নারী সাহাবিদের জীবনাদর্শ
বই কালেকশন

Buy নারী সাহাবিদের জীবনাদর্শ Online in Bangladesh

লেখক: মাওলানা আবদুল সালাম নদভী (রহ.)

5.00
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাওলানা আবদুল সালাম নদভী (রহ.) , সাইয়্যেদ সুলাইমান নদভি (রহ.)
  • Publisher: ইত্তিহাদ পাবলিকেশন
  • Isbn: 9789849811732
  • Number Of Pages: 144
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 140৳ 28050% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ইসলামের একমাত্র উদ্দেশ্য ছিল গোটা দুনিয়াকে এক কাতারে নিয়ে আসা। আল্লাহ তায়ালার রাজত্বে রাজা-প্রজা, আমির-ফকির, উঁচু-নিচু, জ্ঞানী-মূর্খ আর নারী-পুরুষ যেহেতু সমান, এজন্য রাসুলগণ তাদের শিক্ষা ও ঐশী নীতিমালার আলোকে গোটা দুনিয়াকে সাম্যের বাণী শুনিয়েছেন। এর মাধ্যমে পরিবর্তন হয়েছিল ধর্ম, সভ্যতা, সংস্কৃতি ও রাজনীতির গোটা দৃশ্যপট। এ সবে প্রাণ সঞ্চারিত হয়েছিল নব উদ্যমে। মিসর, ব্যবিলন, গ্রিক বা আর্য সভ্যতাগুলোতে যতটুকুই উৎকর্ষ সাধন হয়েছে, তার পুরোটাই ছিল সমাজের পুরুষশ্রেণির কল্যাণে। সেখানে নারীদের সবিশেষ কোনো অংশগ্রহণ ছিল না। কিন্তু ইসলাম নারী-পুরুষ উভয়কেই সমানভাবে মূল্যায়ন করে। ফলে পুরুষ সাহাবিদের পাশাপাশি নারী সাহাবিদের অবদান ইসলামি সভ্যতার উৎকর্ষে এক নতুন মাত্রা যোগ করে। উম্মাহর শ্রেষ্ঠ সেই মহীয়সীদের জীবনাদর্শ নিয়ে রচিত হয়েছে—নারী সাহাবিদের জীবনাদর্শ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(5 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Mehedi Mala Mitu
Mehedi Mala Mitu ভেরিফাইড
26 Jan 2026

We, most of them only know how male sahabas contributed to Islam. From Female sahabas we only know Ayesa (RA). But from this book, I have gained much more knowledge about female sahabas that how many sacrifices they made and how much contribution they did for Islam, Ma sha Allah!

Rakibul Sarker Rafique
Rakibul Sarker Rafique ভেরিফাইড
18 Dec 2025

Good

MD. KARIM ULLAH
MD. KARIM ULLAH ভেরিফাইড
25 Oct 2025

অসাধারণ একটি বই, সবার সংগ্রহে রাখা উচিত।

sah****com
sah****com ভেরিফাইড
27 Mar 2025

নারী সাহাবিদের জীবনাদর্শ : স্বর্ণময় জীবনের গল্পসমগ্র . মুসলিম নারীদের আদর্শ হলো রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র স্ত্রী এবং তাঁদের সান্নিধ্যপ্রাপ্ত নারী সাহাবিগণ। তাকওয়া, যুহদ, আমলদারিতা থেকে শুরু করে শিক্ষাদীক্ষা, আদব- আখলাক, সামাজিকতা সকল বিষয়ে তাঁরাই ছিলেন সেরা। ধর্মীয়, চারিত্রিক কিংবা সামাজিক ও জ্ঞান- বিজ্ঞানে মুসলিম নারীদের জন্য তাঁরাই সর্বোত্তম আদর্শ। . বক্ষ্যমাণ বইটিতে সেইসব মহীয়সী নারীদের জীবনাচার আলোকপাত করা হয়েছে যারা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সান্নিধ্যে সিক্ত উম্মাহাতুল মুমিনীন এবং নারী সাহাবিদের আদর্শে দীপ্তিময় জীবন গড়েছিলেন । সাথে বর্ণিত হয়েছে সেসব মুসলিম বীরাঙ্গনাদের গল্প যা আমাদের অনেকেরই অজানা ছিল। . ছোট ছোট টপিকে সাজানো নারী সাহাবিদের স্বর্ণময় জীবনকথা দারুণ ভাবে উঠে এসেছে বইটিতে। প্রথম পাতা থেকেই চুম্বকের মতো আটকে যাই। গতিময় লেখনীর টানে খুব আগ্রহের সাথে পড়া শেষ হয়েছে । কিছু হৃদয়ে আঁচড় কাড়া কথামালার জন্য সাময়িক সময় থামতে হয়েছিল, বটে। . বইটির অনুবাদের মান, সম্পাদনা ও মুদ্রণ যথেষ্ট মানসম্মত হয়েছে। হার্ডকভার বাইন্ডিং, নজরকাড়া প্রচ্ছদ, রিবন বুকমার্ক সহ সবমিলিয়ে দারুণ একটা বই। সুখপাঠ্য এই বইটি পড়ার পর মহীয়সী নারীদের বিস্তারিত জীবনী জানার প্রবল ইচ্ছে তরতর করে বাড়ছে ।

Muhammad Omar
Muhammad Omar ভেরিফাইড
29 Oct 2024

This book is really helpful for the Muslimah who are Practicing Muslims

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Ata ki hardcover

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

Ata ki hardcover

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)