Ai Powered কনটেন্ট ক্রিয়েটর
বই কালেকশন

Buy Ai Powered কনটেন্ট ক্রিয়েটর Online in Bangladesh

লেখক: রবিন রাফান

2.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: রবিন রাফান
  • Publisher: বর্ষাদুপুর
  • Number Of Pages: 160
  • Language: বাংলা
  • Edition: February 2026
৳ 332৳ 40017% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও অ্যাওয়ার্ডপ্রাপ্ত এআই এডুকেটর, কনটেন্ট ক্রিয়েটর এবং পরপর তিনটি বেস্ট সেলার বইয়ের লেখক রবিন রাফানের এটি চতুর্থ বই।আজকের দিনে কনটেন্ট ক্রিয়েশন শুধু শখ নয়, এটি একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার। যারা কনটেন্ট তৈরি করে নিজেকে পরবর্তী ধাপে নিয়ে যেতে চান, এই বইটি তাদের জন্য। নিজের বাস্তব অভিজ্ঞতা, শেখা ভুল এবং কাজের ফলাফল থেকে দেখানো হয়েছে কীভাবে AI ব্যবহার করে কম সময়ে বেশি, ভালো এবং ধারাবাহিক কনটেন্ট তৈরি করা যায়।এই বইয়ে step-by-step তুলে ধরা হয়েছে AI দিয়ে কনটেন্ট আইডিয়া বের করা, স্ক্রিপ্ট লেখা, পোস্ট প্ল্যান করা থেকে শুরু করে শুধুমাত্র মোবাইল অ্যাপ ব্যবহার করে ভিডিও কনটেন্ট শুট ও এডিট করার পুরো প্রক্রিয়া। নতুন হোন বা অভিজ্ঞ—দু’ধরনের কনটেন্ট ক্রিয়েটরই এখানে পাবেন ব্যবহারযোগ্য টুল, ওয়ার্কফ্লো এবং বাস্তব গাইডলাইন।সময় হয়ে গেছে কনটেন্ট ক্রিয়েটরদের স্কিল আপডেট করার। আজ প্রায় সব বড় social media platform AI-কে অফিসিয়ালি অনুমতি দিয়েছে, ফলে AI-based কনটেন্ট ও AI-based editing আর ভবিষ্যতের বিষয় নয়—এটাই বর্তমান বাস্তবতা। অল্প সময়ের মধ্যেই AI ব্যবহার করা ক্রিয়েটররা বিশ্বজুড়ে আগের চেয়ে বেশি reach, consistency এবং income তৈরি করতে পারছে।এই নতুন যুগে টিকে থাকতে হলে শুধু ট্যালেন্ট যথেষ্ট নয়, দরকার স্মার্ট workflow। AI কীভাবে আইডিয়া থেকে শুরু করে ভিডিও এডিটিং পর্যন্ত পুরো কনটেন্ট তৈরির প্রক্রিয়াকে সহজ করে দেয়—এই বইটি তারই একটি সম্পূর্ণ ও বাস্তব গাইড।

রিভিউ ও রেটিং (Review & Rating)

2.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
0%
3
0%
2
0%
1
100%
Md. Rabiul Islam
Md. Rabiul Islam ভেরিফাইড
23 Apr 2026

ইন্টারনেটে এই বইটার যে এতো এড দেখেছি ভেবেছিলাম না জেনে কি না কি । তাই বইটা কিনলাম। এরপর পড়ে দেখি যা বলা হয়েছে তার উল্টা। এক কথায় পুরাই ফালতু একটা বই। এটা কোনো কাজের বই না। একজন নতুন লোক এই বই পড়ে কিছুই শিখতে পারবে না। এমনকি অভিজ্ঞ ব্যক্তিও কিছুই বুঝতে পারবে না। এটা কোনো কাজের বই না। তবে বইয়ের দাম টা কিন্তু খুব বেশি। কারো যদি টাকা অপচয় করার ইচ্ছা থাকে, তাহলে বইটা কিনতে পারেন। আর যদি কিছু শিখতে চান, তাহলে এই লেখকের বই এড়িয়ে চলুন এবং অন্য কোনো লেখকের বই পড়ুন। এই বইটাকে আমি ১০ এর মধ্যে ০০ (শূণ্য) দিলাম।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)