

Buy ঢাকায় ফাগুন Online in Bangladesh
লেখক: হাসান ইনাম
- Author: হাসান ইনাম
- Publisher: বাতিঘর প্রকাশনী
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
কালজয়ী একটি গল্প লেখার স্বপ্নে বিভোর থাকা লেখক হাসান মাহফুজ এক বিকেলে নিজের বাসাতেই পেয়ে গেল দারুণ এক গল্প। ঠিকানা ভুল করে তার দরজায় এসে কড়া নাড়ল এক আগন্তুক। ভুল ঠিকানা নাকি ভুল সময়? ঊনিশশো বিয়াল্লিশ থেকে কাদের সরদারের চিঠি হঠাৎ দুই হাজার বিশে চলে এল। আগান্তুকের সাথে সাধনা ঔষাধালয়ের শ্রী যোগেশ চন্দ্র ঘোষ আর ঢাকার প্রথম চলচ্চিত্রে অভিনয় করা হরিমতী বাঈজীর সাথেও দেখা হয়ে গেল হাসান মাহফুজের। রহস্যময়ী এই আগন্তুক কেন পিছু নিয়েছে? আর রেসকোর্স ময়দানে ঘোড়দৈাড়ের সময়ও বা কিভাবে গেল গেল সে? ভারতের আজমীর থেকে ঢাকার ইসলামপুরের ছোট্ট বাসা। সিপাহী বিদ্রোহের টালমাটাল সময়ের একদল কিশোর আর তরুণ লেখক জামিল–চিরকুটের মাধ্যমে টুকরো টুকরো কবিতার লাইন পাঠিয়ে কেউ কি গুপ্ত সংকেত দেয়ার চেষ্টা করছে? কিসের মধ্যে আছে হাসান মাহফুজ? নিছক ভ্রম নাকি দ্বান্দ্বিক বাস্তবতা? জহির, সালমা এবং হাসান মাহফুজের সাথে ঢাকার অলি-গলির ইতিহাস, রহস্য আর রোমাঞ্চের জগতে আপনাকেও স্বাগতম।
রিভিউ ও রেটিং (Review & Rating)

ঢাকার রহস্যময় দিক, ইতিহাস জানার জন্য যেকোনো বই খুব বেশিই টানে। সে আগ্রহ থেকে 'ঢাকায় ফাগুন' পড়া শুরু করলেও কৌতূহলে পানি ঢেলে দিয়েছে লেখক। প্লটটা আরো সাজিয়ে উপভোগ্য করতে পারত। একটা সময় মনে হয়েছে লেখক অস্থির হয়ে গিয়েছিল বইটা শেষ করার জন্য। অনেক সুতো ঠিকমতো জোড়া লাগাতে পারেনি। আমার ধারণা লেখকের চোখে ছিন্ন সুতোগুলো সেভাবে পড়েওনি।

চালিয়ে যান ইনাম ভাইয়া ! কাদের সরদারের চিঠি না আসুক,অন্য কারো আসবে ইনশাআল্লাহ!
খুব চমৎকার একটি বই। লেখকের লেখার স্টাইল খুব ভালো। শুভ কামনা রইলো।

view the book look ing like wow
নতুন হিসেবে খুবই ভাল।
প্রশ্ন ও উত্তর (Q/A)
How many pages
Dear customer, this book contains 192 pages. Thanks for your question.
ata ki hardcover naki paperback
প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
ata ki hardcover naki paperback
প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
How many pages
Dear customer, this book contains 192 pages. Thanks for your question.























