

Buy ডাবল স্ট্যান্ডার্ড-৩ Online in Bangladesh
লেখক: ডা. শামসুল আরেফীন
- Author: ডা. শামসুল আরেফীন
- Publisher: সন্দীপন প্রকাশন লিমিটেড
- Number Of Pages: 184
- Language: বাংলা
- Edition: 2nd Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
২০১৭ সালে ডাবল স্ট্যান্ডার্ড-১ এর পাঠকপ্রিয়তার পর নারীবিষয়ক অভিযোগগুলো নিয়ে ২০২০ সালে আসে ডাবল স্ট্যান্ডার্ড-২। এবার আরও কিছু অভিযোগ নিয়ে একই ধাঁচে এলো ডাবল স্ট্যান্ডার্ড-৩। বইয়ে আলোচিত বিষয়গুলোর কয়েকটি সরাসরি ঈমানের সাথে সম্পর্কিত। যেমন কুরআন-হাদিস কীভাবে সংকলন হয়েছে, সেটা জানাটা ঈমানের অংশ। ঠিক কীসের উপর আমরা ঈমান এনেছি, সেটা কতটুকু বিশুদ্ধ, এ ব্যাপারে সংশয় একেবারে ঈমানে গিয়ে কোপ দেয়। যে জান্নাতের স্বপ্ন আমরা দেখি, তার ব্যাপারে সংশয় থাকাটা ঈমানের রোগ। জান্নাতের জীবন্ত চিত্র, তাজা অনুভূতি থাকাটা ঈমানের স্বাদ এনে দেয়। এরকম কিছু মৌলিক বিষয় নিয়ে আলাপ করেছি এবার। গল্পের ছাঁচে ফেলে যুক্তিতর্কগুলোকে সুস্বাদু করবার সেই চিরচেনা ভঙ্গিতে।গল্পের নায়ক-নায়িকারা বিভিন্ন ক্যাম্পাসের, যাতে এদের মাঝে পাঠক নিজেকে খুঁজে পায়। আমার লেখালেখির আরেকটা উদ্দেশ্য ইসলামের কর্মী তৈরি করা। এই চরিত্রগুলোর মাধ্যমে আমি তরুণদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তাদের দায়িত্ব। গল্পের নায়ক-নায়িকাদের মতো তারাও যেন নিজ নাগালে আপন সামর্থ্য মোতাবেক দাওয়াতের কাজকে জীবনের মিশন হিসেবে নেয়, এটাই আমার স্বপ্ন। গল্পের মতো করেই কখনও যুক্তি, কখনও আবেগ, কখনও মমতা দিয়ে তারা যেন উদাসীন-সংশয়ী এতিম উম্মাতের উপর নবিওয়ালা জিম্মাদারি আদায় করে, এটাই ওসীয়ত। বইটি পাঠের শুরুর ‘আপনি’ আর শেষের ‘আপনি’র মাঝে সামান্যতম ফারাকও যদি টের পান, সেটাই বইয়ের সার্থকতা। . বই- ডাবল স্ট্যান্ডার্ড ৩ লেখক- ডা. শামসুল আরেফীন সম্পাদনা- মুফতি আবদুর রহমান পৃষ্ঠা- ১৮৪
রিভিউ ও রেটিং (Review & Rating)
মাস্টারপিস একটা বই। ইসলামে বউ শাশুড়ীর সংসারের ভালোবাসা, শ্রদ্ধা, মা বাবার ভালোবাসা নিয়ে একটি বই বা উপন্যাস আশা করি প্রিয় লেখক আপনার থেকে

Nice book
সেরা
outstanding
কিছুটা পড়েছি। অসাধারণ লেগেছে। আসলে শক্তি ভাইয়ের সব বইগুলোই অসাধারণ। "মুমিনের ক্যারিয়ার ভাবনা", "মিশন ইসলাম" এই বইগুলোও আমার প্রিয়। উনি একজন বিসিএস(স্বাস্থ্য) ক্যাডার, সরকারি মেডিকেল কলেজের শিক্ষক। তারপরেও নাস্তিকতা, পশ্চিমা মতবাদ, সংশয়বাদ এসবের বিরুদ্ধে অসাধারণ লিখে যাচ্ছেন প্রতিনিয়ত
প্রশ্ন ও উত্তর (Q/A)
eta ki paperback?
প্রিয় গ্রাহক, জি, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।
eta ki paperback?
প্রিয় গ্রাহক, জি, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।























