উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে
বই কালেকশন

Buy উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে Online in Bangladesh

লেখক: ড. আলী মুহাম্মদ সাল্লাবি

4.38
(8 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
  • Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
  • Isbn: 978-984-96140-7-4
  • Number Of Pages: 872
  • Language: বাংলা
  • Edition: 3rd
৳ 919৳ 120023% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

১. উসমানি খিলাফতের ইতিহাস - ১ম খণ্ড২. উসমানি খিলাফতের ইতিহাস - ২য় খণ্ডখিলাফতব্যবস্থা পৃথিবীর ইতিহাসে দোর্দণ্ড প্রতাপের সঙ্গে দীর্ঘ সময় টিকে থাকা একমাত্র শাসনব্যবস্থা। প্রায় সাড়ে ১৩ শ বছর এই শাসনব্যবস্থা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে শান্তি-শৃঙ্খলা ও ইনসাফের সঙ্গে। খিলাফতে রাশিদার পর নেতৃত্বের বাগডোর ছিল বংশপরম্পরায়। সর্বশেষ খিলাফতের নেতৃত্ব দিয়েছে তুর্কি বংশোদ্ভূত উসমানিগণ। ইতিহাসে যাঁরা অটোমান হিসেবে পরিচিত। এই বইয়ে আলোচিত হয়েছে উসমানি সাম্রাজ্যের উত্থান ও পতন নিয়ে। সেলজুক সাম্রাজ্যের পতনের পর উসমানি সাম্রাজ্যের উত্থান ছিল সর্বব্যাপী। জ্ঞান-বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, যুদ্ধ এবং সমরবিজ্ঞান—এককথায় মানুষের জাগতিক জীবনের এমন কোনো বিভাগ ছিল না, যেখানে উন্নতির ছোঁয়া তারা পৌঁছে দেয়নি। উসমানি সুলতান মুহাম্মাদ আল ফাতিহের কনস্টান্টিনোপল বিজয় ছিল এই সাম্রাজ্যের সবচেয়ে বিস্ময়কর ঘটনা। তাঁর পরবর্তী একের পর এক শক্তিমান সুলতান এসে এশিয়া, আফ্রিকা আর ইউরোপ জয় করে নিয়েছেন। পৃথিবী থেকে অন্যায়, অত্যাচার, অবিচার দূর করে ইসলামের বিজয়পতাকা উড্ডীন করেছেন। একসময় এই বিশাল শক্তিধর সাম্রাজ্য ক্রুসেডীয় আক্রমণে জর্জরিত হয়। সুলতানগণ দুর্বল হতে থাকে। বুদ্ধিবৃত্তিকভাবে মুসলমানরা পশ্চিমাদের নিকট পরাজিত হতে থাকে। জনগণ ও বুদ্ধিজীবী-শ্রেণি পশ্চিমা সেকুলার চিন্তা দ্বারা প্রভাবিত হয়। তারপর নানা ষড়যন্ত্রে শত বছরের প্রচেষ্টায় উসমানি শাসনের পতন ঘটানো হয়। এই বইয়ে আলোচিত হয়েছে কীভাবে উত্থান হয়েছিল উসমানি সাম্রাজ্যের। তারপর কীভাবে খিলাফতের নেতৃত্ব তাঁদের হাতে আসে। কীভাবে এই উসমানি সাম্রাজ্য প্রায় ৭০০ বছর শাসনের পর নেতৃত্ব হারায় এবং সাড়ে ১৩ শ বছর নেতৃত্ব দেওয়া খিলাফতব্যবস্থার পতন হয়। কীভাবে খিলাফতব্যবস্থার পতন ঘটিয়ে পশ্চিমা সেকুলার গণতন্ত্র মুসলিম উম্মাহর ওপর চাপিয়ে দেওয়া হয়। মুসলিম উম্মাহর বিরুদ্ধে আরও নানাবিধ করুণ ষড়যন্ত্রের ইতিহাস এই বইয়ে তুলে ধরা হয়েছে। মুসলিম উম্মাহ আজ হতাশ, দিকভ্রান্ত। তাদের কোনো অভিভাবক নেই। যে যেভাবে পারছে খাবলে খাচ্ছে। তারপরও বিশ্বব্যাপী উম্মাহ ঘুরে দাঁড়াবার প্রচেষ্টায় লিপ্ত। মুসলিম তরুণদের উদ্দীপ্ত করতে, আশার আলো জাগাতে লেখক সুসংক্ষিপ্ত আলোচনা করেছেন, দিক-নির্দেশনা দিয়েছেন। হৃদয় স্পর্শ করা উত্তপ্ত কথামালা দ্বারা জ্বালিয়েছেন চেতনার মশাল। ‍উল্লেখ করেছেন নবিজির হাদিস—‘নবুওয়াতের আদলে আবারও আসবে খিলাফত।’ সর্বোপরি বইটি উন্মোচিত করবে আমাদের অতীত-ভুল, যার কারণে মুসলিম উম্মাহ আজ লাঞ্ছিত; দেখাবে বিজয়ের পথ, যার মাধ্যমে আবারও আলোকিত হবে পৃথিবী।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.38
(8 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Nilanto Srabon
Nilanto Srabon ভেরিফাইড
07 Mar 2025

অসাধারন

Shihab Uddin
Shihab Uddin ভেরিফাইড
27 Nov 2023

উসমানি খিলাফতের আদ্যোপান্ত ইতিহাস জানতে কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিত, ড. আলি মুহাম্মাদ সাল্লাবির লিখিত, আবদুর রশীদ তারাপাশীর অনূদিত 'উসমানি খিলাফতের ইতিহাস' বইটি পড়ুন।

Md Maruf Miah
Md Maruf Miah ভেরিফাইড
03 Nov 2023

উসমানি খিলাফতের ইতিহাস সম্পর্কে জানার জন্য ভালো একটি বই। বইটিতে উসমানি খিলাফতের শুরু থেকে পতনের পর্যন্ত ইতিহাস আছে।বইটি অনুবাদ ভালোই হয়েছে।বইয়ের পেজের কোয়ালিটি,প্রচ্ছদ,বাইন্ডিং সবকিছু ভালোই লেগেছে।

আবু লাবীব
আবু লাবীব ভেরিফাইড
31 Oct 2023

অসাধারণ একটি বই

Q19 32 04 Salma
Q19 32 04 Salma ভেরিফাইড
03 Jul 2021

|| রিভিউ || সেলজুক সাম্রাজ্য!! এটি এমন এক সাম্রাজ্য, যে সাম্রাজ্যের নাম শোনার সাথে সাথে হৃদয় ঝলমল করে ওঠে আপন বিভায়। অতঃপর সেই সোনালি সাম্রাজ্য ১১২৮ খৃষ্টাব্দে খাওয়ারিজমিদের হাতে বিলুপ্ত হলেও এশিয়া মাইনরের সেলজুক শক্তি তাদের হারানো ঐতিহ্য রক্ষার্থে ময়দানে আসে, কিন্ত কিছুদিনের ভিতর তারাও মঙ্গোলদের হিংস্র থাবার শিকার হয়ে লন্ডভন্ড হয়ে যায়। এভাবে যখন মোঙ্গলরা পুরো পৃথিবীর সামরিক মেরুদন্ড ভেঙে দিয়ে এক অপ্রতিরোধ্য পরাশক্তি হয়ে উঠছিল, ঠিক তখনই আনাতলিয়ায় কায়ী গোত্রের তুর্কি বীর উসমানের নেতৃত্বে উত্থান হলো এক নতুন শক্তির। যা পৃথিবীর ইতিহাসে গ্রেট অটোমান সাম্রাজ্য বা উসমানিয়া সাম্রাজ্য নামে পরিচিত। অত:পর উসমানীয়রা যখন পৃথিবীতে এক পরাক্রমশালী বাহিনীতে পরিণত হলো, ঠিক তখনই আনকারার ময়দানে সুলতান বায়েজিদের সাথে মধ্য এশিয়ার তৈমুর লং এর যুদ্ধ হয়। যুদ্ধে সুলতান বায়েজিদের পরাজয়ে টুকরো টুকরো হয়ে গেল উসমানীয় সাম্রাজ্য। তারপর? কী হলো তারপর? কিভাবে উঠে দাঁড়ালো উসমানীয়রা? কীভাবে উসমানীয়রা ঘুড়ে দাঁড়িয়ে পুরো ইউরোপে ছড়ি ঘুড়িয়ে পরবর্তী প্রায় পাঁচশত বছর শাসন করেছিল? সেই ঘুড়ে দাঁড়ানোর গল্পই বর্ণিত আছে উসমানি খিলাফতের ইতিহাস (১ম খন্ড) বইটিতে। আর দ্বিতীয় খন্ডে উসমানীয় সাম্রাজ্যের কিভাবে পতনের সূচনা হয়েছিল এবং কিভাবে তাদের চূড়ান্ত পতন হয়েছিল,সে সম্পর্কে বর্ণিত হয়েছে। বইটি লিখেছেন বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ ড. আলি মুহাম্মাদ সাল্লাবি এবং অনুবাদ করেছেন আবদুর রশীদ তারাপাশী। (কালান্তরে প্রকাশনী) ∎ পাঠ প্রতিক্রিয়াঃ- ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ আলহামদুলিল্লাহ। দুই খন্ডে রচিত "উসমানি খিলাফতের ইতিহাস" বইটি পড়েছি। বইটি ইতিহাস দ্বারা ভরপুর হলেও পড়তে খুবই চমৎকার। অনেকের কাছে ইতিহাস বিরক্তিকর মনে হয় কিন্ত এই বই তাদের ধারণাটায় পাল্টে দেবে। পাঠক মহল বইটি খুব মজা নিয়ে পড়বে ইনশাআল্লাহ। আর ধারণা পাল্টাবেই না কেন, যেহেতু বইটির অনুবাদ করেছেন আব্দুর রশিদ ভাইয়ের মতো গুণীজন। যার অনুবাদকশৈলী, শব্দচয়ন খুবই সাবলীল ও সুখপাঠ্য। এমনকি তার অনুবাদসাহিত্য বোদ্ধা পাঠকদের হৃদয় জয় করে নিয়েছে। ∎ বইকথনঃ— ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ বইটির সূচি দেখলেই বুঝা যায়,বইটি আমাদের মুসলিম সমাজে কতটা গুরুত্বপূর্ণ! অনুবাদক ২টি খন্ডে বিভক্ত করে বইটিকে একটি ভূমিকার পাশাপাশি ছয়টি অধ্যায় এবং আলোচনার একটি সারাংশ ও ফলাফল দ্বারা বইটিকে সাজিয়েছেন। প্রতিটি অধ্যায়কে আবার বেশকিছু পরিচ্ছেদ রয়েছে। প্রথম অধ্যায়কে তিনটি পরিচ্ছদে বিভক্ত করে লেখক তুর্কদের পূর্বপুরুষ সম্পর্কে আলোচনার পাশাপাশি সেলজুক সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং তাদের পতন সম্পর্কে আলোকপাত করেছেন। দ্বিতীয় অধ্যায়ে উসমানীয়রা কিভাবে মোঙ্গলদের নরকীয় তান্ডব থেকে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল এবং তাদের একের পর এক বিজয়কথা আলোচনা করা হয়েছে।তাছাড়াও এ অধ্যায়ে উসমানীয়দের একটি কালো অধ্যায় সম্পর্কেও বর্ণিত হয়েছে। তৃতীয় অধ্যায়ে তুলে ধরা হয়েছে শায়খ আক শামসুদ্দিনের সান্নিধ্যপ্রাপ্ত সুলতান মুহাম্মদ আল ফাতিহের কন্সটান্টিনোপল এর বিজয়কথা, যার ব্যাপারে আজ থেকে ১৪০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী করেছিলেন। পাশাপাশি কনস্টান্টিনোপলের আধ্যাত্মিক বিজেতা শায়খ আক শামসুদ্দিনের সম্পর্কেও আলোচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায়ে সুলতান মুহাম্মদ আল ফাতিহের পরবর্তী শক্তিমান সুলতানদের জীবনী আলোচিত হয়েছে। তাছাড়াও আলোচনা করা হয়েছে স্পেনে মুসলিম নির্যাতনের ইতিহাস, নৌসেনাপতি খাইরুদ্দিন বারবারুসার বীরত্ব এবং সেখানকার মুসলমানদের উদ্ধারচেষ্টার হৃদয়বিদারক ঘটনাবলি। এগারোটি পরিচ্ছেদের সমন্বয়ে পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে উসমানি সাম্রাজ্যের পতনের সূচনা সম্পর্কে। ষষ্ঠ অধ্যায়ে শুধু সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ নিয়ে, যে জীবনের সাথে জড়িয়ে আছে পৃথিবীকে প্রায় সাড়ে ১৩০০ বছর শাসন করা খিলাফত পতনের ইতিহাস। অত:পর সর্বশেষে আলোচনার একটি সারাংশ দেওয়া হয়েছে। ∎ কেন পড়বেন- ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ বইটি পড়লে যেমন আপনি জানতে পারবেন,একটি ইসলামি সাম্রাজ্যের বিজয়কথা তেমনি একটি ইসলামি সাম্রাজ্য কিভাবে পতনের শিকার হলো, কিভাবে একটি সাম্রাজ্যের অর্থনীতি, রাজনীতি সব দিক দিয়ে ইসলামি আইনের আওতার বাইরে চলে গেল,সে সম্পর্কে জানতে পারবেন, তাই বইটি আমাদের সকলের পড়া উচিত। ∎ ভালোলাগাঃ— ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ যারা ইতিহাসের নিয়মিত পাঠক নন,তাদের জন্য লেখক বইয়ের শুরুতে একটি সারমর্ম বর্ণণা করেছেন, যা সত্যিই অসাধারণ। তাছাড়া বইয়ের পাতায় পাতায় লেখক বিভিন্ন রেফারেন্স উল্লেখ করেছেন, যা বইয়ের মানকে আরো সমৃদ্ধ করেছে। বইটির প্রতিটা শব্দ, বাক্য ই হৃদয় ছোঁয়ে গেছে। বিশেষ করে উক্তি গুলো তাই আলাদা করে কোনো লাইন উল্লেখ করলাম না। ∎ লেখক পরিচিতিঃ- ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ মূল লেখক হলেন ড. শায়খ আলি মুহাম্মদ সাল্লাবি। যিনি আরবি ভাষায় অসংখ্য বই রচনা করেছেন।আর অনুবাদক আব্দুর রশীদ তারাপাশী হলেন ইতিহাস গবেষক, সুসাহিত্যিক এবং প্রবীণ লেখক। কঠিন বিষয়কে পাঠকের জন্য একেবারে সহজ- সরল প্রাঞ্চল ভাষায় উপস্থাপনের যোগ্যতা তাঁর মতো খুব কমই পাওয়া যায়। আল্লাহ তাঁকে উত্তম জাযায়ে খাইর দান করুক,আমিন। ∎ শেষ কথাঃ- ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ কালান্তর প্রকাশনীকে অনেক অনেক ধন্যবাদ, এমন একটি চমৎকার বই পাঠকের সমীপে উপস্থাপন করার জন্য। তাছাড়াও বইটির পৃষ্ঠাসজ্জা,বাইন্ডিং এবং প্রচ্ছদ নিয়ে বলতে গেলে এক কথায় অসাধারণ বলা যায়। আল্লাহ বইটিকে কবুল করুন এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দিক,আমীন। এক নজরে বইটি ____________________________ বইয়ের নাম: উসমানি খিলাফতের ইতিহাস-(১ম-২য় খন্ড) লেখক: ড. আলি মুহাম্মাদ সাল্লাবি ভাষান্তর: আবদুর রশীদ তারাপাশী বিষয়-ইতিহাস প্রকাশনী: কালান্তর প্রকাশনী মুদ্রিত মূল্যঃ ৪৩৫৳ ৪৩৫৳= ১ম খন্ড ২য় খন্ড বাঁধাই: হার্ডবোর্ড পৃষ্ঠাসংখ্যা : ৭৫২

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

আর্তুগুল ও ওসমান গাজীর কাহিনী আছে এতে?

উত্তর

জি আছে।

প্রশ্ন

এই বইটির দ্বিতীয় খন্ড লাগবে।

উত্তর

আলাদা খন্ড নেই, ২ খন্ড একত্রে সংগ্রহ করতে পারবেন।

প্রশ্ন

এটা কি Hard Cover নাকি Pepper Back ? ? ?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

আর্তুগুল ও ওসমান গাজীর কাহিনী আছে এতে?

উত্তর

জি আছে।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)