দ্য গ্যাম্বিট
বই কালেকশন

Buy দ্য গ্যাম্বিট Online in Bangladesh

লেখক: মাহফুজুল হক রিফাত

4.67
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাহফুজুল হক রিফাত
  • Publisher: স্বরবিন্দু প্রকাশন
  • Isbn: 9789842903076
  • Number Of Pages: 128
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 252৳ 36030% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ধুর, বেশি গরম করে ফেললে রক্তের স্বাদ পাংসে হয়ে যায়। দেখো কাপের পাশে যেখানে রক্ত লেগে আছে, ঠিক সেখানে আগে ঠোঁট লাগালে চমৎকার একটা ঘ্রাণ নাকে আসে, হিমোগ্লোবিনের কারণে এটা কিছুটা ধাতব বা লৌহঘ্রাণযুক্ত লাগে। আবার কখনো কখনো ল্যাকটিক অ্যাসিড ও প্রোটিন ব্রেকডাউনের কারণে টক লাগতে পারে। তবে যাই বলো, একদম নতুন তাজা রক্তের ব্যাপারটাই আলাদা, কি চমৎকার ঝাঁঝালো ঘ্রাণ থাকে। অতঃপর গরম চায়ের সাথে সেটা মিশে গেলে, পান করতে অমৃত লাগে। তুমিও চেষ্টা করে দেখতে পারো, যেহেতু আমরা দুজনই রক্ত প্রেমী।তাফসির ভয়ে ভয়ে টেবিল থেকে চায়ের কাপটা হাতে তুলে নিল। কিছুক্ষণ তাকিয়ে রইল কাপের গায়ে লেগে থাকা রক্তের দিকে। তাজা রক্ত, মনে হচ্ছে মাত্রই দেহ থেকে কেটে বের করে আনা হয়েছে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.67
(4 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
50%
3
0%
2
0%
1
0%
imran Ahmed
imran Ahmed ভেরিফাইড
21 Jun 2026

সচরাচর নবীন লেখকদের বই খুব একটা পড়া হয় না আমার। তবে এই বইটির প্রচ্ছদ দেখেই কেন জানি এক অদ্ভুত টান অনুভব করেছিলাম। তাই দূর প্রবাসে থেকেও একজনের মাধ্যমে বইটি সংগ্রহ করে এনেছি। বইটি নিয়ে আসার সিদ্ধান্ত যে একদম সঠিক ছিল, তা পড়া শুরু করার পরই বুঝতে পেরেছি। না হলে এমন একটি অসাধারণ উপন্যাস পড়ার সুযোগ হাতছাড়া হয়ে যেত। গল্পের গতি, উপস্থাপন আর লেখনীর মুন্সিয়ানা আমাকে মুগ্ধ করেছে। এক কথায়, দারুণ একটি উপন্যাস। লেখকের লেখার ভক্ত হয়ে গেছি। আপনারাও পড়ে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না।

Review Upload 1
Review Upload 2
Antarah Shayerah
Antarah Shayerah ভেরিফাইড
21 Jan 2026

একটু বেশিই হাইপ। থ্রিলার কম তামিল মুভির স্ক্রিপ্ট মনে হয়েছে বেশি।

Ridita Rahman
Ridita Rahman ভেরিফাইড
03 Nov 2025

সত্যি বলতে গল্পটার শুরু থেকেই টান টান উত্তেজনা ছিল। আর শেষের দিকে লেখক যে পরিমাণে সাসপেন্স, থ্রিলার আর ভায়োলেন্স ইউজ করেছেন, দূর্বল হৃদয়ের মানুষ না পড়লেই ভালো হবে হয়তো। বই এর ভাষা সহজ সাবলীল ছিল এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কিছুই লেখেনি। খুবই ভালো লেগেছে, দ্য গ্যাম্বিট ২ এর অপেক্ষায় রইলাম।

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
fouad hossen
fouad hossen ভেরিফাইড
21 Oct 2025

great book................

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)