

Buy মা, মা, মা এবং বাবা Online in Bangladesh
লেখক: আরিফ আজাদ
- Publisher: সমকালীন প্রকাশন
- Isbn: 9789843439574
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 1st Published, 2018
পণ্য সারসংক্ষেপ (Summary)
এই পৃথিবীতে যারা আমাদের সবচেয়ে আপনজন, যাদের ঋণ কোনভাবেই শোধ করা সম্ভব না তাঁরা হলেন আমাদের মা ও বাবা। সর্বাবস্থায় প্রতিটি সন্তানের উচিত তাদের সেবা করা। মা-বাবার অবাধ্যতার ফলাফল, তাদের বাধ্যগত থাকার পুরষ্কার, তাদের প্রতি আমাদের ব্যবহার কীরূপ হওয়া উচিত সে সব কিছু নিয়ে চমৎকার কিছু গল্পের সংকলন এই বইটি। সূচিপত্রঃ জীবন থেকে নেওয়া* মায়ের চিঠি- ১৭* সালেম- ২১* বৃদ্ধাশ্রমে রেখে আসুন- ৩১* এই ঋণ শোধ হবার নয়- ৩৩* উপহার- ৩৭* মায়ের চোখে পৃথিবী- ৪১* ত্যাগ ও বিনিময়- ৪৫* তবুও সৌভাগ্যবান- ৪৯* রেস্টুরেন্টে একদিন- ৫৫* মায়ের মিথ্যে বলা- ৫৭* অবহেলা- ৬১* অনুশোচনার গল্প: হারিয়ে ফেলার পরে- ৬৩* লোভের তাড়না- ৬৯* অনুশোচনার গল্প: রক্তাক্ত আলেক্সেন্ড্রিয়া- ৭৫* মাকে পাওয়ার মামলা- ৮১* আত্মত্যাগ- ৮৫* উপলব্ধির গল্প: আর কি পাবো তারে!- ৮৭* কিছু স্মৃতি, কিছু শূন্যতা- ৯১* পুরস্কার- ৯৫* স্বঃপ্ন, দুঃস্বপ্ন- ৯৭* আনুগত্যের গল্প: সঠিক পথের দিশা- ১০৩* মায়ের অভিশাপ- ১০৫* এক বৃদ্ধার ইসলামগ্রহণ- ১০৭* শোচনীয় পরিণতি- ১০৯* ফযল বিন ইয়াহ্ইয়া- ১১১* ইবনু তাইমিয়া (আ.) এর চিঠি- ১১৩* ধনী লোকের মানহানি- ১১৫* সেতুবন্ধন- ১১৯* অশুভ পরিণাম- ১২৩* আনুগত্যের গল্প: মৃত্যু থেকে রক্ষা- ১২৯* অবাধ্যতা- ১৩১* উপলব্ধির গল্প: অবুঝ শিশুর ভাবনা- ১৩৫* বাবা-মায়ের স্মৃতি- ১৩৭* সিলাহ রেহমি- ১৪৩* সহানুভূতির সত্য রূপ- ১৪৯কুর’আন ও হাদিস থেকে নেওয়া* ইবরাহীম (আ) এর নম্রতা- ১৫৫* জুরাইজের ঘটনা- ১৫৭* ‘উমার (র:) এর কান্না- ১৬১* পাথর অপসারণ- ১৬৫* বাবা-মায়ের দু’আ- ১৬৭* উত্তম আচরণ ও সম্মান- ১৭০* অমুসলিম পিতা-মাতার সাথে আচরণ- ১৭১* দীর্ঘায়ু ও সম্পদ লাভ- ১৭৩* এক ইয়েমেনীর ঘটনা- ১৭৪মায়ের চিঠি প্রিয় খোকা,বেশ কিছুদিন ধরে তোমার কথা খুব মনে পড়ছে। ঘুরেফিরে কেবল পুরোনো দিনের স্মৃতিগুলোই চোখের সামনে ভেসে উঠছে বার বার। তখন সময়টা ছিল বিয়ের প্রায় বছর দেড়েক পর। একজন নারী তার জীবনে সবচেয়ে প্রিয় যে সংবাদ পেতে পারে, সেই সংবাদ আমিও পেয়েছিলাম। তুমি জানো, কী ছিল সেই সংবাদ—যা আমাকে জীবনের পরম আনন্দে ভাসিয়েছিল? সেটা ছিল তোমার অস্তিত্বের সংবাদ। আমাকে বলা হয়েছিল, আমার গর্ভে তুমি এসেছ। বাবা আমার, আমি তোমাকে কোনোভাবেই সেই মুহূর্তের কথা বলে বোঝাতে পারবো না। আমার গর্ভে তোমার অস্তিত্বের সংবাদ যে আমাকে কী রকম আনন্দের প্লাবনে ভাসিয়েছে—সেটা তুমি কোনোদিনও বুঝবে না।তারপর অনেকগুলো সপ্তাহ কেটে গেল। আমার শরীরে আস্তে আস্তে পরিবর্তন আসতে লাগল। শরীরের এই পরিবর্তনের সাথে সাথে আমি ভয়ও পাচ্ছিলাম। কারণ, আমি যা-ই খেতাম তা-ই বমি হয়ে যেত। প্রচণ্ড দুর্বলতা এসে আমার শরীরে ভর করতে লাগল। তুমি বড় হওয়ার সাথে সাথে আমার শরীরও দিন দিন বড় হতে লাগল….
রিভিউ ও রেটিং (Review & Rating)
কিছু গল্প আগে থেকেই পড়া ছিলো! বাবা মায়ের সাথে মাঝেমধ্যে যে দুর্ব্যবহার করে থাকি তা মনে হলো, কেউ যেন আমাকে তা দেখিয়ে দিচ্ছে! যে আমি কতোটা খারাপ। বই পড়ছিলাম আর কান্না করছিলাম, এর কিছুক্ষণ পরেই আম্মু কল দেয়। আম্মুও কল দিয়ে কান্না করতেছে! দু দিন আম্মুর সাথে রাগ করে কথা বলি নি তাই। কষ্ট লাগছিলো সাথে শান্তিও! কেমন এক অনুভূতি! আম্মু যখন বলে, আমি যখন থাকবো না তখনই আমার কথা বেশী মনে পড়বে দেখিস। এটা আসলেই সত্য! যত বড় হচ্ছি ধীরে ধীরে সরে যাচ্ছি মনে হয় বাবা মায়ের কাছ থেকে। একেকটা গল্প পড়ছিলাম, আর এত্ত কষ্ট লাগছিলো!

আলহামদুলিল্লাহ! শত ব্যস্ততার মাঝেও আল্লাহ তায়ালা আমাকে আরিফ আজাদের 'মা মা মা এবং বাবা' বইটি পড়ার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া। 'মা মা মা এবং বাবা' বইটির প্রসংশা করতে গিয়ে যদি বলি চমৎকার একটি বই, তবে আমার মনে হচ্ছে নিতান্তই কম বলা হবে। কেননা এটি এমন একটি বই, যা আমার কাছে মনে হয়েছে প্রত্যেকের পড়া উচিত। নীতি নৈতিকতা, মা বাবার সাথে সদাচরণ শিক্ষা দানের নিমিত্তে এই বইটি সকল তরুণ তরুণীদেরকে পড়ানো উচিত। ইতিমধ্যে আমার সংশ্লিষ্ট বন্ধু বান্ধব প্রায় ১০/১২ জনকে এই বইটি পড়ার আহ্বান জানিয়েছি এবং যারা পড়েছে সবাই ইতিবাচক কমেন্ট করেছে। আমি আরিফ আজাদ ও তার সকল সৃষ্টিকর্মের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

আসসালামু আলাইকুম। এই নিষ্ঠুর পৃথিবীতে বাবা-মা আমাদের সবচেয়ে কাছের মানুষ। আমাদের জন্মের পর থেকেই তারা আমাদের লালন-পালন করে চলেন। বৃদ্ধ বয়সে তাদের যেন কোনো প্রকার অসুবিধা না হয় এটা দেখাই আমাদের কর্তব্য। আমার খুবই প্রিয় লেখক আরিফ আজাদ তার ”মা, মা, মা এবং বাবা” এই বইয়ে পিতা-মাতার প্রতি আমাদের এই কর্তব্যের কথাই কিছু গল্পের মাধ্যমে আমাদের বোঝাতে চেয়েছেন। আমি বইটি নিয়েছি আমার বন্ধুর জন্মদিনে উপহার দেওয়ার জন্যে। খুবই ভালো বই। আর অর্ডার করার ২ দিনের মধ্যেই হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ।

আলহামদুলিল্লাহ, অসম্ভব রকম সুন্দর একটি বই পড়ে শেষ করলাম। সকাল বেলা পড়া শুরু করেছিলাম, এই মাত্র শেষ হলো। এখন রাত ১১ঃ৩৭ বাজে। আমরা বেশিরভাগ মানুষই বাবা-মা কে যে অনেক ভালোবাসি এই বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু বাবা-মা কে ভালোবাসার প্রতিদান যে কত বড় হতে পারে,তা হয়তো আমরা অনেকেই জানি না। অনেক কাজের মাঝে থেকেও এক দিনেই পড়া শেষ করে ফেলেছি। আসলে বইটি যেন আমাকে টেনে ধরেছে। তাই হয়তো আমরা মত বই "না পড়ুয়"😊ছেলেটাও অতি অল্প সময়ে শেষ করতে সক্ষম হয়েছে। পরিশেষে এটাই বলবো যে,বইটি আপনাকে আপনার বাবা-মায়ের দায়িক্তের বিষয়ে নতুন করে ভাবতে শেখাবে ইনশাআল্লাহ। তাঁরা যে আসলেই কতটা দামী, আমরা অনেকেই সে বিষয়ে হয়তো পরিপূর্ণ ধারণা রাখি না।।

দুর্দান্ত কিছু লেখকের মাঝে আরিফ আজাদ একজন। আরিফ আজাদের প্যারাডক্সিকাল সাজিদ ১ এবং ২ পড়ার মধ্য দিয়েই আমার তার বই পড়ার যাত্রা শুরু। একে একে এই লেখকের অনেকগুলো বই পড়ে ফেললাম এবং এর ফলস্বরুপ আমি এই লেখকের একজন রীতিমত ভক্ত হয়ে গেলাম। আমরা মা বাবা সম্পর্কিত বই সচরাচর পড়িনা। কারন বেশীরভাগ মানুষের কাছেই বাবা মা নামক এই অমূল্য সম্পদ রয়েছে। কখনো যদি জানতে মন চায় এদের না থাকার বেদনা কি জিনিস অথবা এই শূন্যতা কি জিনিস যার বাবা বা মা নেই তাদের জিজ্ঞাসা করে দেখতে পারেন। এটি এমনই এক শূন্যতা যা আপনি কোন কিছুর বিনিময়ই পূর্ন করতে পারবেন না। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া.. আমি ভাগ্যবান... অনেক বেশী ভাগ্যবান আলহামদুলিল্লাহ...
প্রশ্ন ও উত্তর (Q/A)
boook gula online theke podte parbo??jodi pari ki kore podbo pls janaben
দুঃখিত কয়েক পাতার পড়ার সুযোগ আছে, আপনি বইটির ইমেজের উপর ক্লিক করলে পড়তে পারবেন।
Is this book available?
Yes, This book is available
কত পেইজের এই বইটা?
প্রিয় গ্রাহক, বইটির মোট ১৭৮ পৃষ্ঠা, ধন্যবাদ।
বইটি পেপার ব্যাক নাকি হার্ডকভার ? পেজের কোয়ালিটি কেমন?
প্রিয় গ্রাহক, জি, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।























