

Buy দ্য ফাইভ টেম্পটেশনস অব এ সিইও Online in Bangladesh
লেখক: প্যাট্রিক লিঞ্চিওনি
- Author: প্যাট্রিক লিঞ্চিওনি
- Publisher: অন্যরকম প্রকাশনী
- Isbn: 9789843431523
- Number Of Pages: 130
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2018
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘দ্য ফাইভ টেম্পটেশনস অব এ সিইও : এ লিডারশিপ ফ্যাবল’ বইয়ের অনুবাদকের কথাঃলেখক এই বইটির নাম দিয়েছেন ‘The Five Temptations of A CEO’। তিনি এই ‘সিইও” শব্দটি দিয়ে আসলে একজন ‘লিডার’ কে বুঝানোর প্রয়াস পেয়েছেন। একজন লিডার যখন তার দায়িত্ব ও ক্ষমতা পেয়ে যান, তখন তিনি নিজেকে একটু আলাদা ভাবতে শুরু করেন। অনেক সময় এই আলাদা ভাবাই তাকে ডুবিয়ে দেয়ার জন্য যথেষ্ট হয়ে দাড়ায়। যে লিডার তার ফলোয়ারদের কাতারে দাড়িয়ে নিজেকে ভাবতে পারেন না, সে খুব দ্রুতই ফলোয়ারদের নেতৃত্ব দেবার ক্ষমতা হারান। গ্রেট লিডার হতে হলে পাঁচটা টেম্পটেশনের উধের্ব উঠে কাজ করতে হয়। কোন একটা টেম্পটেশনের ফাঁদে পা দিলেই তার আর রক্ষে নেই। সবাই ভালো লিডার, সিইও, ম্যানেজার, সুপারভাইজর বা বস ইত্যাদি হতে পারেন না। এর মূল কারণ হলো, তাঁরা এক বা একাধিক টেম্পটেশনের মধ্যে ডুবে আছেন। মজার ব্যাপার হলো, তিনি মনের অজান্তেই ঐ টেম্পটেশনগুলোর মধ্যে আষ্ট্রেপৃষ্ঠে জড়িয়ে যান। সচেতন বা অচেতন অবস্থায় ঐ টেম্পটেশনগুলোয় ক্রমাগত একজন লিডারের ভবিষ্যৎ নষ্ট হয়।একজন মানুষ তার লিডারশিপ বাড়ানোর জন্য হয়ত ক্ৰমাগত চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এই টেম্পটেশনের ফাঁদে পড়ে তার সব কষ্ট বৃথা হয়ে যাচ্ছে। লেখক একটি রূপক গল্পের মাধ্যমে সুন্দরভাবে ঐ টেম্পটেশনগুলোকে ফুটিয়ে তুলেছেন। একজন সত্যিকারের লিডার এই গল্পের নাটকীয়তায় নিজেকে স্পষ্ট দেখতে পাবেন। তিনি নিজেকে নতুন করে আবিস্কার করতে পারবেন। ইগো, ফলোয়ারদের সাপোর্ট হারানোর ভয়, নিজেকে পারফেক্ট প্রমাণের চেষ্টা, ফলোয়ারদের সাথে ফলস হারমনি, ভালনার্যাবল হতে ভয় পাওয়া এই টেম্পটেশনগুলোয় জর্জরিত হয়ে গ্রেট লিডারশিপ মাথা ঠুকে মরছে।কিশোর বয়স থেকেই এই টেম্পটেশনগুলো জেনে নিয়ে সেগুলো ওভারকম করার ক্রমাগত প্রাকটিস করতে থাকলে গ্রেট লিডার হওয়ার পথ কেউ রুখতে পারবে না।-মোঃ মারুফ হাসান মনবীরবাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স এলাকারবাজার ডট কম’-এর সিইও'র কথাঃপ্যাট্রিক লিঞ্চিওনির ‘দ্য ফাইভ টেম্পটেশনস অব এ সিইও’ লিডারশিপ নিয়ে লেখা বিখ্যাত একটি বই। এলাকারবাজার ডট কম -এর মানবসম্পদ বিভাগে দায়িত্বরত ‘মোঃ মারুফ হাসান মনবীর’ খুব সহজ ও সাবলীল বাংলায় বইটির অনুবাদ করেছে। এই বইটির মুখবন্ধ লেখা বা লিডারশিপ নিয়ে কিছু লেখার মত নিজেকে যোগ্য মনে করি না। তবুও এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে কিছু জিনিস শেয়ার করছি।আমার ক্যারিয়ারের দীর্ঘতম অংশ ‘এলাকারবাজার’ কেন্দ্রিক। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত এলাকারবাজারতে বিভিন্ন লেভেলের টিমের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। সেখান থেকে বলতে পারি, একটা কোম্পানি বা টিমের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো এর মানুষগুলো। আর লিডারের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো এই মানুষগুলোকে ভালো রাখা।খুব সাধারণভাবে চিন্তা করলে একজন লিডার কয়েকজন টিম মেম্বারকে সাথে নিয়ে একটা টিমকে লিড দেন। টিমের কাজের জবাবদিহিতার দায়িত্ব থাকে লিডারের উপর, কিন্তু কাজগুলো করতে হয় টিম মেম্বারদের সাথে নিয়ে। ভিন্ন চিন্তা ভাবনার একাধিক মানুষ নিয়ে কোন একটা কাজ করা অনেক ক্ষেত্রেই লিডারের জন্য চ্যালেঞ্জিং মনে হয়। কিন্তু এই ভিন্নতাই একটা টিমের জন্য অনেক বড় একটা শক্তি।একজন ভালো লিডার টিমের জন্য নিজেকে অপ্রয়োজনীয় করে তোলেন। তাকে ছাড়াই যেন টিম পূর্ণ শক্তিতে চলতে পারে সেভাবে পুরো টিমকে তৈরি করতে হয়। কোন একটা সমস্যা নিজে সমাধান করার থেকে, টিম মেম্বারদের সমাধান করতে শেখানো লিডারের জন্য বেশি গুরুত্বপূর্ণ।একটা টিমের জন্য লিডারকে সব সময়ই কাজ করে যেতে হয়। টিম কোন একটা কাজ শেষ করে ফেলতে পারে, কোন একটা লক্ষ্যে পৌঁছাতে পারে, কিন্তু একটা টিমকে ডেভেলপ করা একজন লিডারের জন্য চলমান একটি কাজ।‘অন্যরকম গ্রুপ’ থেকে আমরা অন্যরকম বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। ‘এলাকারবাজার ডট কম’ও সেই একই পথে হাঁটছে। সুন্দর সুখী বাংলাদেশ গড়ার জন্য আমাদের ভালো লিডার দরকার, যারা নিজেরা ভালো থাকবে, আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবে, বাংলাদেশকে ভালো রাখবে।খায়রুল আনাম রনি সহ-প্ৰতিষ্ঠাতা ও সিইও এলাকারবাজার ডট কম
রিভিউ ও রেটিং (Review & Rating)
বইটা সম্পন্ন শেষ করেছি। দিনশেষে বলবো বইটা পড়ে অনেক কিছু শিখতে পারেন।
There are many temptations. Here are the great five.

চমৎকার বই৷ শুধুমাত্র সিইও না, সবার ই বইটি পড়া উচিত
ভালোমানের একটি মোটিভেশনাল বই। ভালো কিছু করা বা অর্জেনের জন্য অনন্য অনুপ্রেরনা হতে পারে বইটি।
একটি দলকে লিড করতে হলে, কি ধরনের কোয়ালিটি থাকতে হয় তা সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
English ta pete pari?
বইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৬০ কর্মদিবস সময় লেগে যেতে পারে। এই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারলে নিচের লিংকে গিয়ে ‘’ রিকুয়েস্ট ফর স্টক’’ এ ক্লিক করুন। https://www.rokomari.com/book/173158/the-five-dysfunctions-of-a-team-a-leadership-fable
boi ta ki available?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
English ta pete pari?
বইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৬০ কর্মদিবস সময় লেগে যেতে পারে। এই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারলে নিচের লিংকে গিয়ে ‘’ রিকুয়েস্ট ফর স্টক’’ এ ক্লিক করুন। https://www.rokomari.com/book/173158/the-five-dysfunctions-of-a-team-a-leadership-fable
boi ta ki available?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।























