সীরাতে আয়েশা রাযিআল্লাহু আনহা
বই কালেকশন

Buy সীরাতে আয়েশা রাযিআল্লাহু আনহা Online in Bangladesh

লেখক: সাইয়্যেদ সুলাইমান নদভি (রহ.)

4.71
(29 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সাইয়্যেদ সুলাইমান নদভি (রহ.)
  • Publisher: রাহনুমা প্রকাশনী
  • Isbn: 9789849111870
  • Number Of Pages: 512
  • Language: বাংলা
৳ 420৳ 70040% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"সীরাতে আয়েশা রাযিআল্লাহু আনহা" বইয়ের সংক্ষিপ্ত কথা এটি সাইয়্যেদ সুলাইমান রাহ. কর্তৃক নবী-পরিবারের এক অসামান্য খিদমত। তিনি এর সূচনা করেন ছাত্র জীবনের শেষ বছরে, এপ্রিল ১৯০৬, যখন তিনি ছিলেন আন নাদওয়াহ-এর সহকারী সম্পাদক— সম্মানিত উস্তায মাওলানা শিবলী নুমানি রাহ. -এঁর উৎসাহে ও পরামর্শে। এপ্রিল ১৯০৮ ‘সীরাতে আয়েশা রাযি.’ -এর কিছু অংশ আন নাদওয়ায় ছাপা হয়। কিন্তু অন্যান্য কাজের গুরুত্ব বিবেচনায় ‘সীরাতে আয়েশা রাযি.’ -এর কাজে বিরতি পড়ে। অনেকদিন পর হলেও ১৯২০ সালে এটি সমাপ্ত হয় এবং প্রথমবারের মতো আলোর মুখ দেখে। পরে পুনর্মুদ্রণ হয়; কিন্তু অনিবার্য সম্পাদনা ছাড়াই। অবশ্য তৃতীয় মুদ্রণের সময় প্রয়োজনীয় সংশোধনীসহ বিশেষ কিছু বিষয়ের সংযোজনও করা হয়। পরিশেষে ইমাম সুয়ূতি রাহ. -এঁর অনবদ্য রিসালা : ‘আইনুল ইসাবাহ’-ও অন্তর্ভূক্ত হয় বক্ষমাণ গ্রন্থে। গ্রন্থখানি অনেক গুরুত্ববহ। অসংখ্য জিজ্ঞাসার সুন্দর সমাধান আছে এতে। বলা যায়, এ-বিষয়ে এমন গ্রন্থ এই-ই প্রথম এবং সন্ধানী দৃষ্টিতে এই-ই শেষ। যেসব অমূল্য বিষয় নিয়ে গ্রন্থখানি রচিত হযরত আয়েশা রাযি.-এঁর প্রাথমিক অবস্থা, শিক্ষা-দীক্ষা, সামাজিক ও দাম্পত্য জীবন, সৎ ছেলেমেয়ে ও সতিনদের প্রতি সদাচার, ইফকের ঘটনা, সংস্কারমূলক কার্যক্রম, কুরআনে ব্যূৎপত্তি, মাসাইল-দক্ষতা, ইজতিহাদ-ক্ষমতা, হাদীসে নববীর অগাধ জ্ঞান, ফিকহ ও কিয়াসে অসাধারণ প্রতিভা, চিকিৎসা-শাস্ত্রে পারদর্শিতা, বক্তৃতা ও কাব্যে মুনশিয়ানা, ফতওয়া প্রদানে পারঙ্গমতা, জগতের নারী সমাজের প্রতি তাঁর অবদান ইত্যাদি। এ-ছাড়াও আরও অনেক কিছু উঠে এসেছে অনিন্দ্যসুন্দর বিন্যাসে, গবেষণামূলক ও বিশ্লেষণধর্মী কায়দায়; যার গুরুত্ব সে-যুগে এ-যুগে সমানভাবে অপরিসীম। উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাযি.-এঁর ব্যাপারে বহুল আলোচিত ও বিতর্কিত একটি বিষয়— তাঁর বয়স। অর্থাৎ যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনসঙ্গিনীর ভূমিকায় আবির্ভূত হন এবং উম্মুল মুমিনীনের তাজ মস্তকে ধারণ করেন তখন তাঁর বয়স কত ছিল? এ এমন এক প্রশ্ন, যার উত্তরে অনেকে অনেক কিছু লিখেছেন। আল্লামা সাইয়্যেদ সুলাইমান নদভী রাহ. এ-বিষয়টিকে বিশেষভাবে আলোচনায় এনেছেন এবং এ-প্রসঙ্গে যত আপত্তি উত্থাপিত হয়েছে এবং হতে পারে, বলিষ্ঠ যুক্তিপ্রমাণের ভিত্তিতে তার নিরসন করেছেন। বইটি প্রত্যেকের পড়া উচিৎ। বিশেষ করে নারী সমাজ বইটি পড়ে উপকৃত হবেন সবচেয়ে বেশি। এর পাতায় পাতায় গচ্ছিত আছে দীন ও শরীয়তের অমূল্য রত্নসম্ভার।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.71
(29 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
JAFOR IQBAL
JAFOR IQBAL ভেরিফাইড
28 Jun 2025

Best Book

Md Faisal Mia
Md Faisal Mia ভেরিফাইড
04 May 2025

অসাধারণ

Sha****com
Sha****com ভেরিফাইড
17 Feb 2025

আলহামদুলিল্লাহ। বইটি ভালো মানের।

mdl****com
mdl****com ভেরিফাইড
28 Dec 2024

আলহামদুলিল্লাহ, আজ বইটি পেলাম।

Review Upload 1
Review Upload 2
mah****com
mah****com ভেরিফাইড
10 Dec 2024

আলহামদুলিল্লাহ ।অত্যন্ত মূল্যবান একটি বই । একে একে মহীয়সী নারীদের জীবনী সংগ্রহ করেছি ।আল্লাহ কবুল করুন

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

kobe available hobe

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।

প্রশ্ন

কোন প্রকাশনীর বই এটা

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি রাহনুমা প্রকাশনী থেকে প্রকাশিত। ধন্যবাদ।

প্রশ্ন

kobe available hobe

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।

প্রশ্ন

কোন প্রকাশনীর বই এটা

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি রাহনুমা প্রকাশনী থেকে প্রকাশিত। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)