

Buy স্টোরি অব বিগিনিং Online in Bangladesh
লেখক: ওমর সুলেইমান
- Author: ওমর সুলেইমান
- Publisher: গার্ডিয়ান পাবলিকেশনস
- Isbn: 978-984-8254-52-3
- Number Of Pages: 240
- Language: বাংলা
- Edition: দ্বিতীয় সংস্করণ :২০ জুন, ২০২১
পণ্য সারসংক্ষেপ (Summary)
জনপ্রিয় দা’ঈ ইলাল্লাহ ওমর সুলেইমান ‘The Beginning and The Ending’ শিরোনামে ৭০ পর্বের একটি সিরিজ বক্তব্য প্রদান করেন। ইবনে কাসিরের বিখ্যাত ‘আল বিদায়া ওয়ান নিহায়া’ গ্রন্থের ওপর ভিত্তি করে এই সিরিজ বক্তব্য তিনি এক বছর ধরে ধারাবাহিকভাবে উপস্থাপন করেছেন। প্রাথমিকভাবে সৃষ্টির ইতিহাস প্রসঙ্গে আমরা যা জানি এবং এর বাইরে আরও যেসব বার্তা আছে, সেগুলোও ধারবাহিকভাবে আলোচনায় নিয়ে আসা হয়েছে। বিশেষ করে হাশরের দিন, হাশরের দিন সম্পর্কিত বিজ্ঞান, জান্নাত, জাহান্নামের বিষয়গুলো খুবই চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কীভাবে মানুষ, বিশাল পৃথিবী, ভূমণ্ডল, নভোমণ্ডল, ফেরেশতা, জিন, প্রাণিকুল সৃষ্টি হলো, সে প্রসঙ্গে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করা হয়েছে। রাসূল ﷺ-এর জীবনের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে অনুপম ভঙ্গিতে। রাসূল ﷺ-এর ওফাতপরবর্তী শতাব্দীগুলোতে ঘটে যাওয়া বেশকিছু গুরুত্বপূর্ণ ঘটনা; বিশেষত সেই শতাব্দীতে উল্লেখযোগ্য ঘটনাসমূহের সাথে ইসলামের ইতিহাস কীভাবে আবর্তিত হলো, তাও আলোচিত হয়েছে। তার সাথে যোগসূত্র স্থাপন করে খুবই সাবলীল ভাষায় বর্তমান সময়টাকেও পর্যবেক্ষণ করা হয়েছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বই,,,যখন পড়েছি তখন মনে হয়েছে এটা যেন আমাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে । অনেক তথ্যবহুল বই এটা ...
khubi valo anubad
আমি খুব সাধারণ পাঠিকা। যে বই পড়ি মনোযোগ দিয়েই পড়ার চেষ্টা করি। বেশ কিছুদিন আগে গার্ডিয়ানের অনালোচিত একটি বই পড়েছি। নাম : স্টোরি অব বিগিনিং। আমার মনের মধ্যে দুনিয়া সৃষ্টি নিয়ে অনেক প্রশ্ন জন্ম নিয়েছিল। যেগুলোর যুতসই উত্তর কোথাও খুঁজে পাইনি। ফলে প্রশ্নগুলো ওভাবেই থেকে যায়। একদিন হাতের নাগালে এই বইটি পেলাম। নাম দেখে বোঝার উপায় নেই যে, এই বইটিতেই রয়েছে আমার প্রশ্নগুলোর যথাযথ জবাব। প্রতিটি অধ্যায় পড়ছিলাম, আর মনে হচ্ছিল, আমি আমার জবাব খুঁজে পাচ্ছি। ফেরেশতা, জিন, শয়তান, ভাগ্য, সৃষ্টির ইতিহাস, আদম আ-এর পরিণতি ইত্যাদি নিয়ে আলোচনা আমাকে বইটি শেষ না করে থাকতে দেয়নি। লেখক খুবই সহজ-সাবলিল করে তুলে ধরেছেন। গার্ডিয়ানের এই বইটি সত্যই অনন্য। ধন্যবাদ গার্ডিয়ান।
জনপ্রিয় দা’ঈ ইলাল্লাহ ওমর সুলেইমান ‘The Beginning & The Ending’ শিরোনামে ৭০ পর্বের একটি সিরিজ বক্তব্য প্রদান করেন। ইবনে কাসিরের বিখ্যাত ‘আল বিদায়া ওয়ান নিহায়া’ গ্রন্থের ওপর ভিত্তি করে এই সিরিজ বক্তব্য তিনি এক বছর ধরে ধারাবাহিকভাবে উপস্থাপন করেছেন। হাশরের দিন, হাশরের দিন সম্পর্কিত বিজ্ঞান, জান্নাত, জাহান্নামের বিষয়গুলো খুবই চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কীভাবে মানুষ, বিশাল পৃথিবী, ভূমণ্ডল, নভোমণ্ডল, ফেরেশতা, জিন, প্রাণিকুল সৃষ্টি হলো, সে প্রসঙ্গে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করা হয়েছে। রাসূল ﷺ-এর জীবনের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে অনুপম ভঙ্গিতে। রাসূল ﷺ-এর ওফাতপরবর্তী শতাব্দীগুলোতে ঘটে যাওয়া বেশকিছু গুরুত্বপূর্ণ ঘটনা; বিশেষত সেই শতাব্দীতে উল্লেখযোগ্য ঘটনাসমূহের সাথে ইসলামের ইতিহাস কীভাবে আবর্তিত হলো, তাও আলোচিত হয়েছে। তার সাথে যোগসূত্র স্থাপন করে খুবই সাবলীল ভাষায় বর্তমান সময়টাকেও পর্যবেক্ষণ করা হয়েছে।
Too much good























