

Buy সুন্নী ওহাবী রেজভী পরিচিতি Online in Bangladesh
লেখক: মাওলানা নুরুল আমীন আউলিয়াপুরী
- Author: মাওলানা নুরুল আমীন আউলিয়াপুরী
- Publisher: আনোয়ার লাইব্রেরী
- Number Of Pages: 112
- Language: বাংলা
- Edition: 4th printed, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
সূচিপত্র* প্রথম অধ্যায় * সুন্নি পরিচিতি* খারেজী পরিচিতি* শিয়া সুন্নিদের মতপার্থক্যের সূত্র* সুন্নি তথা আহলে সুন্নত ওয়াল জামাআাতের উৎস* ৭৩ দলের জান্নাতী দল কোনটি?* উম্মাতের মুহাম্মাদী ৭৩ দলে বিভক্ত হওয়ার কারণ* চার মাজহাবের মধ্যে মতানৈক্য কেন তারা কি সকলে সুন্নি নয়?* সুন্নি হওয়র রূপ রেখা কি? দ্বিতীয় অধ্যায় :* ওহাবী পরিচিতি* ওহাবী পরিচিতিতে মিথ্যার আশ্রয়* উপমহাদেশের দেওবন্দী ওলামা অনুসারীদেরকে ওহাবী বলার কারণ* ওহাবী প্রচারে রাজাকার ও ইংরেজী দালাল* ওহাবী পরিচয়ে শয়তান রাজাকার শিং সম্পর্কীয় হাদীসে রেজভীদের অবব্যাখ্যা* ওহাবীর সাথে দেওবন্দী ওলামাদের কোন সম্পর্ক না থাকার জ্বলন্ত প্রমাণ* বর্তমান তাবলীগিরা কি ওহাবী? তৃতীয় অধ্যায় : * জামাআতে তাবলীগের উপর নানা ভ্রান্ত অভিযোগ ও তার জবাব* জামাআতে তাবলীগিদের প্রতিষ্ঠাতা ছয় উসূলের আবিষ্কারক তিনিই* ইলিয়াছ আমাদের রাসূল (সা:) কে শেষ নবী মানে না* তাবলীগিরা মসজিদে অবস্থান করে খাওয়া দাওয়া ও ঘুমানোর মাধ্যমে বেয়াদবী করে* তাবলীগিরা বিধর্মীদের দাওয়াত না দিয়ে মুসলমানদেরকে কালিমার দাওয়াত দেয়* হযরত নবী কারীম (সা:) সাহাবী তাবেঈ, তাবয়ে তাবেঈর যুগে চিল্লা ছিল না চতুর্থ অধ্যায় : * কোরআন হাদীসে তাবলীগের হুকুম ও তাবলীগিদের ওহাবী বলা মিথ্যা অপবাদ* উত্তম ওয়াজ ও হেকমতের মাধ্যমে আল্লাহর পথে ডাকা* সর্বশ্রেষ্ঠ ঐ ব্যক্তির কথা যিনি আল্লাহর পথে ডাকে* মঙ্গলের প্রতি আহবানকালী প্রকৃত সফলকামী* শ্রেষ্ঠ উম্মত হওয়ার তাৎপর্য* নছীহত মোমেনদের জন্য উপকারী* দাওয়াতের কাজে অবহেলাকারী বণী ঈসরাঈলের মত অভিশপ্ত* দাওয়াতে তাবলীগের কাজ না করলে দোয়া কবূল হয় না* সৎকাজে আদেশ অসৎকাজে নিষেধ পরিত্যাগ করিয়া ওহীর বরকত হতে বঞ্চিত পঞ্চম অধ্যায়: * রেজভী পরিচিতি* রেখা খাঁর জন্য মৃত্যু* আমাদের দেশের রেজভীর রেজা খাঁর অনুসারী হওয়ার প্রমাণ* রেজভীরা সুন্নি দাবীদার* রেজভীরা মক্কা মদীনার ফতোয়া চোর* রেজভীদের ফতোয়ায় রেজভীরা কাফের* রেজভীরা মুসলিম সেনাপতি ইস্মাঈল (রহ.) কে কাফের সাজাতে গিয়ে* রেজভীরা জৌনপুরী পীর সাহেব (রহ.) কে সুন্নি বলার কারণ* রেজভীরা পবিত্র মক্কা-মদীনার মুসলমানদেরকে কাফের সাজাতে গিয়ে* রেজভীর যোগ্যতার চেয়ে উপাধি বেশী ষষ্ঠ অধ্যায় : * রাসূল (সা:) এর প্রতি ভালবাসা ও তাঁর অনুকরণ* সাহাবাদের ভালবাসার বিভিন্ন নমুনা* হযরত আবূ বকর সিদ্দিক (রা:) এর ইসলাম ঘোষণা ও নির্যাতন ভোগ* ইসলামে নতুন করে সংযোজন ও সংকোচনের অধিকার নেই* রাসূল (সা:) এর অনুকরণ* রেজভীরা রাসূল (সা:) এর ভালবাসার দাবীদার* রাসূল (সা:) এর ভালবাসার পদ্ধতি* একটি ভ্রান্ত ধারণা* রেজভীদের গোমর ফাঁক সপ্তম অধ্যায় :* রেজভীদের কয়েকটি ভ্রান্ত আক্বিদা ও তার জবাব* রাসূল (সা:) জাতির নূরের তৈরি* রাসূল (সা:) খোদার জাত না বলে নূরের তৈরি বলা্ যাবে* রাসূল (সা:) জাতি নূরের তৈরি স্বপক্ষে রেজভীদের দলিল* রাসূল (সা:) জাতি নূর বা তার দেহ নূরের তৈরির বিপক্ষে আহলে সুন্নহের দলিল রেজভীদের দলিলের জবাব* রেজভীরা রাসূল (সা:) কে জাতি নূর বলার রহস্য* রাসূল (সা:) গায়েব জানেন* রাসূল (সা:) আলিমুল গায়েব নন পবিত্র কোরআনের স্পষ্ট দলিল রাসূলের কারিম (সা:) কি হাজির নাজির?* রাসূলে কারিম (সা:) হাজির নাজির হওয়ার ব্যাপারে রেজভীদের খোড়া যুক্তি তার জবাব* রাসূল (সা:) কে হাজির নাজির প্রমাণ করতে গিয়ে রেজভীদের কোরআনের অপব্যাখ্যা* শাহীদান শব্দে রাসূল (সা:) এর ব্যাখ্যা* পবিত্র কোরআনের শাহীদান শব্দ দ্বারা হাজির নাজির প্রমাণিত হয় না* হাজির নাজির কে? আল্লাহ না রাসূল (সা:)* রাসূল (সা:) কে রূহানি ও জেসমিন আকৃতিতে বিভিন্ন স্থানে দেখা সম্ভব* শাহ সায়্যিদ আহ্মদ বেরলভী ও ইস্মাঈম (রহ:) চার তরিকার অন্তর্ভুক্ত* নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া* তরিকার শাজরা* কাদেরিয়া তরিকার শাজরা* চিশতিয়া তরিকার শাজরা
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইয়ের নাম দেখে জানতে চেয়েছিলেন এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে। তাই অর্ডার দিলাম, বেশ কিছু দিন পরে বই এলো। বইটি পড়ে আমার কাছে কিছুটা প্রোপাগান্ডা মনে হয়েছে, এতে এমন জিনিস বলা হয়েছে যা সুন্নি ইজ্মা-এর বিপরীতে যায়। তার উপর দিয়ে এই বইয়ের এডিটিং আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। কাগজের Quality-ও ভালো ছিল না। আমার মতে, এটা একটা ভালো নয়, বরং (Biased) দল-ভিত্তিক বই। Personal Rating: 1/10
অনেক ভালো বই গুলো সবাই নিতে পারেন



এটা একটা দলীয় বই
বাতিল যুগে যুগে খাঁটি মুমেনদের সঠিক ঈমান আকিদায় ঘুনে ধরানোর জন্য বহুমুখী রূপ নিয়ে এসেছে। ইসলাম-মুসলমানদের দুশমনের বেশেও এসেছে আবার দুস্তের বেশেও এসেছে। দুস্তের বেশে আসা বাতিল মুসলমানের জন্য বেশী মারাত্মক ও ক্ষতিকর। অত্র গ্রন্থের লেখক মাওলানা নূরুল আমীন আউলিয়াপুরী এ যুগের কয়েকটি দোস্তবেশী বাতিলের মুখোস উন্মোচনের জন্যই গ্রন্থটি রচনা করেন। বর্তমানে দেখা যাচ্ছে, আমাদের দেশের সকল আলেমদের কাছে কুরআন, হাদীস, ইজমা, কিয়াসের জ্ঞান থাকা সত্ত্বেও তাদের মধ্যে ঘোরতর অনৈক্য। বিদ্বেষবশত এক আলেম অপর আলেমকে উপাধি দিচ্ছে ওহাবী, আবার কেউ কাউকে রেজভী, আবার কেউ সুন্নী। সমস্যা হচ্ছে সবাই নিজেদেরকে দাবি করে সুন্নি হিসাবে। আলেমদের এহেন অনৈক্য, বিদ্বেষ ও কাদা ছোড়াছুড়ির মধ্যে বিপাকে পড়েছে এদেশের বহু সাধারণ মানুষ। কেননা তারা ধর্মীয় বিভিন্ন বিষয় বা প্রশ্নের কোন সুনির্দিষ্ট উত্তর আলেম সমাজের নিকট হতে পাচ্ছে না। একেক আলেমের নিকট একেক রকম মত পাচ্ছে। এমতাবস্থায় বাস্তবে সুন্নী, ওহাবী বা রেজভী কারা সে সম্পর্কে আলোকপাত করা হয়েছে গ্রন্থটি। এছাড়াও অত্র গ্রন্থ পাঠ করে হক্কানি বুযুর্গ সুন্নি তথা আহলে সুন্নত ওয়াল জামাআতের ওলামাদের পরিচিতি ও ¯ওলামাদের পরিচিতিও জানা যাবে, যা আমাদের মতো সাধারণ মানুষের জন্য অতীব প্রয়োজন। এ উদ্দেশে, অত্র গ্রন্থের প্রথম অধ্যায়ে সুন্নীদের পরিচিতি, উৎস, সুন্নী হওয়ার রূপ রেখা, শিয়াদের সাথে পার্থক্য প্রভৃতি বিষয়ে আলোকপাত করা হয়েছে, দ্বিতীয় অধ্যায়ে ওহাবীদের পরিচিতি, ওহাবীদের সাথে দেওবন্দী ওলামাদের সম্পর্ক, ওহাবীদের সাথে তাবলীগিদের সম্পর্ক প্রভৃতি বিষয় এবং পঞ্চম অধ্যায়ে রেজভীদের পরিচিতিসহ অন্যান্য বিষয় ও সপ্তম অধ্যায়ে রেজভীদের কয়েকটি ভ্রান্ত আক্বিদা ও তার জবাব উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়ও বইটিতে জায়গা করে নিয়েছে।























