হৃদয়ের সাথে হৃদয়ের কথা
বই কালেকশন

Buy হৃদয়ের সাথে হৃদয়ের কথা Online in Bangladesh

লেখক: মাহমুদ বিন নূর

4.78
(42 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাহমুদ বিন নূর
  • Publisher: রাইয়ান প্রকাশন
  • Number Of Pages: 184
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 203৳ 27025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আমরা প্রতিদিন কথা বলি—আপনজনের সাথে, অপরিচিতদের সাথে। নিয়মিতই মানুষের সাথে আমাদের কথা হয়। কিন্তু নিজের সাথে? নিজের সাথে নিয়ম মেনে আমরা কথা বলি? নিজের হৃদয়ের ভেতরকার ডাক শুনি? সে কী বলতে চায়, কী শুনতে চায়—এসব মাথায় আসে?কখনো কি নিজের হৃদয়ের সাথে সত্যিকারের কথা হয়েছে? সেইসব কথা, যা মুখে আসে না, অথচ বুকের ভেতরে ঝড় তোলে? কখনও কি ভেবেছেন—একটি হৃদয় যদি আরেকটি হৃদয়ের মুখোমুখি হয়ে আলাপ করত, তবে কেমন হতো সেই আলাপন?‘হৃদয়ের সাথে হৃদয়ের কথা’—সেই অদৃশ্য আলাপেরই ভাষান্তর। এ বইয়ের প্রতিটি শব্দ মনের গভীর থেকে উঠে আসা দীর্ঘশ্বাস। প্রতিটি বাক্য আত্মার নীরব ডাক। প্রতিটি লাইন হৃদয়ের সে-সব কথা—যা আপনি বলতে চান, আবার শুনতেও চান।এই বইটি হতে পারে এমন এক মাধ্যম, যার সাহায্যে আপনি নিজের হৃদয়ের সাথে আলাপ করতে পারবেন। এই বইয়ের লেখাগুলো এমন, যা পড়তে পড়তে মনে হবে—'কেউ আমার ভেতরের কথাগুলোই এখানে লিখে দিয়েছে।'এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা আপনাকে ভাবতে শেখাবে। আপনার দিকে প্রশ্ন ছুঁড়ে দেবে। এই যান্ত্রিক জীবনের ব্যস্ততার ভিড়ে যখন নিজেকে হারিয়ে ফেলেন, তখন এই বই হয়ে উঠতে পারে আত্মপরিচয় লাভের অন্যতম হাতিয়ার।তাই, হৃদয়কে শুনতে, হৃদয়কে শোনাতে আজই পড়ুন—'হৃদয়ের সাথে হৃদয়ের কথা'।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.78
(42 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
10%
3
10%
2
0%
1
0%
Md. Salman Mia
Md. Salman Mia ভেরিফাইড
25 Mar 2026

আলহামদুলিল্লাহ। হৃদয়ের সাথে হৃদয়ের কথা বইটি অনেক ভালো। যারা নিজের মনকে স্থির রাখতে পারেন না তারা চাইলে লেখকের এই বইটি বইটি পড়ে দেখতে পারেন অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বইটির লেখককে নেক হায়াত দান করুক এবং তাকে দ্বীনের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুক এবং দ্বীনের প্রতি অটল অবিচল রাখুক। আমিন

jam****com
jam****com ভেরিফাইড
25 Mar 2026

হৃদয়ের সাথে হৃদয়ের — আমাদের হৃদয় আমাদের অনেক কথা বলে। বলতে চায় আরো অনেক কিছু।বলতে চায় আমাদের সাথে কথা কিন্তু আমাদের যে নেই শুনার সেই যোগ্যতা! নেই কথা বলার সেই ভাষা! আমরা জানি না কিভাবে হৃদয়ের সাথে কথা বলতে হয়, কিভাবে হৃদয়ের কথা শুনতে হয়।এই বই যেন তার দার খুলে দেয়। আল্লাহ পাক এই বইটি কবুল করুক।আমিন

bin****com
bin****com ভেরিফাইড
25 Mar 2026

'হৃদয়ের সাথে হৃদয়ের কথা' বইয়ের নামকরণের ব্যাপারে যখন ভেবেছিলাম প্রথমবার, তখনই বুঝেছিলাম যে এই বই গতানুগতিক বইয়ের থেকে একটু ভিন্ন ধারায় রচিত। এখানে লেখক নিজের হৃদয় থেকে উৎসরিত কথাগুলোই কাগজ-কালিতে ছেপেছেন পাঠকের জন্য, যার রিফ্লেকশন পড়বে সরাসরি পাঠকের হৃদয়ে। পরে যখন বইটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানলাম, তখন বুঝলাম আমার ধারণা সত্য। বলা বাহুল্য, বইটা ইতিমধ্যে পাঠক হৃদয়কে ছুঁয়ে গিয়েছে৷ আমার যদিও পড়া হয়নি এখনো, তবে হৃদয়ের কথা শুনার জন্য আমিও ইচ্ছুক।

Md Arafat Hossain
Md Arafat Hossain ভেরিফাইড
25 Mar 2026

আত্মউন্নয়নমূলক অত্যন্ত ভালো একটি বই এটি, এ বইটি পড়লে আসলে বোঝা যায় যে হৃদয়ের সাথে হৃদয়ের কিভাবে কথা হতে পারে, পরিশেষে জানায় বইটি অনেক ভালো।

880****998
880****998 ভেরিফাইড
25 Mar 2026

হৃদয়ের সাথে হৃদয়ের কথা — রিভিউ শর্ট পিডিএফ পড়ে যা বুঝেছি, “হৃদয়ের সাথে হৃদয়ের কথা” বইটি যেন সত্যিই এক হৃদয়ের সাথে আরেক হৃদয়ের গভীর আলাপ। বইটির ভাষা অত্যন্ত সহজ, কোমল ও হৃদয়স্পর্শী, যা পড়তে পড়তে পাঠক নিজের অন্তরের সাথে যেন নীরবে কথা বলতে শুরু করেন। লেখক খুব সাধারণ কিছু কথা ও অভিজ্ঞতার মাধ্যমে মানুষের অন্তরের বিভিন্ন দিক তুলে ধরেছেন। জীবনের ব্যস্ততা, ভুল-ত্রুটি, আশা-নিরাশা—এসব বিষয়কে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা পাঠককে নিজের জীবন ও আমলের দিকে নতুন করে তাকাতে শেখায়। ছোট ছোট বাক্য ও সংক্ষিপ্ত কথার মাঝেও অনেক গভীর শিক্ষা লুকিয়ে আছে, যা ধীরে ধীরে পাঠকের হৃদয়ে প্রভাব ফেলে। বইটির আরেকটি সুন্দর দিক হলো, এটি শুধুমাত্র উপদেশের বই নয়; বরং পাঠকের হৃদয়ে আত্মসমালোচনার অনুভূতি জাগিয়ে তোলে। মানুষ যেন নিজের ভুলগুলো বুঝতে পারে এবং নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা পায়—বইটি সেই পথই দেখায়। সব মিলিয়ে, “হৃদয়ের সাথে হৃদয়ের কথা” একটি চিন্তাজাগানিয়া ও হৃদয়স্পর্শী বই। যারা নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে চান এবং জীবনের গভীর অর্থ নিয়ে ভাবতে চান, তাদের জন্য এই বইটি অবশ্যই অনুপ্রেরণাদায়ক একটি পাঠ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)