুকো কুরোয়ানাগি
  • Publisher: এশিয়া পাবলিকেশন্স
  • Number Of Pages: 256
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 338৳ 45025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

■ ‘তোত্তোচান’ ১৯৮১ সালে বই আকারে প্রকাশিত হয়। তার আগে এটি ধারাবাহিকভাবে পত্রিকায় প্রকাশিত হচ্ছিল। পরবর্তীতে বইটির অনুবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তোত্তোচান আমাদের দুই বাংলায়ও অনূদিত হয়েছে। বইটি পৃথিবীর সকল দেশের পাঠকের চিন্তাজগতে দাগ কেটেছে। কারণ- এই বই আমাদের দেখিয়ে দেয় শিশুদের শিক্ষাব্যবস্থা নিয়ে কত সুন্দর সব চিন্তাভাবনা করা সম্ভব, যেমন করতেন প্রধান শিক্ষক সোশাকু কোবায়াশি। লেখক আমাদের জানিয়েছেন, কোবাইয়াশি মশাই খুব তেতো একটি কথা বলতেন শিশুরা জন্মায় খুব ভালো মানুষ হিসেবে, কিন্তু বড়দের কুপ্রভাব তাদের স্বভাব বদলে দেয়, তাই শিশুদের সম্পূর্ণ স্বাধীন মানুষ হিসেবে চিন্তা করতে দেওয়াই মানবিক শিক্ষাব্যবস্থার মূল। ■ শিশুর প্রতি মনোযোগী ও আত্মমর্যাদাবোধসম্পন্ন শিক্ষক আমাদের সমাজব্যবস্থায় এ সময়ে নেই বললেই চলে। তবুও অন্ধকারে আলো জ্বালাতে হবে, শিক্ষা ক্ষেত্র সুন্দর-সাবলীল করে গড়ে তুলতে হবে। আর এ ক্ষেত্রে বইটি নতুন চিন্তা ও স্বপ্নের খোরাক জোগাবে। যে স্বপ্নের বীজ বপন হয়েছিল, তাকে প্রতিফলিত করাটা জরুরি। বিশেষ করে এশিয়া অঞ্চলের বেশির ভাগ দেশেই শিক্ষাব্যবস্থা শিক্ষাকেন্দ্রিক না হয়ে হয়েছে নম্বরকেন্দ্রিক; যা থেকে বেরিয়ে আসতে এ রকম বইয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। সচেতন বাবা-মায়ের বইটি অবশ্যপাঠ্য বললেও হয়তো ভুল হবে না।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.86
(36 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
10%
3
0%
2
0%
1
0%
880****857
880****857 ভেরিফাইড
22 Nov 2025

আপনার ছোট বাচ্চা আছে! আপনার এবং আপনার বাচ্চা র জন্য প্রথমিক শিক্ষা র চমৎকার একটি গাইড হচ্ছে এই বইটি। আমার তো খুব পছন্দ হয়েছে।

880****038
880****038 ভেরিফাইড
19 May 2025

বিশ্বখ্যাত শিশুতোষ আত্মজীবনীমূলক বইয়ের মননশীল অনুবাদ। তোত্তোচানের জীবন ও শিক্ষার অভিজ্ঞতা হৃদয় ছুঁয়ে যায়। লেখকের অনুবাদ সহজবোধ্য ও পাঠযোগ্যতা বজায় রেখেছে। শিশু ও অভিভাবক উভয়ের জন্য এটি এক অনন্য গ্রন্থ।

880****061
880****061 ভেরিফাইড
25 Apr 2025

জানালার পাশে র তিলোত্তমা। উপন্যাস টি এত চমৎকার যা বলার মত না। আসলে অনুবাদক খুব সুন্দর অনুবাদ করেছে। ভাবানুবাদ এত ভালো ছিল যে বুঝতে একটু অসুবিধে হয় নি, তাছারা একদম অর্জিলান বইয়ের মতোই। সবগুলো পৃষ্ঠা আছে। খুবই ভালো একটা উপন্যাসের বই।

880****773
880****773 ভেরিফাইড
24 Apr 2025

আসলেই সুন্দর একটি উপন্যাস। এবং এর অনুবাদক ও খুব সুন্দর ভাবে অনুবাদ করেছে বইটি। সবদিকে মিলিয়ে বইটি আমার খুব খুব ভালো লেগেছে।

880****436
880****436 ভেরিফাইড
03 Mar 2025

চমৎকার চমৎকার চমৎকার একটি বই। দারুণ ভাষান্তর সকল শিক্ষক এবং ছাত্র ছাত্রী দের বইটি অবশ্যই অবশ্যই পড়া উচিৎ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Is it hardcover?

উত্তর

Dear customer, Yes, this book is hardcover. Thanks for your question.

প্রশ্ন

Is it hardcover?

উত্তর

Dear customer, Yes, this book is hardcover. Thanks for your question.

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)