

Buy দ্য ডলার কনভারসেশন Online in Bangladesh
লেখক: রাফি ইসলাম
- Author: রাফি ইসলাম
- Publisher: বর্ষাদুপুর
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
একজন ফ্রিল্যান্সারের পক্ষে স্কিল শেখার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে ঠিকভাবে উপস্থাপন করতে শেখা। শুধুমাত্র ভালো কাজ জানলেই হয় না; ক্লায়েন্টের কাছে আপনি কীভাবে কথা বলছেন, কীভাবে নিজের কাজের মূল্য বোঝাচ্ছেন সেটাও ঠিক করে দেয় আপনি সামনে এগোতে পারবেন কিনা। এই বইয়ে আমি দেখিয়েছি, কিভাবে একজন ফ্রিল্যান্সার English-এ professional অথচ human communication এর মাধ্যমে ক্লায়েন্টের মনে জায়গা করে নিতে পারেন এবং কিভাবে সেই কথাবার্তা ধীরে ধীরে রূপ নেয় একটি সফল প্রজেক্টে। The Dollar Conversation তৈরি হয়েছে আমার নিজের শেখা, বহু মেসেজ-ভিত্তিক এক্সপেরিমেন্ট, ক্লায়েন্ট রেসপন্স বিশ্লেষণ এবং সেইসব বাস্তব মুহূর্ত থেকে, যেখানে communication ই ছিল কাজ জেতার মূল চাবিকাঠি। আমি বিশ্বাস করি এই বই কেবল কনভারসেশন শেখাবে না, বরং আপনাকে ভাবতে শেখাবে, কীভাবে একজন পেশাদার হিসেবে নিজের voice তৈরি করা যায়।"The Dollar Conversation” শুধুমাত্র একটি বই নয় এটি একজন ফ্রিল্যান্সারের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং ক্লায়েন্টদের সঙ্গে অসংখ্য বাস্তব কথোপকথনের থেকে তৈরি একটি জীবন্ত গাইড। এই বইয়ে আপনি শিখবেন কিভাবে শুধু Hi বলার জায়গা থেকে Hire পর্যন্ত পৌঁছাতে হয়, কিভাবে professional ভাবে মেসেজ দিতে হয় এবং English-এ আত্মবিশ্বাসের সাথে নিজের কথা প্রকাশ করতে হয় যেন তা মানুষের কাছে পৌঁছায় কোনো translation এর মতো মুখস্থ ভাষায় না, বরং বিশ্বাসের ভাষায়।আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, অথবা অনেকদিন কাজ না পেয়ে হতাশ হয়ে থাকেন, তাহলে এই বই আপনার জন্য। কারণ এই বই শুধু কথা বলার উপায় শেখায় না, শেখায় কিভাবে বিশ্বাস তৈরি করতে হয়, সম্পর্ক গড়তে হয় এবং communication কে ইনকামের শক্তিতে রূপান্তর করতে হয়। এখানে রয়েছে বাস্তব ইনবক্স মেসেজ, Bangla-English মিশ্র ভাষায় তৈরি টেমপ্লেট এবং এমন mindset-ভিত্তিক কৌশল যা আপনাকে শুধু ক্লায়েন্ট জিততে নয়, মানুষ হিসেবে grow করতে সাহায্য করবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বাংলাদেশে আমি Super বেকার একজন ছেলে!! আমার মত দেশে অনেক-অনেক বেকার তরুণ, যুবক আছে যারা ফ্রিল্যান্সিং করার নামে betting সাইট গুলোতে বাজি ধরে, টাকা ছাড়ে, হারে loss খায়। যেমনটা আমিও ছিলাম।‘আমি AI নিয়ে একটি কোর্স করলাম Fiverr এ একাউন্ট খুলে GIG সাজিয়ে বসে রইলাম কোনো মেসেজ আসছে না।’এই পর্যন্ত আমার মত যদি কেউ এসে থাকেন! তাহলে তার জন্য একটা উপহার আছে! আর সেই উপহারটা হলো:- “The Dollar Conversation” রাফি ইসলামের এই বইটা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ যদি (ফ্রিল্যান্সিং Related) কোর্স সম্পূর্ণ করে, GIG তৈরি করে বসে থাকে। তাহলে তার কাজ:নিজেকে উপস্থাপন করার যে দক্ষতা টা সেটা অর্জন করা। আর সেই দক্ষতাটা অর্জন করার জন্য কোন কোর্স না এই বইটাই যথেষ্ট। কোন পাঠক যদি ৩ বার নিরিবিলি পরিবেশে সম্পূর্ণ মনোযোগ দিয়ে বইটা পড়ে! তাহলে গ্যারান্টি সে তার ক্লায়েন্টের সঙ্গে English এ যোগাযোগ করে Project সম্পুর্ণ করতে পারবে।আমি রকমারি টিমকে খুব দৃঢ়ভাবে অনুরোধ করতে পারি যে:- আপনার অযথা আজেবাজে Product Collect করার বদলে আপনাদের স্টকে এইরকম ফ্রিল্যান্সিং, পাইথন প্রোগ্রামিং ও কোডিং Related বই সংগ্রহ করুণ।যেগুলো আমরা ক্ষুদে ফ্রিল্যান্সাররা মনে মনে খুজতেছি!!
YouTube video তে এই বইয়ের চেয়ে ভালো ভাবে বলা আছে এই বই কিনে আমি loss করেছি, আর প্রচন্ড আফছোস করছি এখন 😖😖
Excellent product. Thank you Rafi Islam Bhai.
what a book.I only read 34 page but every page i am learning new things.Highly recommended for new freelancer.It will improve your communications skill like a magic.
আসলেই বলতে গেলে বইটি অনেক সুন্দর কিন্তু ডেলিভারি ম্যান প্রোডাক্টটি দিতে দেরি করেছে বইটি হাতে পেয়ে আমি অনেক আনন্দিত হয়েছি অনেক সুন্দর লেগেছে আমার































