তোত্তোচান: জানালার ধারে ছোট্ট মেয়েটি
বই কালেকশন

Buy তোত্তোচান: জানালার ধারে ছোট্ট মেয়েটি Online in Bangladesh

লেখক: তেৎসুকো কুরোয়ানাগি

4.80
(105 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: তেৎসুকো কুরোয়ানাগি
  • Publisher: দ্যু প্রকাশন
  • Isbn: 9789849633464
  • Number Of Pages: 256
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2018
৳ 249৳ 250
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"তোত্তোচান: জানালার ধারে ছোট্ট মেয়েটি" বইয়ের সামারি:বইটির বিভিন্ন অধ্যায় জাপানের বিভিন্ন ক্লাসে পাঠ্য করা হয়েছে। বইটি ৫৫ লাখের ও বেশি কপি বিক্রি হয়েছে। বইটি লেখিকার নিজের জীবনের কাহিনী। জাপানে তাঁর ছোটবেলার স্কুল জীবন নিয়ে লেখা। তাঁদের স্কুলটি টিকে থাকে ১৯৩৭-১৯৪৫ সাল পর্যন্ত, এরপর বোমা হামলায় স্কুলটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। যিনি এই স্কুলটি প্রতিষ্ঠা করেন, তাঁদের প্রধান শিক্ষক উনি ৬৯ বছর বয়সে মারা যান। স্কুলের নাম ছিলো তোমায়ে গাকুয়েন বিদ্যালয়, যার প্রধান শিক্ষক ছিলেন সোশাকু কোবাইয়াশি মশাই। তাঁদের স্কুলঘরটি ছিলো মূলত রেলগাড়ির কামরা। ৬টি রেলগাড়ির কামরায় ক্লাস হত, একটা কামরায় ছিলো পাঠাগার। স্কুলের শিক্ষা পদ্ধতি ছিলো খুবই অসাধারণ। সেখানে ক্লাসের শুরুতেই সারা দিন কি কি পড়ানো হবে বলে দেয়া হত, এখন বাচ্চারা যার যেমন খুশি যে কোন বিষয় নিয়ে পড়া শুরু করতে পারতো। বইটি অবশ্যই যে কোন বাবা মা এবং অবশ্যই যে কোন দেশের প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট মানুষজনের পড়া উচিত। "তোত্তোচান: জানালার ধারে ছোট্ট মেয়েটি" বইয়ের ফ্ল্যাপের লেখা:‘তােত্তোচান’ ১৯৮১ সালে বই আকারে প্রকাশিত হয়। তার আগে এটি ধারাবাহিকভাবে পত্রিকায় প্রকাশিত হচ্ছিল। পরবর্তীতে বইটির অনুবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তােত্তোচান আমাদের দুই বাংলায়ও অনূদিত হয়েছে। বইটি পৃথিবীর সকল দেশের পাঠকের চিন্তাজগতে দাগ কেটেছে। কারণ এই বই আমাদের দেখিয়ে দেয় শিশুদের শিক্ষাব্যবস্থা নিয়ে কত সুন্দর সব চিন্তাভাবনা করা সম্ভব, যেমন করতেন প্রধানশিক্ষক সােশাকু কোবাইয়াশি। লেখক আমাদের জানিয়েছেন কোবাইয়াশি মশাই খুব তেতাে একটি কথা বলতেন—শিশুরা জন্মায় খুব ভালাে মানুষ হিসেবে কিন্তু বড়ােদের কুপ্রভাব তাদের স্বভাব বদলে দেয়, তাই শিশুদের সম্পূর্ণ স্বাধীন মানুষ হিসেবে চিন্তা করতে দেওয়াই মানবিক শিক্ষাব্যবস্থার মূল।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.80
(105 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
10%
3
0%
2
0%
1
0%
Nusrat Jahan Suha
Nusrat Jahan Suha ভেরিফাইড
24 Nov 2025

অভিনেত্রীর নিজের জীবনের গল্প থেকে লেখা।লেখাপড়া এমন মজাদার হলে ছেলে মেয়েরা আর স্কুলে না এসে থাকতো না।কিন্ত কিছু বিষয়ে আমার দ্বিমত আছে।তা থাকলেও লেখাপড়া যে বাচ্চাদের আনন্দের সাথে পড়ানো দরকার এ নিয়ে কোন দ্বিমত নেই।ভালো লেগেছে।

Hasan Mobarak
Hasan Mobarak ভেরিফাইড
05 Feb 2025

তোত্তচান। বইটা অনেক অনেক পুরনো। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের আগে লিখা। তবে বইয়ে বর্ণনা করা বাচ্চাদের জন্য এমন একটি শিক্ষা ব্যবস্থা এখনও, আজকের দিনেও প্রাসঙ্গিক। বাংলাদেশের প্রেক্ষাপটে তা স্বপ্নের মতো। খুবই ভালো উদ্যোগ হবে যদি বাংলাদেশে কেউ তোত্তচান বইয়ের ধারনার আলোকে স্কুল চালু করতে এগিয়ে আসে। এই কামনা করি ।

she****com
she****com ভেরিফাইড
21 Sep 2024

কেবলমাত্র বইটি হাতে পেলাম মনে হচ্ছে একটি নিষ্পাপ শিশু কোলে নিলাম সুমিষ্ট সুন্দর মেয়েটি তার মায়া মমতার দ্বারা আমায় আঁকড়ে ধরছে!!!

Review Upload 1
Review Upload 2
Sanjida Akhter
Sanjida Akhter ভেরিফাইড
20 Mar 2024

এই বইটি আমার পড়া অন্যতম সেরা একটি বই। পুরো বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যে কতকিছু জানতে পারলাম বলে বোঝানো যাবে না। সত্য ঘটনা অবলম্বনে লেখা বলে পড়তে আরো ভালো লেগেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই বইটা খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা বহন করে। শিশুদের কে গৎবাঁধা শিক্ষার বাইরেও যে মানুষ করা যায় এই বই না পড়লে তা বোঝানো দুঃসাধ্য। প্রতিটি মা বাবার এই বইটা পড়া উচিত বলে আমি মনে করি।

Ismita Nasrin Mukta
Ismita Nasrin Mukta ভেরিফাইড
15 Dec 2023

সত্যিই অসাধারণ একটি বই " তোত্তোচান : জানালার ধারে ছোট্ট মেয়েটি "।ধন্যবাদ লেখক তেৎসুকো কুরোয়ানাগি এবং অনুবাদক চৈতী রহমানকে এই বইটির কাহিনী তুলে ধরার জন্য। শ্রদ্ধা এবং ভালোবাসা তোমোয়ে গাকুয়েন বিদ্যালয়ের প্রধানশিক্ষক সোশাকু কোবাইয়াশি কে শিশুদের মন ও পছন্দ নিয়ে ভেবে এত সুন্দর একটি শৈশব তার বিদ্যালয়ের শিশুদের তৈরি করে দেওয়ার জন্য।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এটা কি পেপারব্যাক নাকি হার্ডকাভার?

উত্তর

জি, বইটি পেপারব্যাক।

প্রশ্ন

Is it available?

উত্তর

Dear customer, Yes, The book is available. It will be collected when the order is placed. Thanks for your question.

প্রশ্ন

আমি বইটি অর্ডার করতে পারছিনা কেন??

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।

প্রশ্ন

Is it hard copy???

উত্তর

Dear customer, Yes, this book is paperback. Thanks for your question.

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)