

Buy রিযিক্ব Online in Bangladesh
লেখক: আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক
- Author: আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক
- Publisher: নিবরাস প্রকাশনী
- Number Of Pages: 94
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
"রিযিক্ব" বই সম্পর্কে কিছু কথাঃ মানুষ মাত্রই রিযিক নিয়ে চিন্তিত। রিযিকের চিন্তা মানুষকে এতটাই বিবেকহীন করে দেয় যে, হালাল-হারাম বিবেচনা করার মতাে ফুরসতটুকুও সে পায় না। বৈধ-অবৈধ যেভাবেই হােক না কেন, অধিক থেকে অধিক উপার্জনের চেষ্টাই থাকে মুখ্য। আর এটাই ভােগবাদী দুনিয়ার সবচেয়ে নির্মম বাস্তবতা। যেখানে রিযিকের ক্ষেত্রে ভাগ্যের কথা বলা সেকেলে। যেখানে হালাল-হারামের বাছ-বিচার করা পাগলামির নামান্তর। রিযিকে বরকতের উপলব্ধি যেখানে গৌণ। ‘দুনিয়াটা মস্ত বড়! খাও দাও! ফুর্তি করাে!' এই বাক্যই যে জীবনের মূলমন্ত্র। এই বইয়ে আপনি দেখতে পাবেন বস্তুবাদী দুনিয়ার মূল্যহীন ও ধোঁকায় পরিপূর্ণ নিষ্ঠুর চেহারা। দেখবেন রিযিক বৃদ্ধির সাথে আধ্যাত্মিকতার কী গভীর সম্পর্ক! অনুভব করবেন বরকতের বাস্তবতা ও প্রয়ােজনীয়তা। ধন-সম্পদের বিপরীতে খুঁজে পাবেন মানসিক শান্তির মূল্য। রিযিক নিয়ে চিন্তিত প্রতিটি মানুষের চিন্তার উপশম, ক্ষুধার খােরাক ও রােগের আরােগ্য রয়েছে বইটিতে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

রিযিক্ব নিয়ে লেখা আব্দুল্লাহ্ ভাই এর লেখাগুলো খুবই বাস্তবসম্মত উপমার সমন্বয়ে তৈরি। আমার তো খুব ভালো লেগেছে। আপনারা চাইলে নিতে পারেন।

প্রত্যকে পুরুষ মানুষের উপার্জন শুরু করার আগে অন্তত একবার জন্য হলেও এই বইটি পড়া উচিৎ।
বইটি অসম্ভব সুন্দর, আলহামদুলিল্লাহ আজকেই পড়া শেষ করলাম, আল্লাহ আব্দুল্লাহ ভাইয়ের হায়াত বাড়িয়ে দিন, আমাদের আরও সুন্দর সুন্দর বই উপহার দিক আমিন

আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা জন্য যা-ই লিখে রেখেছেন তাইই আপনি পাবেন। ১টি শস্যদানাও যদি আপনার রুযিতে থাকে তাহলে সেটা আপনি পাবেনই। রিযিক্ব আল্লাহ্'র পক্ষ থেকে আসে। এই বইটা পড়তে পারেন।
অসাধারণ একজন ব্যক্তির অসাধারণ একটা বই। ধন্যবাদ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইকে এমন খুব সুন্দর একটি বই লেখার জন্য
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটির টোটাল পেইজ কত
জি, ৯৪ পৃষ্ঠার বই
papaerback ar ?
প্রিয় গ্রাহক, জি, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।
বইটির টোটাল পেইজ কত
জি, ৯৪ পৃষ্ঠার বই
papaerback ar ?
প্রিয় গ্রাহক, জি, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।























