মজলুম নারী সাহাবি
বই কালেকশন

Buy মজলুম নারী সাহাবি Online in Bangladesh

লেখক: ড. হাফেজ মুহাম্মাদ শাহবাজ হাসান

5.00
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. হাফেজ মুহাম্মাদ শাহবাজ হাসান
  • Publisher: ইহদা পাবলিকেশন
  • Isbn: 978-984-29373-0-9
  • Number Of Pages: 144
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 180৳ 24025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সাহাবায়ে কেরাম মুমিন জীবনের আদর্শ। তাদের আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদের দুঃখবেদনায় সমব্যথী হই। তাদের আমরা জান্নাতে গমনের জন্য সিরাতুল মুস্তাকিমের পথপ্রদর্শক মনে করি। বক্ষ্যমাণ গ্রন্থে সম্মানিত লেখক এমন কতিপয় নারী সাহাবির বিবরণ উল্লেখ করেছেন, যাদের জীবনে দুঃখ-কষ্ট, জুলুম-নিপীড়নের অধ্যায়টি বিশেষ রূপ পরিগ্রহ করেছিল। আলোচনাকে জীবনঘনিষ্ঠ রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাই এখানে শুধু কাফের-মুশরিকদের হাতে নির্যাতিতা নারী সাহাবিদের আলোচনা সীমিত না করে জীবনের নানা দিককেন্দ্রিক দুঃখ-কষ্ট, বঞ্চনার শিকার নারীদের কথা উল্লেখের মাধ্যমে রচনাটিকে যথাসম্ভব বাস্তবসম্মতকরণের চেষ্টা করা হয়েছে। যেন শ্রেণি নির্বিশেষে সকল নারীই নিজের জন্য কোনো অনুসরণীয় জনের দেখা পান, সান্ত্বনা ও আদর্শের বাণী খুঁজে পান।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(6 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Zohir Bin Aiyub
Zohir Bin Aiyub ভেরিফাইড
01 Dec 2025

মজলুম নারী সাহাবী বইটি আমার ভুল ভাঙিয়ে দিয়েছে। এমন বই পাতা ওল্টানোর জন্য পড়া যায় না। আত্মা পরিশুদ্ধ করার জন্য পড়তে হয়। সাধারণ গল্পের বইয়ের মতো মনে করেই বইটি বাছাই করেছিলাম উপহারের জন্য। পার্সেল কুরিয়ার করার আগে যদি একটা বার এটির সূচিপত্র বা শর্ট পিডিএফ দেখতাম তাহলে হয়তো মজলুম সাহাবী বইটিও পাঠিয়ে দিতে বলতাম। ভেবেছিলাম ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাঃ এর থেকে শুরু করে নিপীড়িত নারী সাহাবিদের কিছু গল্পই শুধু জমা করা হয়েছে। কিন্তু এটি শুধু এতটুকুই নয়। বইটি চারটি অধ্যায়ে বিভক্ত আর একেকটা অধ্যায়ে কয়েকটি করে পরিচ্ছেদ যুক্ত আছে। প্রথম অধ্যায়ে জুলুমের হারামত্ব ও ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়েছে। সাথে প্রাচীন কালে মুমিন নারীর ওপর জুলুমের ঘটনাও উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে দৈহিক নির'যাতনের শিকার নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে দেহ-ব্য'বসায় বাধ্যকরন,মিথ্যা অপবাদ আর অর্থনৈতিক ভাবে জুলুমের শিকার নারী সাহাবীদের আলোচনা এসেছে। চতুর্থ অধ্যায়ে আপনজন বঞ্চিত নারী সাহাবী ও প্রতিশোধমূলক তালাক ও জিহারের শিকার নারী সাহাবীদের আলোচনা করা হয়েছে। ভাষা ও বিন্যাস দুই দিক থেকেই বইটি আমার ভালো লেগেছে। তথ্যসূত্রও যুক্ত করা হয়েছে যত্নের সাথে। একটি গল্পের আংশিক কিছু বলি, সম্ভবত কাজী শুরাইহ ও তার শাশুড়ীর কথপোকথনের অংশ এটি। তিনি বলেন, "একজন নারী দু'টি অবস্থার চেয়ে মন্দ পরিস্থিতিতে কখনও পড়ে না। প্রথমত,সে যখন বাচ্চা জন্ম দেয় আর দ্বিতীয় সে যখন স্বামীর কাছে প্রশ্রয় পেতে থাকে। পুরুষরা তাদের ঘরের ভেতরে কমনীয় প্রশ্রয়প্রাপ্ত নারীর চেয়ে মন্দ আর কিছু জমা করে না।" বইটি নারী পুরুষ উভয়ের জন্যই উপযোগী বরং প্রয়োজনও। পুরুষেরা এখান থেকে জুলুমের ভয়াবহতা জানবে আর নারীরা শিখতে পারবে সবর ও অবিচলতা। ধন্যবাদ ইহদা পাবলিকেশন কে। 🖋️ জহির বিন আইয়ুব ০১/১২/২০২৫ সোমবার

bit****com
bit****com ভেরিফাইড
14 Aug 2025

বহুদিন থেকে বইটা উইশলিস্টে, পড়ার খুউব ইচ্ছে! আল্লাহ চাইলে একদিন ইনশা আল্লাহ সংগ্রহ করবো।আসলে খুব জানতে ইচ্ছে করে নারী সাহাবিদের ব্যাপারে,না জানি কত কষ্ট সহ্য করতে হয়েছে তাদের।আমরা তাদের মতো হলে জীবন নিয়ে কোন অভিযোগ থাকতো না।বইটা সম্পর্কে অনেক ভালো রিভিউ দেখি,কিন্তু সংগ্রহ করা হয়নি,আর পড়াও হয়নি।ইনশা আল্লাহ, একদিন পড়বো।

Amena Islam
Amena Islam ভেরিফাইড
14 Aug 2025

খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে লিখা বইটি মাশা আল্লাহ। নারী সাহাবিদের দুঃখ, দুর্দশা নির্যাতিত জীবনের ঘটনা গুলো, এতো নির্যাতনের মাঝেও তারা কিভাবে ধৈর্য্য ধারন করেছিলেন সেসবই বইটিতে তুলে ধরা হয়েছে। যা আমাদের জন্যে ও শিক্ষনীয় হয়ে থাকবে। তাদের জীবনি পড়ে শান্তনার বানী খুজে পাবো ইন শা আল্লাহ।

Mahir the exclusive
Mahir the exclusive ভেরিফাইড
14 Aug 2025

যে নারী সাহাবিরা অত্যচার ও নির্যাতন সহ্য করে আমাদের মা বোনদের জন্য ইসলাম পৌঁছে দিয়েছে। সেই নারী সাহাবিদের নিমর্ম নির্যাতনের ঘটনাগুলো এই বইতে সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। আমাদের মা বোনরা বইটি সংগ্রহে রাখতে পারেন

Ashikur Rahman
Ashikur Rahman ভেরিফাইড
11 Aug 2025

বর্তমান সময়ের নারীরা পারিবারিক ছোটখাটো বিষয় নিয়েই অনেক হতাশ হয়ে পরে। অথচ নারী সাহাবিরা কত ধরণের জুলুম সহ্য করেছেন। অনেক নারী সাহাবী রয়েছেন যাঁরা শুধুমাত্র ইসলামগ্রহন করার কারণেও অনেক নির্যাতন সহ্য করেছেন। বইটি আমাদের বর্তমান সময়ের নারীদের কিছুটা হলেও উপকৃত হওয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)