

Buy ফ্রিল্যান্সিং : ইন্টারনেট থেকে আয় Online in Bangladesh
লেখক: ফ্রিল্যান্সার নাসিম
- Author: ফ্রিল্যান্সার নাসিম
- Publisher: শব্দশৈলী
- Isbn: 9789849472353
- Number Of Pages: 120
- Language: বাংলা
- Edition: 1st Published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
"ফ্রিল্যান্সিং : ইন্টারনেট থেকে আয়" বইয়ের সংক্ষিপ্ত কথা:সর্বপ্রথম বলতে চাই, আমি নিজেকে কখনই একজন লেখক মনে করতে চাই না বা লেখক হওয়ার যোগ্যতাও রয়েছে বলে মনে করি না। এই বইতে যা লিখেছি তা শুধুমাত্রই আমার অভিজ্ঞতার কথা। যা আমার ভিডিওতে অসংখ্যবার শেয়ার করেছি। হয়তো ইন্টারনেট জগতের এই ভিড়ে অনেকেই সেগুলোকে মিস করেছেন। বিগত ২ বছর যাবত ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং নিয়ে ইউটিউব ও ফেইসবুকে বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করে দেখেছি এই ফ্রিল্যান্সিং বা অনলাইনে ইনকাম করে অর্থ উপার্জন করার ব্যাপারে এখনও মানুষের প্রচুর অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। আর যার জন্য প্রতিনিয়ত বিভিন্ন রকম গাইডলাইন মূলক ভিডিও তৈরি করে যাচ্ছি। কিন্তু তারপরেও অনেকেরই গাইডলাইনের ঘাটতির অভাব উপলব্ধি করতে পারি। আর তাই পুরো ব্যাপারটি নিয়ে বই আকারে এক সিরিয়ালে আলোচনা করার পদক্ষেপ নেয়া। যা একজন মানুষের হাতে থাকলে তিনি ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্নকে আরও অনেকদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন।
রিভিউ ও রেটিং (Review & Rating)

This book is just about some general info & nothing deep here to learn. but yeah it has a good side like who are fresh beginner & wanna know various & types of freelance to gather some basic info to choose a path for their future journey. Though I purchased this book from here when it was published for the first time of days. Suddenly appeared & sharing my thoughts about this book. Though It wasn't suitable for me but may for others. Thank you. 🎓



অনেক সুন্দর ও তথ্যবহুল একটি বই। আমার কাছে খুব ভালো লেগেছে। বিষয়গুলো নাসিম ভাই খুব সুন্দর করে উপস্থাপন করেছেন, যা সচরাচর কেউ করেন না। এই বইটিতে একটা কথা আমার খুব ভালো লেগেছে। আর সেটা হচ্ছে: “আমরা অনেকেই বলে থাকি যে, দেশে চাকরি পাওয়া যায় না। আবার অন্যদিকে বলা হয় যে, যোগ্য প্রার্থী নেই। কিন্তু বাস্তব হলো, যোগ্য ক্যারিয়ার পরিকল্পনা নেই।”
One of the worst books. What did you think, author? Do you think a book is a good book if you just include random 1-page descriptions of some topics? Before publishing a book again, read a good freelancing book to get some idea. I feel sorry for the people who trust you and bought the book afterward. Shame on you.

#পাঠ_প্রতিক্রিয়া বই : ফ্রিল্যান্সিং (ইন্টারনেট থেকে আয়) লেখক : ফ্রিল্যান্সার নাসিম প্রকাশনী : শব্দশৈলী ক্যাটাগরি : ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং মুদ্রিত মূল্য : ২৫০৳ পৃষ্ঠা : ১২০ বইটি রকমারি বইমেলার বেস্টসেলার চার্টের ২য় স্থানে রয়েছে। বইটি এই স্থানে থাকার পেছনের কারণ হিসেবে আমার মনে হয়েছে, আমরা যখনি কোন কাজ শেখার ব্যাপারে আগ্রহী হয়ে উঠি কিন্তু সঠিক গাইডলাইন এর অভাবে অতি দ্রুতই আমারা আবার আগ্রহ হারিয়ে ও ফেলি। এই বইটি পড়ে পাঠক জানতে পারবে 'ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং' কি? এই পেশায় কিভাবে আসা যায়, কিভাবে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করতে হবে ইত্যাদি। বাংলাদেশ বর্তমানে ফ্রিল্যান্সিং এ বিশ্বের দ্বিতীয় স্থান অর্জন করেছে। ভবিষ্যতে এ পেশায় আসতে আগ্রহী ব্যক্তিদেরকে এই বইটি বেশ ভালো গাইডলাইন প্রদান করবে,যা তাদের আগ্রহকে আরও বেগবান করতে সাহায্য করবে। বইটিতে ফ্রিল্যান্সিং এর প্রায় ১৬টি ক্যাটাগরি আলোচনা করা হয়েছে। বইটি আপনাকে কোন কাজ শেখাবে না কিন্তু আপনাকে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং-এর কাজ শেখা বা ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি করতে হবে না হবে, কোন ক্যাটাগরির জন্য কি কি ধরণের কাজ শিখতে হবে না হবে ইত্যাদি নিয়ে পুর্নাঙ্গ ধারণা দেবে বলে আশা করা যায়।

যে সমস্ত তথ্য এই বইটির মধ্যে তুলে ধরা হয়েছে তা খুবই নগণ্য কারণ এগুলো এখন মানুষের কমনসেন্সের ব্যাপার ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং কিভাবে কাজ করে ফ্রিল্যান্সিং আমাদের দেশের কতটুকু ভূমিকা রেখেছে অর্থনীতিতে এবং একজন ব্যক্তি সাধারণের আর্থিক অবস্থান তুলে ধরার জন্য আর্থিক পরিবর্তনের জন্য ফ্রিল্যান্সিং কিভাবে কাজ করে তার কোন কিছুই এর মধ্যে উল্লেখ নেই। অর্থ খরচ করে এই সমস্ত ভুলভাল তথ্য সম্বলিত বই কেনার কোন মানেই হয় না এবং দুঃখ লাগে একটি বই এভাবে কিভাবে রেট করছে এরা কেউ পাঠক নাকি এদের সাধারণ জ্ঞানের কমতি রয়েছে কি সমস্ত তথ্য
প্রশ্ন ও উত্তর (Q/A)
আমার এই বই টি লাগবে
দুঃখিত, বইটা বর্তমানে ছাপা নেই। প্রকাশনীতে নতুন করে ছাপানো হলে তখন থেকে পাওয়া যাবে। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
আমার এই বই টি লাগবে
দুঃখিত, বইটা বর্তমানে ছাপা নেই। প্রকাশনীতে নতুন করে ছাপানো হলে তখন থেকে পাওয়া যাবে। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।























