ওয়ন ফ্লু ওভার দ্য কুকো’জ নেস্ট
বই কালেকশন

Buy ওয়ন ফ্লু ওভার দ্য কুকো’জ নেস্ট Online in Bangladesh

লেখক: কেন কেসি

3.67
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: কেন কেসি
  • Publisher: সফা প্রকাশনী
  • Number Of Pages: 272
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 300৳ 50040% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সাদা ইউনিফর্মে কালো মানুষ, হলরুমে নোংরা কার্যকলাপ চালাচ্ছিলো, আমি এসে পড়ার আগেই প্রমাণ সরিয়ে ফেলছে। ডর্ম থেকে বের হয়েই দেখি মেঝে মপ করছে ওরা, তিনজনেরই মেজাজ তিরিক্ষি, যেন জগতের সবকিছুর উপর ঘৃণা-দিনের এই সময়টা, কাজের জায়গাটা, আর যাদের নিয়ে তাদের কাজ-সবকিছু। এই মুহূর্তে ওদের সামনে পড়তে চাই না আমি। খুব ধীরে দেয়াল ঘেঁষে এগোতে লাগলাম, আমার ক্যানভাসের জুতোর উপর পড়া ধুলোর মত নিঃশব্দে, কিন্তু ওদের কাছে অনেক জটিল জটিল যন্ত্রপাতি আছে, আমার ভয় ধরা পড়ে গেল ওদের যন্ত্রে। আমার দিকে তাকালো ওরা, তিনজন একসাথে, কালো চেহারায় সাদা চোখগুলো পুরোনো রেডিওর পেছন থেকে বের করা টিউবের মত জ্বলজ্বল করছে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.67
(3 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
0%
3
0%
2
0%
1
33%
Abir Hasan
Abir Hasan ভেরিফাইড
29 Feb 2024

বইটি পড়ে আমি খুবই হতাশ। কারণ এর অনুবাদের মান...একেবারে আক্ষরিক ও কাঠখোট্টা। অনুবাদকের উচিত ছিল নিজেকে আরেকটু গ্রুম আপ করে তারপর এরকম একটা ক্লাসিক বইয়ের অনুবাদের কাজে হাত দেওয়া।

Shohan Khan
Shohan Khan ভেরিফাইড
14 Feb 2024

A Real Page Turner। একবার শুরু করলে যতক্ষণ পর্যন্ত না শেষ করা হবে ভালো লাগবে না । লেখক Mental Institute এ রোগীদের জীবন, তাদের অনুভূতি এতো চমৎকার এবং বিস্তারিতভাবে তুলে ধরেছেন সেটা বাংলাতে না পড়লে, শুধুমাত্র ইংরেজি মুভি দেখে অথবা ইংরেজি বই পড়ে বুঝতে পারতাম না।

SM Abu Taher
SM Abu Taher ভেরিফাইড
07 Feb 2024

কেমন হতে পারে একজন মানসিক রোগীর বর্ণনা করা কাহিনী, মানসিক হাসপাতালে তার জীবনযাপনের গল্প? এলোমেলো? খাপছাড়া? অর্থহীন? হয়ত বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হওয়াই স্বাভাবিক। কিন্তু অজস্র রূপকে বোনা কেন কেসির বইটি এখানে বাতিক্রম। বইয়ের শুরুতে মনে হয়েছিল আমি হয়ত ভুল ট্রেন এ উঠে পরেছি কিন্তু কিছুদূর পড়ার পর বুঝলাম গন্তব্য ঠিকি আছে। এরপর যতই সময় গিয়েছে গল্প আর বাস্তবের ব্যাবধান ততই কমে এসেছে। ম্যাক মারফি, চিফ কিংবা নার্স র‍্যাচেড এরা সবাই যেন এই সমাজেরই বিভিন্ন অংশের প্রতিনিধি। যেখানে কেও অত্যাচারী শাসক, শৃঙ্খলার নামে শিকল পরিয়ে অধিনস্তদের নিয়ন্ত্রনে রেখে নিজের ক্ষমতাকে নিরাপদ রাখাই যার ধর্ম। যেখানে কেও অদম্য প্রতিবাদী, জীবনকে দেখেছে এক অকৃত্তিম দৃষ্টিতে। কেও বা আবার নীরব দর্শক, কখনোবা তার চেয়ে বেশি কিছু! ক্ষমতাকে ক্রমাগত চ্যালেঞ্জ করে যাওয়া সেই বিদ্রোহীর সুবাদে, সম্পূর্ণ বিপরীতধর্মী দুই শ্রেণীর অবশ্যম্ভাবী লড়াই অনিবার্য পরিবর্তন নিয়ে আসে সংশ্লিষ্ট মানুষের জীবনে। এই প্রশ্নহীন দাসত্বের বিষণ্ণ সময়ে প্রচণ্ড প্রাসঙ্গিক একটা বই যা আমাকে অনেক কিহুই নতুন করে ভাবতে বাধ্য করেছে। মুভিটা দেখার পর থেকেই বইটা পড়ার ইচ্ছা ছিল। অসাধারণ গল্প। কিন্তু মূল বইটা অনেক কঠিন মনে হওয়ায় তা আর হয়ে ওঠেনি। এমন দুর্বোধ্য বইও যে এত সাবলীলভাবে অনুবাদ করা সম্ভব তা এই অনুবাদটা না পড়লে বুঝতাম না। সব মিলিয়ে সংগ্রহে রাখার মতো একটা বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

পৃষ্ঠা সংখ্যা কতো ? সাইজকি সাধারণ সকল বইয়ের মতোই নাকি ছোট সাইজ?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট ২৭২ পৃষ্ঠা, সাইজ সাধারণ সকল বইয়ের মতোই ধন্যবাদ।

প্রশ্ন

পৃষ্ঠা সংখ্যা কতো ? সাইজকি সাধারণ সকল বইয়ের মতোই নাকি ছোট সাইজ?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট ২৭২ পৃষ্ঠা, সাইজ সাধারণ সকল বইয়ের মতোই ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)