তোমায় ভালোবাসি আল্লাহর জন্য
বই কালেকশন

Buy তোমায় ভালোবাসি আল্লাহর জন্য Online in Bangladesh

লেখক: শাহাদাত হুসাইন

2.80
(18 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শাহাদাত হুসাইন
  • Publisher: মাকতাবাতুন নূর
  • Number Of Pages: 272
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2022
৳ 300৳ 50040% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

পৃথিবীতে পবিত্রতম সম্পর্কগুলোর একটি হচ্ছে নারীপুরুষের সম্পর্ক। এই সম্পর্ক হয়ে উঠুক আল্লাহর জন্য। একই সঙ্গে ঈমান ও আমলের মাঝে প্রতিবন্ধকতা আনে যে সম্পর্ক, তা আল্লাহর জন্যই পরিত্যাজ্য হোক। মুসলমানের জীবনযাপন, ভালোবাসা নিবেদন সবই আল্লাহর জন্য হয়ে উঠুক। লেখকের লিখনিতে এই কথাগুলোই বেশ ভালোভাবে ফুটে উঠেছে। উঠতি বয়সের যুবক-যুবতিদের নানা রকম ইচ্ছা খায়েশ থাকে। তখন ছোট্ট একটি ভুল সিদ্ধান্ত, বিপথে সামান্য পদক্ষেপ জীবনে বয়ে আনতে পারে অমোচনীয় দুঃখ। তাই সামনে বাড়ার আগে সমাজ ও যুগসচেতনতা খুবই জরুরি। এই বইয়ের গল্পগুলো যেন এ যুগেরই সাক্ষাৎ প্রতিচ্ছবি। গল্পে ব্যবহৃত চরিত্র হয়তো কাল্পনিক, কিন্তু ঘটনাপ্রবাহ? এ যুগের একজন মানুষও এগুলোকে অস্বীকার করতে পারবেন না। এটা শুধু আমাদের সমাজের অবক্ষয়ের চিত্র নয়, এ সমাজের কিছু মানুষের দীনের পথে স্বার্থ কুরবানি করারও সুন্দর দৃষ্টান্ত। পৃথিবীর চিরাচরিত নিয়মের মতোই একদিকে অধঃপতন হলে অন্যদিকে উত্থানের নবোদয় হতে থাকে। এই সব গল্পে হতাশা নয়, আশার আলোই দিব্য হয়ে ফুটেছে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

2.80
(18 টি কাস্টমার রিভিউ)
5
47%
4
18%
3
0%
2
0%
1
35%
ann****com
ann****com ভেরিফাইড
15 Oct 2025

বর্তমান সমাজে ভালোবাসার ধারণা অনেকটাই বিকৃত হয়ে গেছে,কিন্তু এই বইটি সেই ধারণাকে সুন্দরভাবে সংশোধন করে ইসলামী দৃষ্টিভঙ্গিতে নিয়ে আসে। বইটির শুরুতেই আল্লাহর জন্য ভালোবাসার সংজ্ঞা ও এর গুরুত্ব তুলে ধরা হয়েছে,যা হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়।এরপর ধাপে ধাপে আলোচনা করা হয়েছে একজন মুমিন আরেকজন মুমিনকে আল্লাহর জন্য ভালোবাসলে তার প্রতিদান কী,কিয়ামতের দিনে এই ভালোবাসার মর্যাদা কত উচ্চে হবে।লেখক কুরআন-হাদীসের আলোকে সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন,ফলে বইটি পড়তে খুবই ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লেগেছে,বইটিতে শুধু তাত্ত্বিক আলোচনা নয় বরং বাস্তব জীবনে কীভাবে আল্লাহর জন্য ভালোবাসা প্রকাশ করতে হয়,সেটাও স্পষ্টভাবে বলা হয়েছে।এই বইটি বন্ধু,পরিবার বা সমাজে সম্পর্কগুলোকে আরো সুন্দর ও মজবুত করতে সাহায্য করে। বইটি পড়ার পর আমার নিজের সম্পর্কগুলো নিয়েও নতুনভাবে ভাবতে শুরু করেছি। আমার পরামর্শ হলো এই বইটি শুধু একবার নয়, বারবার পড়া উচিত এবং এতে শেখানো ভালোবাসার ধারণা নিজের জীবনে বাস্তবায়ন করা উচিত। ইনশাআল্লাহ,এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সম্পর্কের বরকত লাভ সম্ভব। বই:তোমায় ভালোবাসি আল্লাহর জন্য প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর

মুতা’সাদ্দিকা রহমান
মুতা’সাদ্দিকা রহমান ভেরিফাইড
12 Oct 2025

এই বইটি হাতে নেওয়ার মুহূর্তেই মনে হয়েছিল—ভালোবাসা মানেই হয়তো এক ধরনের আবেগ। কিন্তু পড়তে পড়তে বুঝলাম, আল্লাহর জন্য ভালোবাসা আসলে এক ভিন্ন মাত্রার বিষয়। মোট সতেরোটি গল্প রয়েছে, বইটির প্রতিটি পৃষ্ঠা হৃদয়কে নরম করে দিয়েছে, সম্পর্কের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। বইটিতে আল্লাহর জন্য ভালোবাসা ও ঘৃণার (আল-হুব্বু ফিল্লাহ ওয়াল-বুঘদু ফিল্লাহ) গুরুত্ব ও ফজিলত ব্যাখ্যা করা হয়েছে। কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করা হয়েছে—কীভাবে একজন মুমিন অন্য মুমিনকে শুধুমা

880****784
880****784 ভেরিফাইড
11 Oct 2025

🌿📘রিভিউ-১০🌿 "যে ভালোবাসা আল্লাহর জন্য হয়, সে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। সে ভালোবাসা কখনো পুরাতন হয় না। দিন দিন তার শ্রী বাড়তেই থাকে।" 📖বই: তোমায় ভালোবাসি আল্লাহর জন্য ✍️ লেখক: শাহাদাত হুসাইন প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর ☺️ পাঠ-অনুভূতি: এই বইটি হাতে নেওয়ার মুহূর্তেই মনে হয়েছিল—ভালোবাসা মানেই হয়তো এক ধরনের আবেগ। কিন্তু পড়তে পড়তে বুঝলাম, আল্লাহর জন্য ভালোবাসা আসলে এক ভিন্ন মাত্রার বিষয়। মোট সতেরোটি গল্প রয়েছে, বইটির প্রতিটি পৃষ্ঠা হৃদয়কে নরম করে দিয়েছে, সম্পর্কের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। 📖 মূল বিষয়বস্তু: বইটিতে আল্লাহর জন্য ভালোবাসা ও ঘৃণার (আল-হুব্বু ফিল্লাহ ওয়াল-বুঘদু ফিল্লাহ) গুরুত্ব ও ফজিলত ব্যাখ্যা করা হয়েছে। কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করা হয়েছে—কীভাবে একজন মুমিন অন্য মুমিনকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে। বাস্তব জীবনের উদাহরণ, সাহাবিদের জীবন থেকে ঘটনা, এবং আজকের প্রেক্ষাপটে এই ভালোবাসাকে কীভাবে রক্ষা করতে হয়, সেটাও এখানে রয়েছে। 🌸যে পাঠকের জন্য উপযোগী: যারা ইসলামী বন্ধুত্ব ও সম্পর্ককে আল্লাহর সন্তুষ্টির জন্য গড়ে তুলতে চান, তাদের জন্য এটি অপরিহার্য। বিশেষ করে তরুণ-তরুণী যারা সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তিতে আছেন, তারা বইটি পড়ে দিকনির্দেশনা পাবেন। 🌸আমার মন্তব্য ও পরামর্শ: আমার মতে, "তোমায় ভালোবাসি আল্লাহর জন্য" শুধু একটি বই নয়, এটি আমাদের সম্পর্ককে শুদ্ধ করার এক শিক্ষা। প্রত্যেক মুসলিমেরই বইটি পড়া উচিত এবং জীবনে প্রয়োগের চেষ্টা করা উচিত। AyeSha✍️ ছবি: সংগ্রহিত

ays****com
ays****com ভেরিফাইড
11 Oct 2025

📖 বই: তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য ✍️ লেখক : শাহাদাত হুসাইন 🍂 প্রকাশনে: Maktabatun Nur - মাকতাবাতুন নূর 🍂 রিভিউ : আয়েশা 🍁 আমার পাঠ অনুভূতি: এই বইটি পড়ে হৃদয়ে এক গভীর প্রশান্তি অনুভব করেছি। ভালোবাসার চুম্বক হিসেবে যদি আল্লাহকে রেখে দই, তখন ভালোবাসার সব রংই স্বচ্ছ ও বিশুদ্ধ হয়—এই ভাবনা বইটির প্রতিটি লাইনেই স্পষ্ট। 🍁 মূল বিষয়বস্তু: বইটি ভালোবাসাকে আল্লাহর দৃষ্টিতে ব্যাখ্যা করে, অর্থাৎ ‘মনের অনুভূতি’ ও ‘হৃদের আকর্ষণ’ কীভাবে ইসলামের সীমারেখার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। দাম্পত্য বা বন্ধুত্ব—যেকোনো সম্পর্কের মধ্যেই ভালোবাসার অধিকার ও দায়িত্ব তুলে ধরা হয়েছে। 🍁 কোন পাঠকের জন্য উপযোগী: যারা ভালোবাসার মর্ম, নৈতিক দিক ও সীমাবদ্ধতা সম্পর্কে জানতে চান — বিশেষ করে তরুণদের জন্য এটি একটি মূল্যবান বই। 🍁 পরামর্শ ও মন্তব্য: ভালোবাসা যদি আল্লাহর পথে প্রেরিত হয়—সেই ভালোবাসা পবিত্র ও স্থায়ী হয়। আমি পরামর্শ দিচ্ছি—এই বইটি শুধু পড়বেন না, ভালোবাসার সীমাবদ্ধতা ও প্রজ্ঞা নিয়ে জীবনে প্রয়োগ করবেন।

Ruponti Shahrin
Ruponti Shahrin ভেরিফাইড
08 Oct 2025

বই রিভিউ : তোমায় ভালোবাসি আল্লাহর জন্য এটি কোনো রোমান্টিক বই নয়। প্রথম দেখায় রোমান্টিক উপন্যাস ভেবে অনেকেই ভুল করেন। আবার অনেকেই মনে করেন ইসলামিক রোমান্টিক আখ্যান। কোনটিই নয়। কেন তা পরে বলছি। ভালোবাসার প্রকৃত ধারণা নিয়ে বইটি লেখা উচিত ছিল। মুমিনের জন্য প্রকৃত ভালোবাসা কেবল আল্লাহর জন্য হতে হবে। বইটিতে বন্ধুত্ব, সম্পর্ক ও ভালোবাসার ইসলামী দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে তুলে ধরার দরকার ছিল। আল্লাহর জন্য ভালোবাসা মানেই একে অপরকে জান্নাতের পথে সাহায্য করা। এতে সহীহ হাদিস ও সাহাবিদের উদাহরণ ও রেফারেন্স যুক্ত করে আল্লাহর জন্য ভালোবাসার ফজিলত ও এর ফলাফলের বর্ণনা করলে ভালো লাগতো। হৃদয়কে পরিশুদ্ধ করার উপায় নিয়ে লেখা হলে বইটি সামগ্রিকভাবে ভালোবাসাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারতো। হারাম রিলেশনকে কোনোভাবে প্রমোট করা হয়েছে। মতামত: মাকতাবাতুন নূরের এই বইটি আমাকে তেমন টানেনি। বিষয়বস্তু খুব চুম্বক আকর্ষণীয় হলেও ঈর্ষনীয় কাজের প্রচুর স্কোপ ছিল। কাদের জন্য: এই বইটির ইতিবাচক কোনো দিক আমি পাইনি। আসলে মূল ফোকাস থেকে সরে গিয়েছে। তাই সাজেস্ট করতে পারছি না।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)