

Buy সুলতান সাইফুদ্দিন কুতুজ দ্য ব্যাটালিয়ন Online in Bangladesh
লেখক: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
- Author: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
- Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
- Isbn: 978984887960
- Number Of Pages: 288
- Language: বাংলা
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
”সুলতান সাইফুদ্দিন কুতুজ দ্য ব্যাটালিয়ন” বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি : তাতার ও মঙ্গোল, মামলুক, আইন জালুত, শাজারাতুদ-দুর, সাইফুদ্দিন কুতুজ, রুকনুদ্দিন বাইবার্স এগুলো এখন বাংলাভাষাভাষী মানুষের কাছে পরিচিত নাম। এসব নিয়েই রচিত গবেষণাধর্মী এ ইতিহাসগ্রন্থটি। এ গ্রন্থটিতে মঙ্গোলদের মোকাবিলায় মামলুকদের সার্বিক তৎপরতা তুলে ধরা হয়েছে, তাদের সংগ্রামের কথা সুচারুরূপে ব্যক্ত করা হয়েছে। তেমনিভাবে সাইফুদ্দিন কুতুজের জীবনীও বর্ণিত হয়েছে। মঙ্গোলদের মোকাবিলায় যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে তাঁর দক্ষতার কথাও তুলে ধরা হয়েছে; সাথে কিছুটা বিশ্লেষণসহ আইন জালুতে মুসলমানদের বিজয়ের কারণগুলোও উল্লেখ করা হয়েছে। শাসনক্ষমতা লাভের নীতিমালা এবং ইতিহাসের শিক্ষাও উদ্ঘাটন করা হয়েছে। আইন জালুতে বিজয়ের গুরুত্বপূর্ণ কারণগুলো ছিল—বিচক্ষণ নেতৃত্ব, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, সুস্পষ্ট লক্ষ্য, বিশুদ্ধ চিন্তাচেতনা, শাহাদতের আকাঙ্ক্ষা, উম্মাহর শত্রুদের সাথে বন্ধুত্বহীনতা, যোগ্য লোকের কাছে দায়িত্ব অর্পণ, শক্তিশালী বাহিনী, জিহাদের পুনর্জাগরণ ও উপায়-উপকরণ গ্রহণ; তেমনিভাবে সামরিক প্রশিক্ষণের সাথে আদর্শিক দীক্ষা, ক্রমাগত প্রশিক্ষণ, পরিকল্পনা প্রণয়নের প্রতিভা, সাইফুদ্দিন কুতুজের দূরদৃষ্টি ও বিচক্ষণ রাজনীতি, মামলুকবাহিনীতে বিজয়ী দলের গুণাবলি পাওয়া যাওয়া, পর্যায়ক্রমিক আদর্শ ও প্রতিরোধ-পরিকল্পনার উত্তরাধিকার, আলেমদের সাহায্য ও পরামর্শ চাওয়া, দুনিয়াবিমুখতা, মঙ্গোল রাজপরিবারে ভেতরগত দ্বন্দ্ব এবং জালিম ও অবাধ্যদের পাকড়াও করার ব্যাপারে আল্লাহর রীতি ইত্যাদি ছিল আইন জালুতে বিজয়ের অন্যতম কিছু কারণ। এ গ্রন্থের মাধ্যমে আমরা মামলুক শাসনামল সম্পর্কে ব্যাপক শিক্ষার্জন করতে পারব। এ বই আমাদের আরও অনেক গ্রন্থের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। ফলে সেগুলোর দ্বারাও আমরা উপকৃত হতে পারব।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বইটি অনেক ভালো।
ভাল
যুক্ত অক্ষরের ব্যাপারটা খুবই বিরক্তিকর হয়েছে ।

এই বইটি পড়ে বুঝতেপারলাম তাতার হুমকিতে যখন মুসলিম জাতি প্রায় ধংসের দারপ্রান্তে তখনেই আলো হিসাবে আসে আইনে জালুতের অপ্রত্যাশিত বিজয়। আইলে জালুতে কুতুজের বিজয়ের আগে হালাকু খান কারও কাছে পরাজিত হয়নি; ফলে স্বভাবতই সে বিজয়ের আকাঙ্ক্ষা করেছিল কিন্তু কুতুজ তা হালাকুর জীবদ্দশায় হতে দেয়নি। আইনে জালুতের কাহিনি ছাড়াও বইটিতে স্থান পেয়েছে মামলুকদের উত্থান থেকে তাদের রাজত্ব
ইতিহাসে আইন জালুতে বিজয়ের গুরুত্বপূর্ণ কারণগুলো ছিল—বিচক্ষণ নেতৃত্ব, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, সুস্পষ্ট লক্ষ্য, বিশুদ্ধ চিন্তাচেতনা, শাহাদতের আকাঙ্ক্ষা, উম্মাহর শত্রুদের সাথে বন্ধুত্বহীনতা, যোগ্য লোকের কাছে দায়িত্ব অর্পণ, শক্তিশালী বাহিনী, যুদ্ধের জন্য প্রস্তুতী, উপায়-উপকরণ গ্রহণ; তেমনিভাবে সামরিক প্রশিক্ষণের সাথে আদর্শিক দীক্ষা, ক্রমাগত প্রশিক্ষণ, পরিকল্পনা প্রণয়নের প্রতিভা। সাইফুদ্দিন কুতুজ দূরদৃষ্টি ও বিচক্ষণ রাজনীতিবীদ ছিলেন। তেমনি মামলুকবাহিনীতে বিজয়ী দলের গুণাবলি পাওয়া যাওয়া, পর্যায়ক্রমিক আদর্শ ও প্রতিরোধ-পরিকল্পনার উত্তরাধিকার, আলেমদের সাহায্য ও পরামর্শ চাওয়া। এছাড়া দুনিয়াবিমুখতা, মঙ্গোল রাজপরিবারে ভেতরগত দ্বন্দ্ব এবং জালিম ও অবাধ্যদের পাকড়াও করার ব্যাপারে আল্লাহর রীতি ইত্যাদি ছিল আইন জালুতে বিজয়ের অন্যতম কিছু কারণ। . ড. আলি সাল্লাবির রচিত এ গ্রন্থের মাধ্যমে আমরা মামলুক শাসনামল সম্পর্কে ব্যাপক শিক্ষার্জন করতে পারব। এ বই আমাদের আরও অনেক গ্রন্থের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। ফলে সেগুলোর দ্বারাও আমরা উপকৃত হতে পারব। . বই: সুলতান সাইফুদ্দিন কুতুজ দ্য ব্যাটালিয়ন লেখক: ড. আলি মুহাম্মদ সাল্লাবি প্রকাশনী: কালান্তর প্রকাশনী























